111

বাণিজ্যিক সম্প্রচারে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট

উৎক্ষেপণের এক বছর পর বাণিজ্যিক সম্প্রচারে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। স্যাটেলাইটটির সঙ্গে যুক্ত হচ্ছে দেশের সরকারি ও বেসরকারি ৩১টি টেলিভিশন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ২০১৮ সালের ১১ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪ মিনিটে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। স্যাটেলাইটটির নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেস। উৎক্ষেপণের ছয় মাস পর […]

বিস্তারিত

ছুরি নিয়ে ভয় দেখানো কাঁকড়ার ভিডিও ভাইরাল

ব্রাজিলের এক রেস্তোরাঁয় একটি কাঁকড়া ছুরি নিয়ে দৌঁড়াচ্ছিল। শুধু দৌঁড়াচ্ছে তাও না, রীতিমতো ভয়ও দেখাচ্ছিল।  এমন অভিনব দৃশ্য ক্যামেরা বন্দি করেন অনেকেই। সামাজিক মাধ্যমে ওই ভিডিও প্রকাশ হতেই তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।   এদিকে জানা যায়, কোনো একটা ফিল্মের শুটিংয়ের জন্যই নাকি ব্যবহার করা হয়েছিল বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ওই কাঁকড়াটিকে। আর সেও নিখুঁতভাবে ছুরি নিয়ে […]

বিস্তারিত

কেনার কথা বলে ১৯ কোটি টাকার গাড়ি নিয়ে পালাল চোর

ব্রিটিশ রেস ড্রাইভার এডি ইরভিনের ১৯৮৫ সালের মডেলের দুর্লভ ফেরারি গাড়ি। গাড়িটির বর্তমান মূল্য ২ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ১৯ কোটি টাকা। জার্মানির ডুসেলডর্ফ শহরে এই গাড়ি বিক্রির ঘোষণা দিয়েছিলেন মালিক। বিজ্ঞাপন দেয়ার পর ক্রেতাও এসেছিলেন। নাম না জানা এক ক্রেতা গাড়িটি কেনার আগে একটু চালিয়ে দেখতে চাইলেন। তবে পরীক্ষামূলকভাবে চালানোর নাম করে তিনি দুর্লভ […]

বিস্তারিত

যে সকল সুবিধাসহ আকামা চালু করলো সৌদি আরব

সৌদি গ্যাজেট জানায়, মঙ্গলবার রাতে জেদ্দায় আল-সালাম প্রাসাদে সৌদি বাদশাহ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বিশেষ ইকামা আইনটি অনুমোদন পায়। গত বুধবার সৌদি শূরা কাউন্সিল দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে ঐতিহাসিক বিশেষ আকামা আইনের খসড়া অনুমোদন করে। এই আইন অনুযায়ি বিশেষ ইকামাধারীরা সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন, পাশাপাশি ব্যবসা করা এবং সম্পত্তির মালিক হওয়ারও […]

বিস্তারিত

চিকিৎসা নিতে লন্ডনের পথে রাষ্ট্রপতি আবদুল হামিদ

চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানির উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার সকাল নয়টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। এ সময় রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও […]

বিস্তারিত

ইসলামী বিশ্বের ৫৩ দেশের এতিম শিশুদের দায়িত্ব নিচ্ছে তুরস্ক

ইসলামী বিশ্বের সর্বমোট ৫৩ টি দেশে মাতাপিতা হারানো অন্ততপক্ষে ৯৫ হাজার এতিম শিশুকে মাসিক অর্থ-সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। মঙ্গলবার (২৩ এপ্রিল) তুর্কি রাষ্ট্রীয় ত্রাণ সংস্থার শিশু ও এতিম সেক্টরের প্রধান রাশেদ বাশার জানিয়েছেন, ‘২০০৭ সালের পর থেকে যুদ্ধবিগ্রহ, দুর্যোগ এবং দুর্ঘটনার কারণে যেসব শিশু পিতামাতা ও আপন পরিবারকে হারিয়েছে তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা ও […]

বিস্তারিত

সামনের চাকা কাজ করেনি, তবুও নিরাপদে বিমানের অবতরণ

সামনের চাকা কাজ করেনি, তবুও নিরাপদে বিমানের অবতরণ বিমানের সামনের চাকা বা ল্যান্ডিং গিয়ার কাজ না করা সত্ত্বেও ৮৯ আরোহী নিয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেন পাইলট। রোববার মিয়ানমারের মান্দালয় বিমানবন্দর এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, দেশটির সরকারি বিমান সংস্থা মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ইয়াঙ্গুন থেকে […]

বিস্তারিত

সৌদি জাহাজে হামলা, ইরানের নিন্দা

সৌদি জাহাজে হামলা, ইরানের নিন্দা মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে সৌদি আরবের দুইটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ সোমবার (১৩ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ’র উপকুলে পারস্য উপসাগরে সৌদি আরবের ২টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়েছে মন্ত্রী […]

বিস্তারিত

আবারো মাদুরোবিরোধী বিক্ষোভে উত্তাল ভেনেজুয়ালা

ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধানকে ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিয়ে সম্প্রতি বিরোধী দলের ডাকা অভ্যুত্থানে হুয়ান গুয়াইদোকে সহযোগিতার অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে সহায়তার জন্য মার্কিন সেনাবাহিনীর মুখাপেক্ষী হবেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা গুয়ান গুয়াইদো। এদিকে মার্কিন কোস্টগার্ডের একটি জলযান অবৈধভাবে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করে এ ঘটনার […]

বিস্তারিত

লন্ডনের মেয়রকে হত্যার হুমকি

সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে লন্ডনের মেয়র সাদিক খানকে। হুমকির পর থেকে তাকে ২৪ ঘন্টা পুলিশি পাহারায় নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে খবর প্রকাশ করেছে পার্স ট্যুডে। লন্ডন থেকে প্রকাশিত টাইমস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাদিক খান বলেন, গত বছরের শেষ দিকে তাকে ২৩৭ বার হত্যার হুমকি দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতবার হুমকি পাওয়ার […]

বিস্তারিত