গ্রীস’র দুর্গম পথে বালাগঞ্জের যুবকের মর্মান্তিক মৃত্যু।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ তুরস্ক থেকে গ্রীস যাবার পথে বালাগঞ্জের এক যুবকের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মৃত্যুবরণকারী যুবকের নাম মো. এনামুল এহসান জায়গীরদার ফয়ছল (২৯)। সে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. মহুদ আহমদ জায়গীরদারের পুত্র। নিহত ফয়ছল দালালের মাধ্যমে তুরস্ক থেকে গ্রীস যাবার পথে গত শুক্রবার ‘অজ্ঞাতস্থানে’ মৃত্যুবরণ […]

বিস্তারিত

আল-মনোয়ার আঙ্গুরা খাতুন ফাউণ্ডেশনের উদ্যোগে ৪শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ সেবামূলক সংগঠন আল-মনোয়ার আঙ্গুরা খাতুন ওয়েল ফেয়ার ফাউণ্ডেশনের উদ্যোগে ৪শতাধিক গরিব, অসহায় চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।  ফাউণ্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষুশিবির চলাকালে এসব রোগীদের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র, ঔষধ এবং চশমা প্রদান করা হয়। পাশাপাশি ছানিপড়া ২২জন রোগে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই […]

বিস্তারিত

যুক্তরাজ্য প্রবাসী আবুল মিয়ার উদ্যোগে বালাগঞ্জে শীতার্তদের কম্বল বিতরণ।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে কুবেরাইল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, সমাজকর্মী আবুল মিয়ার অর্থায়নে এলাকার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সমাজকর্মী আবুল মিয়ার কুবেরাইলস্থ গ্রামের বাড়িতে এলাকার গরিব, অসহায়দের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী আবুল মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের […]

বিস্তারিত

বালাগঞ্জে প্রবাসীদের সাথে আয়না প্রকাশনা পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত।

বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ বালাগঞ্জ থেকে দীর্ঘ প্রায় ২১ বছর যাবত প্রকাশিত অনিয়মিত পত্রিকা ‘আয়না’র প্রকাশনা পরিষদের উদ্যোগে প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নশিওরপুরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আরব আমিরাতস্থ ‘প্রবাসী গহরপুর মানব কল্যাণ পরিষদ ইউএই’র সভাপতি মো. […]

বিস্তারিত

মুজিববর্ষ উপলক্ষে বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ পালন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ বালাগঞ্জ উপজেলার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সদরের লতিফা কমিউনিটি সেণ্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. আলাল মিয়া। উপজেলা […]

বিস্তারিত

নছির আহমদ এণ্ড কমরুন্নাহার ট্রাস্টের উদ্যোগে ৬০হাজার টাকার বৃত্তি বিতরণ।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জের সেবামূলক সংস্থা নছির আহমদ খলকু মিয়া এণ্ড কমরুন্নাহার ট্রাস্টের উদ্যোগে প্রায় ৬০হাজার টাকার বৃত্তি বিতরণ করা হয়েছে। নছির আহমদ খলকু মিয়া এণ্ড কমরুন্নাহার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত ৮ম জুনিয়র মেধাবৃত্তির সনদ ও বৃত্তি প্রদানের পাশাপাশি কওমী মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়। গত শনিবার (০৮ […]

বিস্তারিত

জামালপুর গ্রামের সমাজকর্মী বুরহান উদ্দিন’র ইন্তেকাল ॥

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলার হযরত শাহজামাল (রহ.) দারুস সুন্নাহ নূরীয়া ইসলামিয়া মাদরাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি, দেওয়ান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সমাজকর্মী বুরহান উদ্দিন বুরহান উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ইন্তেকাল করেছেন। মরহুমের […]

বিস্তারিত

বালাগঞ্জের মোহাম্মদপুরে প্রবাসী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ বলেছেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় বিশেষ করে শিক্ষা ও আর্ত-সামাজিক উন্নয়নে প্রবাসীদের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। প্রবাসীদের এসব অবদানকে স্বীকার করা আমাদের প্রতিটি নাগরিকের কর্তব্য। তিনি আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে এলাকার প্রবাসী […]

বিস্তারিত

বালাগঞ্জের বুয়েট শিক্ষার্থী দীপিকা রাণী নাথ সংবর্ধিত।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দম্পতি, বালাগঞ্জ সদরের প্রসন্নপুরের বাসিন্দা ভৈরব নাথ ও সুপর্না রাণী নাথের কন্যা, বালাগঞ্জ তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বুয়েটে অধ্যয়নরত মেধাবী ছাত্রী দীপিকা রাণী নাথকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধান প্রদান করা […]

বিস্তারিত

খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠিত।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ ওসমানীনগর উপজেলার খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থার ২০২০-২০২১ সালের নব-গঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় সংস্থার খন্দকার বাজারস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাওলানা সিকন্দর আলী। সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুল ইসলাম […]

বিস্তারিত