ধামইরহাটে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করলেন এমপি শহীদুজ্জামান

বাংলাদেশ

ধামইরহাটে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করলেন এমপি শহীদুজ্জামান

নওগাঁর ধামইরহাটে বহুল প্রতিক্ষিত অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত বৈঠক শেষে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ইউএনও গনপতি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, মেডিকেল অফিসার আরাফাত ইমাম, কাউন্সিলর মুক্তাদিরুল হক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক ইমতিয়াজ আহম্মেদসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.