সন্তানের সামনে প্রকাশ্যে পিতাকে কুপিয়ে হত্যার চেষ্টা।

এবার প্রকাশ্যে দিবালোকে শিশু সন্তানের সামনে রাসেল ভূঁইয়া (৩২) নামের এক পিতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তার এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টের ভেতর এ ঘটনা ঘটে। পরে আশংকাজনক অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সন্ত্রাসীরা অস্ত্র হাতে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে বলে […]

বিস্তারিত

সদরঘাটে চলছে বেপরোয়া চাঁদাবাজি। আর কুলিদের (ঘাট শ্রমিক) হাতে হয়রানির শিকার হচ্ছেন অসহায় যাত্রীরা।

ঢাকা: রাজধানীর সদরঘাটে চলছে বেপরোয়া চাঁদাবাজি। আর কুলিদের (ঘাট শ্রমিক) হাতে হয়রানির শিকার হচ্ছেন অসহায় যাত্রীরা। অথচ যাত্রীসেবার জন্য সরকারি পয়সায় দৈনিক ভাতা দিয়ে কুলিদের ‘পুষছে’ ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ। দুপুর পৌনে তিনটা, সদরঘাট টার্মিনাল। চাঁদপুর থেকে এমভি রাসেল-৩ লঞ্চে ঢাকায় এসেছেন ইমরান হোসেন (ছদ্মনাম)। চটের ব্যাগ ও বস্তায় কিছু আম, বেগুন, কচুর ডগা ও ডাটা শাক […]

বিস্তারিত

মেঘনায় নিখোঁজের ৪ দিন পার হলেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রীর।

কুমিল্লা মেঘনা উপজেলা চন্দনপুর ইউনিয়নের অষ্টম শ্রেণির ছাত্রীর নিখোঁজের ৪ দিন পার হলেও সন্ধান মেলেনি,টিটির চর গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে প্রীতি আক্তার”১৫”নানার বাড়ি মাতাব্বের কান্দি থেকে মানিকার চর এল এল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। খোরশেদ বলেন ঈদের ছুটিতে প্রীতি তার নানার বাড়ি থেকে টিটির চরে আসে। পরে গত ২৩ জুন  রোববার সকাল ৮:৩০ মিনিট […]

বিস্তারিত

কুমিল্লায় তিশা বাস উল্টে আহত ৩০।

চান্দিনা ও নিমসারের মাঝামাঝি লাকসামের তিশা বাস রাস্তার মাঝে উল্টে অন্তত ৩০ যাত্রী আহত হন। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বুড়িচংয়ের কোরপাইয় এলাকার সাহাদাত জুট মিলের কাছে এ দর্ঘটনা ঘটে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট মামুন জানান,ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুত গতির কারনে দূর্ঘটনায় পতিত হয়। […]

বিস্তারিত

বিশ্বকাপের পর ত্রিদেশীয় সিরিজ খেলতে আসবে আফগানিস্তান

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় লড়াইটা জমছে বেশ। শুধু মাঠেই নয়, কথার লড়াই দেখা যাচ্ছে মাঠের বাইরেও। বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানদের হারিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের পরপরই আবারো দেখা হচ্ছে দুদলের। যেখানে একটি টেস্ট এবং একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। মূলত আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান দল। এফটিপি অনুযায়ী, ওই সফরে […]

বিস্তারিত

চেহারা ভাঙিয়ে ২৩ নারীকে শয্যাসঙ্গী করেছেন ‘নকল মেসি’!

আন্তর্জাতিক ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ব্যক্তিগত জীবনেও অনুকরণীয়। আধুনিক পৃথিবীতে পারিবারিক সম্পর্ক যখন আলগা হয়ে যাচ্ছে, তখন বাল্যকালের বান্ধবীকে নিয়েই সুখে জীবন পার করে দিচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তার বিরুদ্ধে নারী বিষয়ক কোনো কেলেঙ্কারির অভিযোগ কোনোদিনই ওঠেনি। কিন্তু অবিকল তার মতো দেখতে ইরানের ‘নকল মেসি’ কিন্তু এর উল্টোটাই করছেন! নিজের চেহারা ভাঙিয়ে ফাঁদে ফেলছেন নারীদের! […]

বিস্তারিত

দাউদকান্দিতে রয়েল কোচ ডোবায়, নিহত ২, আহত ৩০।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এর টাইমটা এলাকায় এ দুঘর্টনা ঘটে।কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কুমিল্লাগামী যাত্রীবাহি রয়েল কোচ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে দুই মহিলা যাত্রী নিহত হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন যাত্রী,নিহত দুই মহিলা যাত্রীর পরিচয় পাওয়া নি।

বিস্তারিত

কুমিল্লা সিটি করপোরেশনের ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট প্রস্তাব।

দৈনিক আজকের মেঘনা ডট কম, কুমিল্লা সিটি করপোরেশনের ২০১৯-২০২০ অর্থবছরের জন্য তিনশ ৪৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪৪৩ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে প্রাক বাজেট আলোচনা সভায় সিটি মেয়র মনিরুল হক সাক্কু এই বাজেট প্রস্তাব করেন। কুমিল্লা সিটি করপোরেশনের প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৩ কোটি ৬৯ লাখ […]

বিস্তারিত

রিফাতের হত্যাকারীরা যেন দেশ ছাড়তে না পরে, নির্দেশ হাইকোর্টের

বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামিরা যাতে দেশত্যাগ করে পালাতে না পারেন সেজন্য দেশের সব থানায় অ্যালার্ট জারি করতে বলেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে এই বার্তা পুলিশপ্রধানকে (আইজিপি) জানিয়ে দিতে বলা হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২৭ জুন) মৌখিকভাবে এ আদেশ […]

বিস্তারিত

গজারিয়ায় অটো রিক্সা চালকের লাশ উদ্ধার।

দৈনিক আজকের মেঘনা ডট কম স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল, গজারিয়ায় অটো রিক্সার চালক আব্দুর রাজ্জাক মিয়ার(১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬জুন) সকালে গজারিয়া ইউনিয়নের বালুচর এলাকা সংলগ্ন মেঘনা নদীর কুল থেকে বালু খুড়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। নিহত আব্দুর রাজ্জাক গজারিয়া উপজেলার দৌলতপুর তিনআনি গ্রামের হায়দার আলী মিয়ার ছোট ছেলে। […]

বিস্তারিত