‘একক বাজার ধরে রাখতে ব্যাকস্টপের বিকল্প নেই’

‘ব্যাকস্টপ’ বা আইরিশ সীমান্তে কড়াকড়ি আরোপ, ব্রেক্সিট চুক্তির অপরিহার্য অংশ উল্লেখ করে এটিকে বাদ দিয়ে কোনোভাবেই চুক্তি সই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (২২ আগস্ট) প্যারিসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, ইউরোপের রাজনৈতিক স্থিতিশীলতা এবং একক বাজার ধরে রাখতে ব্যাকস্টপের কোন বিকল্প নেই। অন্যদিকে বরিস জনসন বলেছেন, […]

বিস্তারিত

‘হংকংয়ের উত্তেজনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে’

হংকং জুড়ে উত্তেজনা ছড়ানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন অঞ্চলটির আইনজীবীরা। মধ্যস্থতার জন্য ওয়াশিংটনের আহ্বান প্রত্যাখ্যান করেছেন তারা। এদিকে ব্যবসায়িক মন্দা কাটাতে বিক্ষোভ স্থগিত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। চীনের পক্ষ থেকেও একই আহ্বান জানানো হয়েছে। তবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। প্রায় পাঁচ মাসের টানা আন্দোলনে অচল হংকং। বৃহস্পতিবারও অঞ্চলটিতে বিক্ষোভে নামেন […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের জন্য উ. কোরিয়ার দরজা খোলা: পিয়ংইয়ং

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের জন্য উত্তর কোরিয়ার দরজা সবসময় খোলা রয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং। একইসঙ্গে যেকোনো হামলা প্রতিহত করতেও দেশটি প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশদুটির মধ্যকার আলোচনায় কালো ছায়া ফেলছেন বলেও অভিযোগ করেন রি ইয়ং হো। এমনকি পম্পেও যুক্তরাষ্ট্রের […]

বিস্তারিত

দ্রুত গতিতে বাড়ছে অ্যামাজনের দাবানল

দভয়াবহ দাবানলে পুড়ছে ব্রাজিলের আমাজন। আগের চেয়ে দ্রুত গতিতে দাবানল ছড়িয়ে পড়ায় চরম হুমকিতে রয়েছে গহীন এই অরণ্য। অব্যাহত দাবানলে গেলো কয়েকদিনে কয়েক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে আদিবাসী বিভিন্ন গোষ্ঠীর মানুষ। ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে সাও পাওলো শহরও। দিনের বেলায় অনেককে আলো জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। অগ্নিকাণ্ডের জন্য […]

বিস্তারিত

কাশ্মীরে দখলদারিত্বের অবসানের আহ্বান মার্কিন আইনপ্রণেতাদের

এবার মার্কিন কংগ্রেসেও কাশ্মীরে ভারতীয় দখলদারিত্বের অবসান ঘটানোর দাবি উঠেছে। মঙ্গলবার ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়ে হাউস আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ বলেন, অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ভারতীয় সিদ্ধান্ত তিনি নিয়মিত পর্যবেক্ষণ করছেন। সেখানে চলমান যোগাযোগ অচলাবস্থা, ক্রমবর্ধমান সামরিকায়ন ও কারফিউ নিয়ে যুক্তিসঙ্গত উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন স্মিথ।-খবর ডন অনলাইনের ওয়াশিংটন থেকে […]

বিস্তারিত

রোহিঙ্গাদের অনেকেই ফিরতে রাজি নন

আগামী ২২ আগস্ট প্রত্যাবাসনকে কেন্দ্র করে ২১ পরিবারের শতাধিক রোহিঙ্গার মতামত নিয়েছে জাতিসংঘ। তবে মতামত নেয়া রোহিঙ্গারা প্রত্যাবাসনে রাজি হয়েছে কিনা তা জানায়নি জাতিসংঘ কিংবা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। রোহিঙ্গারা বলছে, দাবি-দাওয়া মানলেই মিয়ানমারে ফিরবেন তারা। আর আগামী ২২ আগস্ট প্রত্যাবাসন নিয়ে এখনও আশাবাদী বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। মঙ্গলবার( ২০ আগস্ট) […]

বিস্তারিত

কাশ্মীর নিয়ে এবার আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান

কাশ্মীর নিয়ে চলমান সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর এবার আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২০ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে-আইসিজে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় পাক সরকার। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানান, প্রধানমন্ত্রী ইমরান খান এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কার্যক্রম শুরু নির্দেশ […]

বিস্তারিত

৩১ অক্টোবর ভাগ হবে কাশ্মীর

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ৭০ বছরের বিশেষ মর্যাদা গত সোমবার বাতিল করে নরেন্দ্র মোদির সরকার। রাষ্ট্রপতির নির্দেশ জারির মধ্য দিয়ে বাতিল হয় সংবিধানের ৩৭০ ধারা। এদিকে লোকসভায় পাশ হওয়ার তিন দিনের মধ্যে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৩১ অক্টোবর থেকে জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে যাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। […]

বিস্তারিত

সেনাবাহিনী নিয়ে টুইট, কাশ্মীরে সাংবাদিক গ্রেফতার

কাশ্মীরে ভারতীয় একটি অনলাইন পোর্টালের বার্তা সম্পাদক গ্রেফতার হয়েছেন। তার নাম  কাজি শিবলি। কাশ্মীরে বাড়তি আধাসামরিক বাহিনী মোতায়েনের নির্দেশনা টুইটারে ফাঁস করেছিলেন তিনি। এই ধরনের আরও কয়েকটি টুইটের পরে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরে তাকে গ্রেফতার করা হয়। ফলে কাশ্মীরে সংবাদমাধ্যমের স্বাধীনতা ফের প্রশ্নের মুখে পড়েছে। #ফ্রিকাজিশিবলি হ্যাশট্যাগ দিয়ে তার মুক্তির জন্য টুইটারে প্রচার শুরু করেছেন স্থানীয়দের […]

বিস্তারিত

ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানানো ৪৯ বুদ্ধিজীবীর নামে মামলা।

ভারতে জয় শ্রীরাম কিংবা জয় হনুমান স্লোগান না দেয়ার অজুহাতে সংখ্যালঘু মুসলিমদের পিটিয়ে হত্যার ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক, সাহিত্যিক, সমাজসেবী, চিকিৎসক, পরিবেশবিদ, ভাস্কর, চিত্রকর, শিক্ষাবিদ, গায়কসহ বিভিন্ন পেশার ৪৯ বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক চিঠিতে স্বাক্ষর করেছিলেন। খবর ভারতীয় দৈনিক এই সময়ের। চিঠিতে স্বাক্ষর […]

বিস্তারিত