
মোঃ আলাউদ্দিন: গতকাল (২৬ ফেব্রুয়ারী) বুধবার বাংলাদেশ স্কাউটস মেঘনা উপজেলায় ডে -ক্যাম্প মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হ্যাপি দাস,উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস মেঘনা উপজেলা ,জনাব গাজী মো: আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহ-সভাপতি স্কাউট মেঘনা,গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট কমিশনার জনাব মো: জয়নাল আবেদীন,
মুগারচর কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট সম্পাদক মোহাম্মদ শাহ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকাচর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম ভূঁইয়া,চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-সভাপতি জনাব মো:মানিক মিয়া মুন্সী,জয়পুর চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী কমিশনার জনাব মোহাম্মদ নাছির উদ্দিন,মাতাবের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সহকারি কমিশনার জনাব মো: মোয়াজ্জম হোসেন ভূঁইয়া,কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও গ্রুপ সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম, মানিকারচর বাজার ব্যবসায়ী ও সহযোজিত সদস্য জনাব মো: মাসুরুল হক সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তারা স্কাউটের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। উল্লেখ্য যে অনুষ্ঠানে ১০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডে-ক্যাম্পে অংশগ্রহণ করেন।

