কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কুমিল্লা জেলা পুলিশ সুপারের বাসভবনে এতিম শিশু, সুশীল সমাজ,গনমাধ্যম,রাজনীতিবিদদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার,মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য আন্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ […]

বিস্তারিত

দাউদকান্দি মডেল থানার ও‌সির ব্য‌তিক্রমী উদ্যোগ থানায় মামলা-জি‌ডি কর‌তে লা‌গে না টাকা পয়সা।

দৈনিক আজকের মেঘনা ডট কম লিটন সরকার বাদল,দাউদকান্দি মডেল থানায় ডিউটি অফিসারের রুমে ঢুকতেই সাইনবোর্ড দেখে চোখ আটকে যাচ্ছে সাধারণ মানুষের। সাইনবোর্ডে লেখা,থানায় জিডি, মামলা ও অভিযোগ করতে ফ্রী লাগে না। গরীব অসহায়‌দের জন্য বিনা টাকায় অভি‌যোগ দি‌তে সহ‌যো‌গিতা কর‌বে পু‌লিশ। মানুষ যাতে প্রতারিত না হয় সে জন্য এই সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে […]

বিস্তারিত

সুস্থ হয়ে দেশে ফিরলেন ওবায়দুল কাদের।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে দুই মাস ১০ দিন পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সন্ধ্যা ৬টায় মন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ ফ্লাইট  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য […]

বিস্তারিত

ক্যাবল ছাড়াই দেখা যাবে টিভি, উদ্বোধন বৃহস্পতিবার

বাংলাদেশে ক্যাবল সংযোগ ছাড়াই টিভি দেখার ডিটিএইচ সুবিধা উদ্বোধন হচ্ছে। ‘আকাশ ডিটিএইচ’ নামে এই সুবিধা আনছে বেক্সিমকো। কেবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তি হচ্ছে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ। রোববার হতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা এই ডিটিএইচ সেবা চালু করছে বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেডের ব্র্যান্ড আকাশ। এর আগে ২০১৬ সালে […]

বিস্তারিত

২৫ মে উদ্ধোধন হচ্ছে ২য় মেঘনা ও গোমতি সেতু

বাংলাদেশে ব্যস্ততম মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায়ই লেগে থাকে র্দীঘ যানজট। এ যানজট নিরসনে এবং স্বল্প সময়ে কুমিল্লা ও চট্টগ্রামসহ নিকটবর্তী জেলাগুলোতে যেতে মহাসড়কের তিনটি সেতুর পাশে ২য় সেতু নির্মাণ করেছে সরকার। গত ১৬ মার্চ ২য় কাঁচপুর সেতু উদ্ধোধনের পর ২৫ মে উদ্ধোধন হতে যাচ্ছে ২য় মেঘনা ও গোমতি সেতু। সেতু দুইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধোধন […]

বিস্তারিত

হাসপাতালের সেই নবজাতককে দত্তক নিতে শত শত ফোন, কেবিনে পুলিশ মোতায়েন

জাতীয়ঃ রাজধানীর শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার করা নবজাতকটিকে দত্তক নিতে শত শত ফোন আসছে শেরে বাংলা নগর থানায়। হাসপাতালে ফুটফুটে মেয়ে শিশুটিকে দেখতে ও দত্তক নিতে ভিড় করছেন শতাধিক মানুষ। নিরাপত্তার জন্য শিশু হাসপাতালের ওই কেবিনের বাইরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।   মঙ্গলবার (১৪ মে) দুপুরে ওই নবজাতককে হাসপাতালের টয়লেটে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে […]

বিস্তারিত

পিরোজপুর প্রাথমিক বিদ্যালয়ে ১৮ মে বিতরণ করা হবে স্মার্ট কার্ড

পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভোটারদের জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড দুই ভাগে ভাগ করে বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন করেছে সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন । আজ বুধবার বেলা ১১ টার সময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের এর সভাপতিত্বে  আলোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।   পূর্ব নির্ধারিত দিন তারিখে সাবেক ১ নং […]

বিস্তারিত

কুমিল্লা নগরীতে কিশোর আদিল হত্যা মামলার তিন কিশোর আসামি আটক

আশিকুর রহমান আশিকঃ কুমিল্লা নগরীতে কিশোর আদিল (১৭) হত্যা মামলায় জড়িত সন্দেহে তিন কিশোরকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার (১৫ মে) দুপুরে কুমিল্লা কোতয়ালী থানায় প্রেস ব্রিফিং করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) তানভীর সালেহীন ইমন। এ সময় উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া, ইন্সপেক্টর […]

বিস্তারিত

চাঁদ ছোট হয়ে আসছে

চাঁদ ক্রমে ছোট হচ্ছে। এর ফলে এর পাথুরে পৃষ্ঠে সৃষ্টি হচ্ছে ভাঁজ এবং এই প্রক্রিয়ায় চন্দ্রপৃষ্ঠে সৃষ্টি হচ্ছে মৃদু কম্পন। নাসার নতুন একটি গবেষণা জানিয়েছে এই চমকপ্রদ তথ্য। ওই গবেষণায় বলা হয়েছে, গত কয়েক শ কোটি বছরে চাঁদ পরিধির দিক থেকে প্রায় ১৫০ ফুট ছোট হয়েছে। বিশাল আকৃতির তুলনায় এই সংকোচন খুব নগণ্য হলেও এটি […]

বিস্তারিত

বেশির ভাগ বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই

কুমিল্লা নগরের বেশির ভাগ বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। এসব স্থাপনার অধিকাংশেরই অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। তা ছাড়া, ভবন নির্মাণের ক্ষেত্রে জায়গার মালিকেরা কোনো ধরনের জমি ছাড় দেননি। একটি ভবনের সঙ্গে আরেকটি ভবন প্রায় লেগে আছে। এ কারণে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় এসব ভবনে ফায়ার সার্ভিসের কর্মীরা সহজে পৌঁছাতে পারবেন না। এ কারণে ব্যাপক প্রাণহানির […]

বিস্তারিত