মুজিব বর্ষ উপলক্ষে সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদে ওয়ার্ড সভা অনুষ্ঠিত।

দাউদকান্দি উপজেলা

লিটন সরকার বাদল,
১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার, দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়ন আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে সুন্দলপুর মডেল ইউনিয়ন পারিষদে বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার পরিছন্নতা অভিযান ও ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে সুন্দলপুর মডেল ইউনিয়নের প্রতিটি এলাকা হবে পরিষ্কার-পরিচ্ছন্ন, মুজিব শতবর্ষে আমাদের অঙ্গীকার হবে, বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত দেশ গড়ার। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে এই দেশটাকে সবাইকে ভালোবাসতে হবে। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা, এই স্বাধীনতা রক্ষা করা, আমাদের প্রজন্মের দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে নতুন প্রজন্মকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেই।

ওয়ার্ড সবায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মনিরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুন্দলপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.