লকডাউনে খাদ্য সংকটে ৫ সন্তানকে পানিতে ভাসিয়ে দিলেন মা!

করোনা ভাইরাসের কারণে ঘোষিত লকডাউনের মধ্যে খাদ্য সংকটে পাঁচ সন্তানকে নদীতে ফেলে দিয়েছেন এক নারী। রোববার (১২ এপ্রিল) ভারতের উত্তরপ্রদেশের ভাদোলি জেলায় এ ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গঙ্গায় শিশুদের তল্লাশি শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ। তবে স্থানীয়রা বলেছেন, ওই নারী একজন দিনমজুর। লকডাউনের ফলে উপার্জন […]

বিস্তারিত

সৌদিতে কারফিউ অব্যাহত

সৌদি আরবে প্রাণঘাতী করোরানাভাইরাস কোভিড-১৯ সংক্রামণের বিস্তার রোধে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশতি হয়েছে।এর আগে, ২৩ মার্চে ২১ দিনের কারফিউ জারি করে সৌদি আরব। একই সঙ্গে দেশটির মক্কা ও মদিনাসহ সব ধরনের মসজিদে জামায়াতে নামাজ নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ হয়েছে পবিত্র ওমরাহ কার্যক্রম।এখন পর্যন্ত কোভিড-১৯ […]

বিস্তারিত

অ্যালকোহল বিক্রি বন্ধের নির্দেশ থাইল্যান্ডে

নববর্ষ সংক্রান্ত সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশে শুক্রবার (১০ এপ্রিল) থেকে আগামী ১০ দিন অ্যালকোহল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্যাংকক পৌর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।  ব্যাংকক পৌর কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস মোকাবিলায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার আওতায় ১০ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের অ্যালকোহল পানীয় বিক্রি। কিন্তু এ ঘোষণার […]

বিস্তারিত

দরিদ্র প্রত্যেক পরিবারকে ১২ হাজার রুপি দিচ্ছে পাকিস্তান

করোনাভাইরাসের কারণে দিনমজুর ও নিম্নআয়ের দরিদ্র পরিবার তাদের প্রাত্যহিক খাবার পর্যন্ত জোটাতে পারছেন না এরকম নিম্ন-আয়ের পরিবারকে নগদ অর্থ বরাদ্দ দেওয়া শুরু করেছে পাকিস্তান সরকার। গোটা দেশের এমন মানুষের জন্য ১ হাজার ৪৪০ কোটি রুপির তহবিল বরাদ্দ করা হয়েছে এর আগে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, নিম্ন-আয়ের পরিবারের জন্য বরাদ্দকৃত প্রায় ৮৬৩ মিলিয়ন ডলারের […]

বিস্তারিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘চীনকেন্দ্রিক’ : ট্রাম্প

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে – বুধবার (৮ এপ্রিল) আবারও এই অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন বন্ধ করে দেয়ার হুমকিও দেন তিনি।  ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্ব সংস্থাকে অর্থায়ন বন্ধ করা হবে কিনা সে বিষয়ে চিন্তা করবেন তিনি। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘চীনকেন্দ্রিক’ বলে অভিযোগ […]

বিস্তারিত

চীন খুললেও লকডাউন জাপানে

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান থেকে লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে। দীর্ঘ ১১ সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে শহরটির ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেয়া হয়। এদিকে জাপানে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানী টোকিওসহ আক্রান্ত সাতটি প্রদেশে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৮২ হাজারের […]

বিস্তারিত

করোনার বিরুদ্ধে লড়তে ডাক্তারি পেশায় ফিরলেন মিস ইংল্যান্ড

করোনার বিরুদ্ধে লড়াই করতে নিজের পুরনো পেশায় ফিরে আসলেন মিস ইংল্যান্ড খেতাবজয়ী ভাষা মুখার্জী। ২০১৯ সালে ইংল্যান্ডের সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার পর ডাক্তারি পেশা থেকে বিরতি নিয়েছিলেন। তবে দেশের চরম সংকটময় মুহূর্তে একজন যোদ্ধার চরিত্রে ফিরে আসলেন। ২০১৯ সালে মিস ইংল্যান্ড খেতাব জেতার পর ডিসেম্বরে মিস ওয়ার্ল্ডে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন ভাসা মুখার্জী। এরপর বিভিন্ন চ্যারিটির […]

বিস্তারিত

দুই সন্তানের নাম রাখলেন করোনা ও ভাইরাস,রাফেল গোঞ্জালেস নামের এক অন্তঃসত্ত্বা।

করোনা ও ভাইরাস। দু’টি যমজ সন্তানের নাম রাখলেন মা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হাসপাতালে ভর্তি হন আন্নামারিয়া জোসে রাফেল গোঞ্জালেস (৩৪) নামের এক অন্তঃসত্ত্বা। গেল ২৭ মার্চ তিনি হাসপাতালে জন্ম দেন যমজ সন্তানের। একজন পুত্র সন্তান ও অন্যটি কন্যা সন্তান। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্তব্ধ। করোনাভাইরাস ঠেকাতে লড়ছে মানুষ। আর […]

বিস্তারিত

২০০ ভাড়াটিয়ার দুই মাসের ভাড়া মওকুফ করে দিলেন এ্যাড.আলতাফ হোসেন ভূঁইয়া

মাসুদ রানা, ঢাকা থেকে: সময় অসময় দুর সময়ে যেই মানুষের সব সময় জনকল্যানে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত সেই মানুষ আজ দেশের এই দুরসময়ে বাসায় ভাড়া থাকা মানুষ গুলো করোনা নামক সংক্রামক ভাইরাস আতঙ্কে আতঙ্কিত হয়ে যখন দিশেহারা ঠিক তখনি মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকার বুকের এক মানবিক-সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’ গাজীপুর মহানগর শাখার যুগ্ন […]

বিস্তারিত

সামজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন মো.মহসীন ভূইয়া চেয়ারম্যান 

মো.বিল্লাল মোল্লা তিতাস প্রতিনিধি আজ ০৩/০৪/২০২০ রোজ শুক্রবার দিনব্যাপী এই খাদ্য সামগ্রী নির্ধারিত দূরত্ব বজায় রেখে অভিনব কায়দায় সুন্দর সুশৃঙ্খল ভাবে ৬টি ওয়ার্ডে বিতরণ করা হয়। কুমিল্লা -২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এবং তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের নির্দেশে তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি  ইউনিয়ন পরিষদের […]

বিস্তারিত