কুলিয়ারচরে কোভিড-১৯ সনাক্তকৃত ১০ জনের মধ্যে করোনা যুদ্ধ জয় করেছে ৯জন।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাণঘাতী কোভিড-১৯ সনাক্তকৃত ১০ জনের মধ্যে করোনা জয় করেছে ৯ জন। ১০ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসার পর দুইবার পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে । এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারও রয়েছে । তিনি খুব শীঘ্রই সবার মাঝে ফিরে এসে রোগীদের সেবায় নিয়োজিত হবেন। বাকী ৮ জনের মধ্যে ৫ জনকে শুক্রবার […]

বিস্তারিত

“২০২০ “সালে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ, হেলেনা জাহাঙ্গীর, চেয়ারম্যান জয়যাত্রা টেলিভিশন।

কুমিল্লার মেয়ে হেলেনা জাহাঙ্গীর। একজন সফল নারী উদ্যোক্তা। নিজের মেধা, মননশীলতা, কর্মনিষ্ঠা এবং একাগ্র প্রচেষ্টার কারণে বাংলাদেশের গার্মেন্টসশিল্পে হেলেনা জাহাঙ্গীর একটি আলোকিত মুখ। তিনি বর্তমানে তৈরি পোশাকশিল্পের পৃথক পৃথক খাতে একাধারে চারটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। মাত্র অষ্টম শ্রেণিতে পড়ার সময়ই হেলেনা জাহাঙ্গীরকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। কিন্তু অদম্য ইচ্ছা আর মানসিক শক্তির […]

বিস্তারিত

দাউদকান্দিবাসী ভাল থাকবেন যদি! কামরুল ইসলাম খান।

বর্তমানে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো করোনা প্রতিরোধে সচেতন হওয়া, সচেতনতাই হতে পারে আমাদের করোনা প্রতিরোধের একমাত্র কারণ। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান দাউদকান্দি উপজেলা বাসীকে করোনা থেকে বাঁচাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দাউদকান্দিবাসী ভাল থাকবেন যদি……. ১) বহিরাগতের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হোন এবং কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে […]

বিস্তারিত

দাউদকান্দি ইউএইচএফপিও ডাক্তার শাহীনুর আলম সুমনকে করোনা জেনারেল উপাধি।

কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছেন অনেকেই। চারিদিকে যখন করোনা নিয়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে তখন দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিশ্বের মতো বাংলাদেশেও ঝুঁকিতে রয়েছে ডাক্তার, স্বাস্থ্যকর্মী , পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবীরা। এতের মধ্যে সবাই এগিয়ে এসেছে করোনা সচেতনতায়। করোনা চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য বুধবার চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়া কুমিল্লা […]

বিস্তারিত

এ মহামারীতে বোরহানউদ্দিন ও দৌলতখানে একাই লড়ছেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক-এমপি মুকুল।

প্রতি পাচ বছর পরপর নির্বাচন আসে,অনেকে নেতৃত্বে দেওয়ার আশায় রাজনীতিতে হটাৎ আগমন ঘটে,কিন্তু মনের আশা পুরন না হলে এলাকার আর খোজ নেওয়ার চিন্তাও করে না। বাংলায় একটা প্রবাদ আছে বিপদের বন্দুই প্রকৃত বন্দু। দেশের মানুষের চরম ক্রান্তিলগ্নে যারা তাদের পাশে আছে মৃত্যু ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে তাদেরকেই জনগন স্বরন রাখবে। জীবন মরন আল্লাহর হাতে,কিন্তু […]

বিস্তারিত

এবার কৃষকের ধান কেটে মাড়াই করে গোলায় ভরে দিলো ছাত্রলীগ।

করোনা কালে কৃষকের ধান পেকেছে।চরম শ্রমিক সংকটে ভুগছে কৃষক।এবার কৃষকের দুশ্চিন্তা লাগবে কৃষকের পাশে দাঁড়ালো পৌর ছাত্রলীগ ও হাসানপুর কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীরা। পৌরসভার হাসানপুর গ্রামের কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েই শেষ নয়।ধান মাড়াই করে ধান দিলো গোলায় ভরে। কৃষকের বুকে এক পরমশান্তি ও শ্রমিক সংকটের হতাশা দূর হয়েছে।ধান কৃষকের গোলায় ভরতে পেরে এদিকে […]

বিস্তারিত

গোপালগঞ্জে করোনা আক্রান্ত ৪৪ জন।। সুস্থ হয়েছেন ৪১ জন।।

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে ৪১ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, গত ১২দিনে গোপালগঞ্জে নতুন করে দুই জন করোনা পজেটিভ সনাক্ত হয়। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ায় ৪৪ জন।এরমধ্যে ইতিমধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। অপর তিন জনের মধ্যে ১ জন […]

বিস্তারিত

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে কর্মহীন সাধারণ মানুষের জন্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ নিয়ে কেউ আত্মীয়করণ করলে কাউকে ছাড় দেয়া হবে না। সাধারণ খেটে খাওয়া একজন মানুষও যেন অনাহারে না থাকে সেদিকে তৃণমুল পর্যায় থেকে তাদের খোজ খবর রাখতে হবে। আর করোনা বিরোধী লড়াইয়ে আওয়ামী লীগের […]

বিস্তারিত

মুরাদনগরে বন্ধু পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ।

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার ৩’শ দরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে মুরাদনগর বন্ধু পরিষদের সদস্যরা। শুক্রবার সকালে বাঙ্গরা বাজার থানাধীন হিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনটির সকল সদস্যদের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ডাল, বুট, পেয়াজ, আলু, […]

বিস্তারিত

করোনা প্রাদুর্ভাবে অসহায় ও বিপদগ্রস্হ মানুষের ডাকে সাড়া দিয়ে, মানুষের পাশে মেঘনার “উদ্দীপ্ত তরুণ”

কুমিল্লার মেঘনা উপজেলা “মানুষ মানুষের জন্য” এমন স্লোগানকে সামনে রেখে প্রায় ১২০ জন শিক্ষিত ছেলে যারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এখন এই সময় অসহায় ও বিপদগ্রস্হ মানুষের ডাকে সাড়া দিয়ে মেঘনার “উদ্দীপ্ত তরুণ” সমাজ জীবনের ঝুঁকি নিয়ে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী ও খাবার বিতরণ করছে ।    ওদের ব্যক্তিগত উদ্যোগে এই সহযোগিতা করে […]

বিস্তারিত