মেঘনা উপজেলা প্রেসক্লাব নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত।

কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মেঘনা উপজেলা

মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে ৫ টি পদের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নির্বাচিত । দৈনিক আজকের পত্রিকার মেঘনা প্রতিনিধি মাহমুদুল হাসান বিপ্লব শিকদার সভাপতি,দৈনিক মানব জমিন পত্রিকার মেঘনা প্রতিনিধি মোঃ শহিদুজ্জামান রনি সাধারণ সম্পাদক।সিনিয়র সহসভাপতি গাজী টিভি জাকির হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক সি এন এন বাংলা জাহাঙ্গীর আলম। কোষাধ্যক্ষ আমাদের নতুন সময় মোঃ ইমাম হোসেন। মেঘনা উপজেলা প্রেসক্লাবে দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে গতকাল বৃহস্পতিবার মেঘনা উপজেলা প্রেসক্লাবে প্রধান নির্বাচন কমিশনার ইসমাইল হোসেন মানিক এ কমিটি ঘোষণা করেন। উল্লেখ্য গত ১০ ডিসেম্বর ৫ টি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে ১২ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ ১৩ ডিসেম্ব ৫ টি পদে ফরমজমা এবং যাচাই বাছাই ও আপিলের শেষ তারিখ ১৪ ডিসেম্বর।নির্বাচন কমিশন জানান ৫ টি পদে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ টি পদেই জয়লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.