দাউদকান্দি উপজেলাবাসীকে করোনা থেকে বাঁচতে দিন রাত চেষ্টা করছেন এই তিন ব্যক্তি।

৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান ও দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের কঠোর সিদ্ধান্তই পারে দাউদকান্দি উপজেলা বাসীকে করোনার আক্রমণ থেকে বাঁচাতে। বিশেষজ্ঞরা মনে করছেন, কুমিল্লা জেলার মধ্যে এপর্যন্ত দুটি উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে। বাকী উপজেলাকে বাঁচাতে হলে নিজ […]

বিস্তারিত

দাউদকান্দিতে এমপি ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশে মহিলা লীগের নেত্রীর ত্রাণ বিতরণ।

দাউদকান্দি -মেঘনা আসনের সাংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমনের নির্দেশে দাউদকান্দি মহিলা লীগের নেত্রী মোসম্মৎ তাসলিমা আক্তারের নিজস্ব অর্থায়নে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ৯ এপ্রিল বিকালে দাউদকান্দি উপজেলা সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর – চেঙ্গাকান্দি গ্রামের করোনায় কর্মহীন […]

বিস্তারিত

বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সহায়তা আবুল কালাম আজাদ মেডিসিনের

দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সহায়তা দিয়েছেন জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবুল কালাম আজাদ মেডিসিন। এই দূর্যোগকালীন সময়ে বকশীগঞ্জে অসহায় মানুষের পাশে দাড়িঁয়েছেন সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ মেডিসিন ও তারই সহোদর ছোট বোন বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ শাহীনা বেগম। পৌর শহরের মালিরচর নয়াপাড়ায় অবস্থিত আজাদ […]

বিস্তারিত

রাজধানীতে গত ৩ দিনে ৯ জন ডেঙ্গু রোগী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ।

রাজধানীতে আবারো শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছয়জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএচ) ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ৩ দিনে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলছেন, কয়েকদিন আগের বৃষ্টিতে রাজধানীতে ডেঙ্গুর নতুন লার্ভা সৃষ্টি হয়েছে। এখনই মশা নিধন করা না […]

বিস্তারিত

মুরাদনগরে ৯’শ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সরকার। বৃহস্পতিবার সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের সকল ওয়ার্ডে ঘুরে ঘুরে নিম্ন আয়ের ৯’শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী […]

বিস্তারিত

কুমিল্লা তিতাসে ৬নং ভিটিকান্দি ইউনিয়নের জগতপুর গ্রামে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরন। 

তিতাস হোমনা আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি ও উপজেলা চেয়ারম্যান মো.পারভেজ হোসাইন সরকারের নির্দেশে অসহায় দিনমজুর শ্রমিক মেহনতী মানুষের মাঝে ৭৬  জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।  ৬নং ভিটিকান্দি ইউনিয়নের জগতপুর গ্রামের মরহুম সুবিদ আলীর সরকারের ৬ সন্তানের যৌথ উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণের কারনে সারাদেশ লকডাউন করাতে হতদরিদ্র মানুষ গুলো কাজে কর্মে যেতে […]

বিস্তারিত

মুক্তি পেতে যাচ্ছেন রাজশাহী কারাগারের ৫শ বন্দি

শিগগিরই মুক্তি পাচ্ছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৫০০ বন্দি। করোনা পরিস্থিতিতে এসব বন্দিকে মুক্তি দিতে চলতি সপ্তাহের শুরুর দিকে কারা অধিদফতরে সুপারিশ করেছে কারাগার কর্তৃপক্ষ। বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন প্রায় ৩ হাজার ৪০০। অথচ কারাগারে ধারণক্ষমতা মাত্র ১ হাজার ৪৫০ জন। ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দিকে ঠাসাঠাসি করে কারাগারে রাখা হচ্ছে। শারীরিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় প্রাণঘাতী […]

বিস্তারিত

চাঁদপুর লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউনে থাকবে চাঁদপুর। এই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে চাঁদপুরের কোনো মানুষ জেলার বাইরে যেতে পারবেন না, আবার বাইরের জেলার কোনো মানুষ চাঁদপুরে প্রবেশ করতে পারবেন না। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের জেলা […]

বিস্তারিত

গৃহবধূর লাশ উদ্ধার চাঁদপুরে

চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড় দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে আয়শা আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সংবাদ পেয়ে মৃতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ মাস আগে ইছাপুরা গ্রামের শেখ বাড়ির মো. আলী শেখের […]

বিস্তারিত

করোনায় নতুন আক্রান্ত ১১২ জনের ৬২ জনই ঢাকার

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২ জনই ঢাকার এবং ১৩ জন নারায়ণগঞ্জের। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এ সময় তিনি আরো জানান, নতুন আক্রান্তের ৭০ জন পুরুষ এবং বাকিরা নারী। ২৪ ঘণ্টায় সর্বমোট ১০৯৭ নমুনার পরীক্ষা […]

বিস্তারিত