মেঘনা-গোমতী সেতু চালু হলে যেসব সুবিধা পাবে কুমিল্লা বাসী।

বাংলাদেশের ‘লাইফ লাইন’ হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মানেই এক ভয়াবহ অভিজ্ঞতা।যানজটের কারণে বিগত সাত থেকে আট বছর ধরে এ মহাসড়কের অপর নাম ভোগান্তি। কুমিল্লা থেকে ঢাকার যাতায়াত সময় পৌনে দুই ঘণ্টার মতো হলেও কখনো কখনো এ যাত্রায় নয় থেকে দশ ঘণ্টাও লেগে যায়। এর কারণ ছিল- অতিরিক্ত যানবাহন আর চার লেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই লেনের […]

বিস্তারিত

রমজানের ১৬ দিনে উলেস্নখযোগ্য অপরাধ নেই: ডিএমপি কমিশনার

বুধবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া -যাযাদি পুলিশি তৎপরতায় রমজানের এই ১৬ দিনে রাজধানীতে উলেস্নখযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য […]

বিস্তারিত

ঘর পেয়ে খুশী নান্দাইলের ৪৪১ পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ‘জমি আছে ঘর নাই’ আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে খুশী নান্দাইলের ৪৪১ পরিবার। জমি থাকলেও ঘর করার সাধ্য ছিল না কারো। ঝড়-বাদলে ভাঙা ঘরে দিনাতিপাত করতো তারা। আবার কেউ খোলা আকাশের নিচে পলিথিন ও ত্রিপলের চাদরে ঢেকে রাখা তাঁবু বানিয়ে রাত্রিযাপন করেছে। বর্তমানে তারা এক লাখ টাকার একটি সরকারি সেমিপাকা টিনশেড ঘর […]

বিস্তারিত

খ্যাত নজরুল সংগীতশিল্পী একুশে পদকপ্রাপ্ত খালিদ হোসেন আর নেই।

প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী একুশে পদকপ্রাপ্ত খালিদ হোসেন আর নেই। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার রাত ১০.১৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি … রাজিউন)। এই বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আসিফ হোসেন। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিল্পী খালিদ হোসেন। ডা. উত্তম বড়ুয়ার অধীনে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) […]

বিস্তারিত

দারুন সুখবর আসছে প্রবাসীদের জন্য।

কুমিল্লাসহ দেশের সকল প্রবাসীদের জন্য অনেকগুলো সুখবর আসছে বাজেটে। তাদের পাঠানো রেমিট্যান্সে প্রণোদনা দেওয়া হবে। প্রবাসীরা বছরে যে পরিমাণ রেমিট্যান্স পাঠাবেন, তার ওপর ৩ শতাংশ হারে এ সুবিধা দেওয়া হবে।আগামী বাজেটে এ বিষয়ে ঘোষণা থাকছে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে রফতানিযোগ্য বিভিন্ন পণ্যে একাধিক হারে প্রণোদনা দেওয়া হয়।এর বাইরে প্রথমবারের মতো সেবা খাত […]

বিস্তারিত

রূপপুরের সেই প্রকৌশলী প্রত্যাহার।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কেনাকাটায় অনিয়মের অভিযোগে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম প্রথম আলোকে আজ বুধবার এই তথ্য জানান। তিনি বলেন, সেই নির্বাহী প্রকৌশলীকে গতকাল মঙ্গলবার প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। আজ তা কার্যকর করা হয়েছে। পাবনার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমের […]

বিস্তারিত

আপনার এমন বিনয়ী আচরণ সত্যিই আমাদের মুগ্ধ করেছে !

দাউদকান্দির কাদিয়ারভাঙ্গা গ্রামের আমার (প্রধান বংশের) ১০ জন সদস্য ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় সফলভাবে কৃতকার্য হয়েছে। আমাদের বংশের শিক্ষিতের হার এমনিতেই অনেক কম। কিন্তু এবছরের ফলাফল দেখে আমি অবাক। সিদ্ধান্ত নিলাম অন্ধকারে যেহেতু অনেকগুলো আলো জ্বলেছে। তাদেরকে উৎসাহ না দিলেই নয়। সে চিন্তা থেকেই সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিলাম। সে জন্যে প্রথমেই প্রধানবাড়ী […]

বিস্তারিত

২০ লাখ টাকার মালমাল ও প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী আটক।

পরকীয়া প্রেমের টানে দুই সন্তানের জননী ইয়াসমিন আক্তার পলি (৩৪) প্রবাসী স্বামীর সন্তান ও সম্পদ নিয়ে পালিয়েছিলেন। কিন্তু বেরসিক পুলিশ সিলেটে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মালামাল ও প্রেমিকসহ তাকে আটক করেছে। বুধবার তাদের সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসার পর দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। জানা গেছে, প্রবাসী ব্যবসায়ী মোঃ আলী হোসেন ২৫ বছর ধরে […]

বিস্তারিত

ভ্রাম্যমাণ আদালত নাঙ্গলকোটে ৭ প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায়।

দৈনিক আজকের মেঘনা ডট কম, কুমিল্লার নাঙ্গলকোটে গতকাল বুধবার পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানের কাছ থেকে ৪ হাজার ৯ শ, টাকা জরিমানা আদায় করেছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্যানেটারী ইন্সপেক্টর এবাদুল হক,নাঙ্গলকোট থানার উপ- পরিদর্শক মিজানুর রহমান পাটোয়ারী, ভূমি অফিস […]

বিস্তারিত