বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুলিয়ারচর এর নব-গঠিত কমিটির পক্ষে ইউএনও কে ফুলেল শুভেচ্ছা।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এ বছরে নব-প্রতিষ্টিত সামাজিক সংগঠন “বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুলিয়ারচর”এর নব-গঠিত কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে গিয়ে নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি সৈয়দ সারোয়ার আলম (নিশান) ও সাধারণ সম্পাদক মো. ওয়ালিদ আহমেদ […]

বিস্তারিত

কুলিয়ারচরে ঝগড়া মিমাংসা করে দেওয়ায় বাদল মিয়া নামে এক মাতব্বর হারালো দুই দাঁত।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সকালের নাস্তা খাওয়া নিয়ে দুই কিশোরের মধ্যেকার ঝগড়া মিমাংসা করে দেওয়ায় বাদল মিয়া (৪৫) নামে এক মাতব্বর হামলার শিকার হয়ে দুই দাঁত হারাতে হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর পৌর এলাকার বড়খারচর মোড়ে এ ঘটনাটি ঘটে। জানাযায়, রবিবার (১১ অক্টোবর) সকাল ৮ টার দিকে বড়খারচর মোড়ে জুলহাস মিয়ার চায়ের স্টলে বড়খারচর সরকার বাড়ির […]

বিস্তারিত

কুলিয়ারচরে বিশ্ব মানষিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব মানষিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ […]

বিস্তারিত

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু।।

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সজল রায় (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার সকাল পৌনে ৬ টার দিকে গোপালগঞ্জ-রাজশাহী ট্রেন লাইনের সদর উপজেলার নলডাঙ্গা নামকস্থানে এ ঘটনাটি ঘটেছে। নিহত সজল রায় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী গ্রামের গুরুপদ রায়ের ছেলে। তিনি জনতা ব্যাংক সদর উপজেলার সাতপাড় শাখার ঋন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গোপালগঞ্জ সদর থানার […]

বিস্তারিত

বিআরএসএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন টুঙ্গিপাড়ার প্রদীপ বিশ্বাস।

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিপুল ভোটে সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধ’ শেখমুজিবুর রগহমানের পবিত্র পূণ্যভ’মি টুঙ্গিপাড়ার কৃতিসন্তান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাবরেজিস্ট্রার প্রদীপ কুমার বিশ্বাস। গত ৮ অক্টোবর জিয়া-কাওসার-জাহিদ-ইমরুল-বারী পরিষদ থকে তিনি সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। নির্বাচনে মোট ভোট ৪৮২। কাস্টিং ভোট […]

বিস্তারিত

কুলিয়ারচরে জোড়া-তালি বেইলি ব্রিজ কেড়ে নিলো এক যুবকের প্রাণ! মৃত্যুকে ঘিরে রহস্যের ধ্রুমজাল।

প্রায় বিশ-পঁচিশ বছর আগে কুলিয়ারচর – দ্বাঁড়িয়াকান্দি সড়কে নির্মিত বেইলি ব্রিজটি গত ১ যুগেরও বেশি সময় ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এখনো। কিছুদিন পূর্বে টেন্ডার হওয়ার কথা শুনা গেলেও এখনো ব্রিজটি নির্মাণ কাজে হাত দেয়নি কেউ । এই ব্রিজ নিয়ে ইতি পূর্বে বিভিন্ন গণ-মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের টনক নড়েনি। […]

বিস্তারিত

গাজীপুরে কারখানায় আগুন: নারী শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরে এফবি ফুটওয়্যার জুতার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় নিখোঁজ নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গোলাপী আক্তার নামে ওই শ্রমিকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ঢাকা জোন কমান্ডার তানহারুল ইসলাম। শনিবার বিকেলের ওই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনলেও […]

বিস্তারিত

প্রয়োজনের বেশি কোন পয়সা এখন খরচ করা চলবে না: প্রধানমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউ এলে আবারও বিপুল অর্থের প্রয়োজন হবে রাষ্ট্রের। তাই নির্ধারিত বাজেটের মধ্যে থেকে প্রতিটি খাতে মিতব্যয়ী হতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   রোববার (১১ অক্টোবর) সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সাভার সেনানিবাসে ১০টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকার প্রধান জানান, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় গড়ে […]

বিস্তারিত

হাইকোর্টে হাজির ধর্ষণ মামলার চার নাবালক শিশু

ধর্ষণ মামলায় বরিশালের বাকেরগঞ্জের চার নাবালক শিশু অভিভাবকসহ হাইকোর্টে হাজির হয়েছেন। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে হাজির হয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি ও সংশ্লিষ্ট বিচারক। এরইমধ্যে চার শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমার আবেদন করেছেন সংশ্লিষ্ট বিচারক। প্রতিবেশী এক শিশুকে ধর্ষণের মামলা গ্রেফতার করা হয় চার নাবালক শিশুকে। যাদের বয়স দশ বছরের নীচে। আদালতে হাজিরের পর তাদের যশোর […]

বিস্তারিত

শিমুলিয়ায় লঞ্চের তলা ফেটে ঢুকছে পানি, যাত্রীদের উদ্ধারে চেষ্টা চলছে

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ড্রেজারের পাইপে ধাক্কা লেগে এমভি শাহপরান লঞ্চের তলা ফেটে গেছে। পানি লঞ্চের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। লঞ্চে থাকা ১২০ যাত্রীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার (১১ অক্টোবর) এ ঘটনা ঘটে। ঘাট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত