জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করে উপাচার্যের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ইমরান হুসাইন, জবি প্রতিনিধি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) হেয় প্রতিপন্ন করে উপাচার্যের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে উপাচার্য ও ট্রেজারার নিয়োগের দাবি জানান তারা। মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলা ভবন প্রদক্ষিণ করে […]

বিস্তারিত

জবির ভর্তি পরীক্ষায় প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির নির্দেশ। 

ইমরান হুসাইন, জবি প্রতিনিধি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএর প্রথম বর্ষের লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ১১ নভেম্বর থেকে।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ভর্তি ফি এবং সনদ ও কাগজপত্রসহ ১৮ নভেম্বর পর্যন্ত মনোনীত বিভাগে […]

বিস্তারিত

ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে : রিজভী

‘ছাত্রলীগ অসভ্যতা, বর্বরতা ও নৃশংসতার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশবাসীর দাবি ছাত্রলীগকে এখনই নিষিদ্ধ করতে হবে।’ রোববার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘ছাত্রদলের ওপর […]

বিস্তারিত

ভোলায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জামায়াতের

ভোলার বোরহানউদ্দিনে স্থানীয়দের সাথে পুলিশের সংর্ঘষের ঘটনায় নিহত-আহতদের স্বজনদের ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘ভোলার বোরহান উদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামের এক হিন্দু […]

বিস্তারিত

পাকিস্তান সফরে যাচ্ছে লক্ষ্মীপুরের ক্রিকেটার রুপম ও শরীফ

লক্ষ্মীপুরের মাজহারুল হক রুপম ও আহম্মেদ শরীফ নামে দুইজন ক্রিকেটার বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল থেকে পাকিস্তান সফরে যাচ্ছে। সেখানে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। নিরাপত্তার বিষয়টা ঠিক থাকলে সোমবার (২১ অক্টোবর) পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে ১৫ সদস্যের দলটি। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের চার সদস্যর একটি টিম নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার […]

বিস্তারিত

গুরু-শিষ্যের খোলামেলা প্রেমে বিতর্ক, এলো নতুন চমক

বিগ বস দিয়ে তাদের সখ্যতা। প্রথমে গুরু-শিষ্য বলেই পরিচিত ছিলেন। পরবর্তীতে তাদের দেখা গেল প্রেমিক-প্রেমিকা হিসেবে। দুজনের খোলামেলা প্রেম অনেক বিতর্কের জন্ম দিয়েছিলো। সেসব তোয়াক্কা না করে নিজেদের সম্পর্কটা দারুণ এনজয় করেছেন তারা। কিন্তু সেই সম্পর্ক খুব বেশিদিন মধুর থাকেনি। বিগ বসের সেটেই বিবাদে জড়ান ভজন গুরু অনুপ জালোটা ও তার প্রেমিকা পরিচয়ে জনপ্রিয় হয়ে […]

বিস্তারিত

নিজের বাড়িতেই খুন হলেন ‘টারজানে’র স্ত্রী

‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলির স্ত্রী ভ্যালেরি তার নিজের বাড়িতেই খুন হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার সান্টা বারবারায় ছুরিকাঘাতে নৃশংস ভাবে তাকে খুন করা হয়। এদিকে পুলিশের গুলিতে রন এলির স্ত্রী ভ্যালেরির খুনিরও মৃত্যু হয়েছে। খুন করে ওই বাড়িতেই লুকিয়ে ছিলো খুনি। সান্টা বারবারার পুলিশ জানিয়েছে, ৮১ বছর বয়সী ‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি এখন নিরাপদেই […]

বিস্তারিত

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুককে অব্যাহতি

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতির বিষয়টি যুবলীগের এক প্রেসিডিয়াম সদস্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন। ৭১ বছর বয়সী ওমর ফারুক […]

বিস্তারিত

কাউন্সিলর রাজীব ১৪ দিনের রিমান্ডে

মাদক ও অস্ত্র আইনের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২০ অক্টোবর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় ভাটারা থানার মাদক মামলায় ১০ দিন ও অস্ত্র আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রাতে শুনানি […]

বিস্তারিত

জেলার পর বিভাগেও সেরা কুমিল্লার এসআই শাহীন কাদির।

কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ শাহীন কাদির নিজ কর্মক্ষেত্রে দক্ষতা, সততা, সাহসের স্বীকৃতি পেলেন। আজ রবিবার চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম’র কাছ থেকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল, অবৈধ অ স্ত্র উদ্ধার এবং চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ উপ-পুলিশ পরিদর্শক হিসাবে পুরস্কার গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের […]

বিস্তারিত