নিহত ১২ বাংলাদেশি শান্তিরক্ষীকে সম্মান জানাল জাতিসংঘ

শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় ২০১৮ সালে বাংলাদেশের ১২ জনসহ বিশ্বের ২৭টি দেশের ১১৯ জন আত্মত্যাগকারী শান্তিরক্ষীকে সর্বোচ্চ ত্যাগের জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করেছে জাতিসংঘ। ‘আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ বাংলাদেশসহ ২৭টি দেশের স্থায়ী প্রতিনিধিদের হাতে এই মেডেল তুলে দেন। শনিবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। […]

বিস্তারিত

পাঁচশো কেজি বোমার সফল পরীক্ষা চালালো ভারত

১৭তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জবাবে পাঁচশো কেজি ওজনের একটি বোমার সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এর মধ্যেই নরেন্দ্র মোদির সঙ্গে ইমরান খানের আলোচনার ইচ্ছাকে স্বাগত জানিয়েছে পাকিস্তানিরা। তবে, সন্ত্রাসবাদকে সমর্থন দেয়া বন্ধ না করা পর্যন্ত ইসলামাবাদের সঙ্গে দিল্লি আলোচনার টেবিলে যাবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন […]

বিস্তারিত

২য় গোমতী ও মেঘনা সেতু চালু, প্রধানমন্ত্রীর পক্ষে যাত্রীদের ফুল উপহার

দৈনিক আজকের মেঘনা ডটকম,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বহুল প্রতিক্ষিত দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ মে ২০১৯) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দু’টির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে কুমিল্লা জেলা প্রশাসকের কার‌্যালয়ে অংশ নেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় […]

বিস্তারিত

মেঘনার ঈদ বাজার।

দৈনিক আজকের মেঘনা ডট কম, স্টাফ রিপোর্টার বাঙ্গালী মুসলিম পরিবারদের প্রধানতম উৎসব ঈদ-উল ফিতর,আর এই ঈদকে সামনে রেখেই,মেঘনার প্রবাসে থাকা,বাংলাদেশ চাকুরি,দিন মুজুর থেকে শুরু করে বাঙ্গালীদের পাঠানো টাকায় জমে উঠেছে মেঘনার ঈদ বাজার। ঈদু-উল-ফিতরকে সামনে রেখে জমতে শুরু করেছে মেঘনা উপজেলা মানিকাচর ঈদের বাজার।গত বৃহস্পতিবার ও শুক্রবার দেখা গেছে মানিকাচর বাজারে অভিজাত বিপণীবিতানগুলোতে ক্রেতাদের ভীড় […]

বিস্তারিত

মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু উদ্বোধন হলো আজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু এবং দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করেছেন। আজ ১১ ,৩০ মিনিট দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দু‘টি উদ্বোধন করেন। অনুষ্ঠান  উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।সেখানে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা হুমায়ুন কবির খোন্দকার, কুমিল্লার জেলা প্রশাসকসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার […]

বিস্তারিত

কারাগার থেকে আসামির পলায়ন

গাইবান্ধা জেলা কারাগার থেকে বকুল হোসেন (৩২) নামে এক আসামি পালিয়ে গেছে। বকুল হোসেনকে মাদক মামলায় এক মাস আগে কারাগারে আনা হয়।   শুক্রবার (২৪ মে) বিকেলে আসামি বকুল হোসেন পালিয়ে যায় বলে কারাগারের একটি সূত্র নিশ্চিত করেছেন। বকুল হোসেনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তবে তার গ্রাম ও বাবার নাম পাওয়া যায়নি। এ বিষয়ে জেল সুপার […]

বিস্তারিত

সুযোগের অপেক্ষায় রুবেল

আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজটা ছিল বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের মতো ঢিলেঢালা। প্র্যাকটিস সুবিধাদি এতটাই অপ্রতুল যে টুর্নামেন্ট শুরুর চার দিন আগে ডাবলিনে উড়ে আসার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে বিশ্বকাপ ইংল্যান্ডে, এ নিয়ে জনমনে গমগমে আগ্রহ না থাকলেও অবকাঠামোগত সুবিধা রয়েছে। তবে কার্ডিফ তো আর লন্ডন নয়, ইংল্যান্ডের কোলে ঠাঁই খুঁজে নেওয়া ওয়েলসের রাজধানী। সোফিয়া […]

বিস্তারিত

দ্বিতীয় মেঘনা সেতু দিয়ে যান চলাচল শুরু

বাংলাদেশের অর্থনীতির ‘লাইফ লাইন’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু দুটি চালুর ফলে এবারের ঈদে যানজট এড়িয়ে স্বস্তিতে ঘরে ফিরতে পারবেন দক্ষিণের মানুষজন। নির্দিষ্ট সময়ের প্রায় সাত মাস আগে দ্বিতীয় কাঁচপুরসহ এ নতুন দুটি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ায় প্রায় ৭০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। […]

বিস্তারিত

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টারঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহীদুলের চাচাতো ভাই ফয়সাল আহমেদ বাদী হয়ে সোনারগাঁ থানায় ৪ জনের নাম উল্লেখসহ আরো ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় […]

বিস্তারিত

শুরু হলো পুরস্কারের পালা

লালগালিচায় অ্যান ইজি গার্ল ছবির অভিনয়শিল্পীরাপুরস্কারের পালা এরই মধ্যে শুরু হয়ে গেল কান চলচ্চিত্র উৎসবের আঙিনায়। সর্বোচ্চ আকাঙ্ক্ষিত পুরস্কার পাম দ’র ঘোষণা হবে শেষ দিন। কিন্তু এর আগেই অন্যান্য পুরস্কার দেওয়া শুরু হলো। গত বৃহস্পতিবার ঘোষণা করা হয় ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগের পুরস্কার। এ আয়োজনে এসএসিডি পুরস্কার জিতেছে ফরাসি চলচ্চিত্রনির্মাতা রেবেকা জ্লোটভস্কির অ্যান ইজি গার্ল। ফরাসি […]

বিস্তারিত