অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিনে প্লাটফরমগুলোতে ভিড়

অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিনে প্লাটফরমগুলোতে ভিড় করেছেন টিকেট প্রত্যাশীরা। সকাল ৯টা থেকে পয়লা জুনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। তবে কোন স্টেশন থেকে কোন অঞ্চলের টিকেট দেয়া হচ্ছে সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় বিভ্রান্তিতে পড়ছেন টিকেট নিতে আসারা। আরো পড়ুন:-  ঈদযাত্রায় ফিটনেসবিহীন লঞ্চ নামানোর তোড়জোড় বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকেই প্রত্যাশিত টিকেটের জন্য […]

বিস্তারিত

ঈদযাত্রায় ফিটনেসবিহীন লঞ্চ নামানোর তোড়জোড়

আসছে ঈদে বেশি যাত্রী ও বাড়তি টাকা আয়ের লক্ষ্যে, চলাচলের অনুপযোগী বেশ কিছু লঞ্চে চলছে নকশা পরিবর্তনের কর্মকাণ্ড। শুধু মেরামত নয়, এসব লঞ্চে চলছে, কেবিন বাড়ানোর তোড়জোড়। তবে মালিক ও ডকইয়ার্ডের কারিগরদের দাবি, যা কিছু পরিবর্তন তা নিয়ম মেনেই করা হচ্ছে। অবশ্য বিআইডব্লিউটিএ’র দাবি, ফিটনেসবিহীন এসব লঞ্চের রুট পারমিট আটকে দিতে কঠোর অবস্থানে তারা। সারা বছর […]

বিস্তারিত

চালে চাপা ধান!

ধান নিয়ে কৃষকদের সংকট বিষয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা, সংসদীয় কমিটির নির্দেশনা, দুর্দশাগ্রস্ত কৃষকদের কান্না—এসব কোনো কিছুতেই কিছু যায় আসে না সরকারের খাদ্য বিভাগের। বরং খাদ্য অধিদপ্তরের কাছে কদর বেশি মিলার ও চালের। শেষ পর্যন্ত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া কোথাও কোথাও শুরু হলেও সামনে চলে আসছে খাদ্য বিভাগের নানা ধরনের কারিগরি সমস্যার অজুহাত। ফলে […]

বিস্তারিত

এক যুগেও নির্মাণ হয়নি দাউরা খালের সেতু

বাগেরহাটে এক যুগেও নির্মাণ হয়নি দাউরার খালের ওপর সেতু। জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, ২০০৭ সালে ভয়াবহ সিডরে মোড়েলগঞ্জের চিংড়াখালী এলাকায় দাউরার খালের কাঠের ব্রিজটি ভেঙ্গে যায়। এরপর নির্মাণ করা হয়নি ব্রিজটি। তবে এলাকাবাসীর উদ্যোগে খালটির উপর বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো তৈরি করা হয়। ঝুঁকিপূর্ণ এ সাঁকো দিয়ে […]

বিস্তারিত

বান্দরবানে পৌরসভার সাবেক কমিশনারকে অপহরণ

বান্দরবানে পৌরসভার সাবেক কমিশনার চথোয়াই মং মার্মাকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, বুধবার (২৩ মে) রাতে সদর উপজেলার উজি হেডম্যান পাড়ার বাগানবাড়ি থেকে জেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার চথোয়াই মং মার্মাকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছেনা। এদিকে চথোয়াই মং মার্মাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ […]

বিস্তারিত

ক্ষমতায় ফিরছে বিজেপি?

কঠোর নিরাপত্তায় চলছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা। প্রথম তিন ঘন্টার ফলাফল দেখে ধারণা করা হচ্ছে আবার ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। আর দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী।  এখনও পর্যন্ত ৫৪২ আসনের মধ্যে ৩২৯ আসনে এগিয়ে এনডিএ, ইউপিএ ১০৬ এবং অন্যান্যরা ১০২। ভারতীয় গণমাধ্যম সূত্রে এই আভাস পাওয়া যাচ্ছে। চূড়ান্ত […]

বিস্তারিত

ট্রাম্পকে অভিশংসনে ডেমোক্র্যাটদের দাবি জোরালো হচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে বিরোধী ডেমোক্র্যাটদের দাবি আরো জোরালো হচ্ছে। তারা ইতোমধ্যে বৈঠকও করেছেন। এই বৈঠকের কারণে ডেমোক্র্যাটদের সঙ্গে একটি বৈঠক থেকে বেরিয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কড়া নিন্দা জানিয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অবকাঠামো খাত নিয়ে স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেট ডেমোক্র্যাট নেতা চাক […]

বিস্তারিত

আবারও ক্ষমতায় আসছেন মমতা

পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের গণমাধ্যম এমনটাই জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়।   প্রাথমিক ফলাফল অনুযায়ী বরাবরের মতো পশ্চিমবঙ্গের মসনদ তৃণমূল কংগ্রেসের কাছেই থাকবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ই হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মূখমন্ত্রী। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের মোট ৪২টি […]

বিস্তারিত

মাঝরাতে দেবে গেল মাতামুহুরী সেতু, ভোগান্তিতে যাত্রীরা

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর ঝুঁকিপূর্ণ সেতুটির মাঝখানে দেবে গেছে। বুধবার মাঝরাতে হঠাৎ সেতুটি দেবে যায়। ফলে সড়কের উভয় পাশে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও রোগীরা। মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সায়দুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মাতামুহুরী নদীর সেতুটি মাঝখানের একটি […]

বিস্তারিত

নুসরাত হত্যাকাণ্ড : শ্লীলতাহানির মামলায় দুদিনের রিমান্ডে সিরাজ।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির মামলায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ মে) ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। তার আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজ উদ দৌলাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও […]

বিস্তারিত