কুলিয়ারচরে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

“নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধষর্ণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় কুলিয়ারচর থানা পুলিশের আয়োজনে একযোগে উপজেলার ৯ টি বিটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাননীয় পুলিশ সুপার জনাব মাশরুকুর রহমান খালেদ, বি […]

বিস্তারিত

কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে শরীফুল আলমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বি.এন.পি’র সভাপতি মোঃ শরীফুল আলম সি.আই.পি’র আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বাদ আছর উপজেলার পৌর এলাকার বেতিয়ারকান্দি গ্রামে শরীফুল আলমের নিজ বাড়িতে অনুষ্ঠিত এ দোয়া […]

বিস্তারিত

কুলিয়ারচরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি, যুবদল,সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বি.এন.পি’র সভাপতি মোঃ শরীফুল আলমের আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ( ১৬ অক্টোবর) বাদ জুম্মা উপজেলার ছয়সূতী ইউনিয়নের রড়ছয়সূতী আরব আলী […]

বিস্তারিত

নারায়ণগঞ্জে বিধবাকে গণধর্ষণ গ্রেফতার-এক।

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় দুই সন্তানের জননী বিধবা (৪০) এক নারী গণধর্ষনের শিকার হয়েছে। এক রাতে পর্যায়ক্রমে ৬ জনে ঐ বিধবা নারীকে ধর্ষণ করে। গণধর্ষনের ঘটনায় আলী আকবরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার নৈকাহন আখরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলী আকবরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলী আকবর ঐ এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে। এ […]

বিস্তারিত

নারায়ণগঞ্জ আড়াইহাজারে কিশোরীকে ধর্ষন ‘ধর্ষণের পর হত্যা।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফজর নামাজের অজু করতে উঠে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী রামচন্দ্রদী এলাকার আফতাব উদ্দিন ওরফে আকতার হোসেনের মেয়ে তানজিনা আক্তার (১৫)। সে স্থানীয় কওমী মাদ্রাসার ছাত্রী ছিলেন। আকতার হোসেন […]

বিস্তারিত

কুলিয়ারচরে পরক্রীয়া প্রেমিকের সাথে দুই সন্তান নিয়ে উদাও স্ত্রীকে পাগলের মতো খুঁজছে স্বামী।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরক্রীয়া প্রেমিকের সাথে দুই সন্তান নিয়ে উদাও স্ত্রী সন্তানকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে আলম মিয়া (৩৫) নামে এক রাজমেস্তরীর যোগালী (শ্রমিক)। উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শ্রমিক আলম মিয়া অভিযোগ করে বলেন, প্রায় ১২ বছর পূর্বে উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মো. হানিফ মিয়ার কন্যা ইয়াসমিন আক্তারকে ইসলামী শরাশরীয়ত মতে বিবাহ করে ঘর সংসার করে আসছে। […]

বিস্তারিত

সাংবাদিক ইলিয়াস হত্যার বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন।

নারায়ণগঞ্জের বন্দরের সাংবাদিক ইলিয়াস হোসেন হত্যার সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তায় মানববন্ধন করেছে শত শত সংবাদকর্মীরা। ১৪ই অক্টোবর বুধবার সকাল ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায় শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন করে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব,সোনারগাঁও থানা প্রেসক্লাব ও সোনারগাঁও সাংবাদিক পরিষদ ও প্রেস ইউনিটি সহ অন্যান্য সাংবাদিক সংগঠনের […]

বিস্তারিত

গুণী প্রগতিশীল চিন্তাধারার মানুষ হারালো বাংলাদেশ; কমরেড ডা. রমানাথ বিশ্বাস আর নেই।

মানবতা তথা প্রগতিশীল চিন্তাধারার ধারক ও বাহক গোপালগঞ্জের বাম রাজনীতির পুরোধা মুক্তিযোদ্ধা ডা. রমানাথ বিশ্বাস পরলোকগমন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। গত ২ অক্টোবর বিকেলে গোপালগঞ্জ শহরের নিজবাড়িতে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সংকটাপন্ন অবস্থায় তাঁকে গোপালগঞ্জ […]

বিস্তারিত

গোপালগঞ্জে চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ; ক্ষতি ৫ লক্ষাধিক টাকা।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় কৃষকের মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ফলে ঘেরে পালিত চিংড়ি ও সাদা জাতের মাছ মরে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘের মালিক হিটলার বিশ্বাস বলেন, সোমবার গভীর রাতে কে বা কারা শত্রæতা করে আমাদের ঘেরে বিষ প্রয়োগ করে। সকালে ঘের পাড়ে গিয়ে দেখি ঘেরে থাকা […]

বিস্তারিত

কুলিয়ারচরের বিভাটেক চালক হাকিম হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পিবিআই

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভাটেক রিকশা চালক হাকিম হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পিবিআই। জানা যায়, বিভাটেক রিকশাসহ নিখোঁজ হওয়ার ১৩ দিন পর গত ১ অক্টোবর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া গ্রামের মো. মনির মিয়ার ছেলে বিভাটেক রিকশাচালক মো. হাকিম মিয়ার (২০) লাশ উদ্ধার করা হলেও দীর্ঘদিনেও এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার কিংবা বিভাটেক রিকশাটি উদ্ধার […]

বিস্তারিত