সেনবাগের যুবদল নেতা ইয়াছিন সড়ক দূর্ঘটনায় নিহত।

বাংলাদেশ

এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মোটর সাইকেল দুর্ঘটনা আজ মঙ্গলবার সকালে নিহত হয়েছেন । পারিবারিক সূএে জানা যায়,সে আজ মঙ্গলবার ১২ নভেম্বর সকালে ঘুম থেকে উঠে প্রয়োজনীয় কাজ শেষ করে কোর্টে মামলার হাজিরা দিতে নোয়াখালী যাওয়ার পথে গাবুয়া নামক স্থানে বাসের ধাক্কায় সে মোটরসাইকেল থেকে পড়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্দার করে হাসপাতালে গিয়ে পৌঁছলেই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

নিহত ইয়াছিন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের মাষ্টার নূর ইসলামের ছেলে এবং সে স্হানীয় ছমিরমুন্সির হাট রাজু ইলেকট্রনিক্সের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী।

অপরদিকে যুবদল নেতা ইয়াছিনের মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চীফ হুইফ ও সেনবাগ-২ আসনের জাতীয় সংসদের সাবেক পাঁচ বারের এমপি জয়নুল আবেদীন ফারুক মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.