
কুমিল্লা মেঘনায় লুটেরচর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম এর পরিবারের হাতে রক্তার্ত একই গ্রামের তোফাজ্জল হোসেনের পরিবারের ৫ সদস্য ,এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও মাদকবিরোধী সমাবেশ করেছেন।
শনিবার (১ মার্চ) বিকালে ০৪ টায় এলাকাবাসীর উদ্যোগে মোহাম্মদপুর স্টান্ডে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায় তোফাজ্জল হোসেনসহ একই পরিবারের ৬ জনকে কুপিয়ে যখন করে গুরুতর আহত করে মাদক ব্যবসায়ী আলেক এবং তার ছেলে আলম। এর প্রতিবাদে ও লুটেরচরকে মাদক ব্যবসায়ীদের কবল থেকে এলাকা রক্ষা ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে এই মানববন্ধন ও মাদকবিরোধী সমাবেশ করেছেন এলাকাবাসী। মাদকবিরোধী সমাবেশে লুটেরচর ইউনিয়ন পরিষদের মেম্বার জাহিদুল ইসলাম গাফফার বলেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলেক মিয়া এবং তার ছেলে আলমকে যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় নেওয়া না হয় তাহলে কঠিক কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় লুটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক হাউদ বলেন প্রশাসন, সংবাদকর্মী এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে। মাদকবিরোধী সমাবেশে মেঘনা থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান, লুটেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন, লুটেরচর ইউনিয়ন পরিষদের মেম্বার সোহরাব হোসেন, ফারুক মিয়া, গরীব হোসেনসহ বক্তব্য রাখেন আরো অনেকে। বক্তারা বলেন, মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে মোহাম্মদপুর এলাকাবাসী। পুলিশ প্রশাসন তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ মাদক কারবারিদেরকে গ্রেপ্তার করলেও দ্রুতই তারা ছাড়া পেয়ে এসে আবার মাদক বিক্রি শুরু করে। দ্রুত যথাযথ পদক্ষেপ নেয়া না হলে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কঠোর আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মসূচিতে দলমত নির্বিশেষে এলাকার কয়েক শত মানুষ অংশ নেন। এই বিষয়ে জানতে চাইলে মেঘনা থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল জলিল বলেন, বিষয়টি আমার নজরে এসেছে অবশ্যই এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

