মেডিকেল কলেজের গড়িমসি গোপালগঞ্জে ঝুঁলে গেছে করোনা ল্যাব স্থাপনের কাজ ।

গোপালগঞ্জে ল্যাব স্থাপনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের গড়িমসির কারণে চাহিদা অনুযায়ি করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ডাক্তার, টেকনিশিয়ানসহ সকল সুবিধা থাকার পরও পরীক্ষাগার স্থাপনে রাজি নয় কর্তৃপক্ষ। তারা বিষয়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে জানায় গোপালগঞ্জের সিভিল সার্জন অফিসের একটি সূত্র। […]

বিস্তারিত

কুলিয়ারচরের ফরিদপুর ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে করোনা পরিস্থিতিতে হত দরিদ্র ও কর্মহীনদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৭জুন) দিন ব্যাপী উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়নের ১১১টি হত দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ৩০ কেজি করে ভিজিডি’র চাল বিতরণ করেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্‌ অালম। এ সময় অন্যান্যদের […]

বিস্তারিত

কুলিয়ারচরে রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ইয়াছির মিয়া।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরের উন্নয়ন কাজের আওতায় এলজিইডি’র বাস্তবায়নে বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার ফরিদপুর হেদায়েত উল্লাহ মেম্বারের বাড়ি হইতে ভূঁইয়া বাড়ির মসজিদ অভিমুখে রাস্তার উন্নয়ন কাজের ফলক উন্মোচন করে কাজ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া । এ সময় অন্যান্যদের মধ্যে […]

বিস্তারিত

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত আরো একজনের মৃত্যু।

গোপালগঞ্জের করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ হোসেন খোকা মোল্লা (৭৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার কাশিয়ানী পোনা গ্রামের নিজের বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় খোকা মোল্লার মৃত্যু হয়। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কাইয়ূম তালুকদার জানান, গত ৭ […]

বিস্তারিত

কোটালীপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প।

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের জন্য একটি বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় সোমবার ১৬ জুন কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে দিনব্যাপী এ ক্যাম্প এর আয়োজন করা হয়। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ মেডিকেল এ ক্যাম্পেইন পরিচালনা করেন জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া […]

বিস্তারিত

কুলিয়ারচরে এক নারী সাংবাদিক ও ১৬ পুলিশ সদস্য সহ নতুন ২২জনের করোনা পজেটিভ।

মরণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস এখন কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহামারী আকার ধারণ করেছে। সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ২২ জনের করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এইসব নমুনা পরীক্ষা শেষে এ রিপোর্ট দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর […]

বিস্তারিত

গোপালগঞ্জে মা-বাবার কবরের পাশে ধর্ম প্রতিমন্ত্রীকে সমাহিত।

গোপালগঞ্জে কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা- বাবার কবরের পাশে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে সমাহিত করা হয়েছে। রবিবার বাদ আসর কেকানিয়া মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে গার্ড অব অনার শেষে আল মারকাজুল ইসলামের প্রশিক্ষিত কর্মীরা প্রতিমন্ত্রীর দাফন সম্পন্ন করে। জানাযা ও দাফনে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্য, জেলা আওয়ামী লীগ […]

বিস্তারিত

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্ধসঢ়;

বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা ও ধর্মপ্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্ধসঢ়; চিরনিদ্রায় শায়িত হলেন। তাকে গোপালঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে বিকাল সাড়ে ৫টায় দাফন করা হয়। দাফনের আগে তাকে জাতীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে বিকাল ৫টায় সুলতানশাহী মাদ্রাসায় নামাজের জানাজা অনুিষ্ঠত হয়। জানাজায় অংশ নেয় পুলিশ সুপার মোহাম্মদ […]

বিস্তারিত

কুলিয়ারচর প্রতিনিধি হিসেবে মৌসুমী আক্তারের হাতে পরিচয়পত্র কার্ড তুলেদেন জনপদ সংবাদ সম্পাদক।

কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপদ সংবাদ পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মৌসুমী আক্তারের হাতে পরিচয়পত্র তুলে দিয়েছেন পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান ফারুক। আজ শুক্রবার (১২জুন) বিকালে কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরব বাজারস্থ সাপ্তাহিক জনপদ সংবাদ পত্রিকার কার্যালয়ে কুলিয়ারচর প্রতিনিধি মৌসুমী আক্তারের হাতে তিন বছর মেয়াদী পত্রিকার পরিচয়পত্র কার্ড আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা […]

বিস্তারিত

কোটালীপাড়ায় নিখিল হত্যার প্রতিবাদে মানব বন্ধন।।

“আমরাই নিখিল” স্লোগানকে অন্তরে ধারণ করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় রামশীল ইউনিয়নে পুলিশের বিরুদ্ধে মানবন্ধন করেছে এলাকার সাধারন জনগন। ১২জুন সকাল ১০ ঘটিকায় রামশীল বাজারে দুই ঘন্টা ব্যাপী এ মানব বন্ধনে নারী পুরুষ ছাত্র-ছাত্রী সহ এলাকার সাধারন জনগন অংশগ্রহন করেন। এ সময় শত শত নারী পুরুষের ঢল মেনে আসে। করোনার মৃত্যুর ভয়কে ভুলিয়ে দিয়েছে নিখিলের মৃত্যু। নিখিলের […]

বিস্তারিত