
শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার ভৈরবের কৃতি সন্তান কাতারস্থ বৃহত্তর ময়মনসিংহ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট দানবীর মোহাম্মদ তুহিনুল হক এমএ’র আমন্ত্রণে তার গ্রামের বাড়ি সাদেকপুরে হলিকপ্টার যোগে পৌঁছা মাত্রই ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া সহ তুহিন কমপ্লেক্সের চেয়ারম্যান ও কাতারস্থ বৃহত্তর ময়মনসিংহ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট দানবীর মোহাম্মাদ তুহিনুল হক এম.এ, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ও ভৈরব পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিউল আলম মঈন হেলিকপ্টর যোগে সাদেকপুর গ্রামে পৌঁছার সাথে সাথে তুহিন কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে তাদের শুভেচ্ছা প্রদান করা হয়। পরে তারা ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে উন্নয়নমূলক আলোচনা করেন।
এরপর তারা কুলিয়ারচর তুহিন পোল্ট্রি শিল্প, তুহিন মৎস্য খামার ও তুহিন খামার বাড়ি পরিদর্শনে হেলিকপ্টর যোগে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে নামার সাথে সাথে তুহিন কমপ্লেক্স – ২ এর পক্ষ থেকে তাদের ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার, উপজেলা আবাসিক প্রকৌশলী মোঃ ইসরাফিল, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সাত্তার মাষ্টার (অব:) উছমানপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার ও সেঞ্চুরী টেইলার্স এর সত্বাধিকারী দুলাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ তুহিন পোল্ট্রি শিল্প ও তুহিন মৎস্য খামার পরিদর্শন করেন।
এছাড়া ভৈরব আইভি রহমান পৌর স্টেডিয়ামে হেলিকপ্টরে উঠার আগে ফুলেল ভালোবাসায় সিক্ত হন তারা।

