ভয়ানক পরিস্থিতি ইতালিতে, করোনায় একদিনে মৃত্যু ১৩৩

ইতালিতে ভয়ংকর রূপ নিয়েছে করোনা ভাইরাস। মরণঘাতী এ ভাইরাসের ছোবলে একদিনে সর্বোচ্চ ১৩৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ১৫০০ জন। রোববার (০৮ মার্চ) এ নিয়ে মৃতের সংখ্যা ৩৬৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত ছাড়িয়েছে ৭ হাজার ৩শ’। এদিকে সংক্রমণ ঠেকাতে ১৪টি শহরকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই দেশে ফিরতে প্রবাসীদের স্বাস্থ্য সনদ লাগবে না বলে […]

বিস্তারিত

বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে কুয়েতের সবধরনের বিমান চলাচল বন্ধ

সাতটি দেশের সঙ্গে সবধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহালে থাকবে বলে আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশগুলো হলো-মিশর, ফিলিপাইন, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারত। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে সর্বশেষ […]

বিস্তারিত

করোনা মোকাবিলায় একসঙ্গে কাজের ঘোষণা দিলেন জাকারবার্গ

করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এতে করোনার তথ্য বিষয়ক বিজ্ঞাপন বিনামূল্যে প্রচারেরও ঘোষণা দেন তিনি। এ সময় সেন্টার ফডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান ও ইউনিসেফ-এর সঙ্গে কাজ করার ঘোষণা দেন জাকারবার্গ।এখন পর্যন্ত অন্তত ৯৫টি দেশে করোনা ভাইরাস শনাক্ত […]

বিস্তারিত

নাগরিকত্ব আইন নিয়ে এত বিতর্ক, অথচ মোদিরই কাগজ নেই

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের দিল্লিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত ৪২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দুই শতাধিক। পুলিশের সামনেই শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ মুসলিমদের অসংখ্য বাড়িঘর ও দোকানপাটে বেছে বেছে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। ‘জয় শ্রী রাম’ ধ্বনি […]

বিস্তারিত

করোনা নিয়ে ব্রিটেনের পরিকল্পনা ফাঁস, প্রস্তুতি চলছে গণকবরের

ইউরোপের দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। আর এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে গোটা ইউরোপ জুড়ে। যেহেতু ইউরোপে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে তাই ছড়াতে পারে লন্ডনেও। ভাইরাসটি লন্ডনে ছড়ালে ভয়াবহতা কি হতে পারে? সে সংক্রান্ত পরিকল্পনা দপ্তরের একটি নথি হাতে পেয়েছে ব্রিটের জনপ্রিয় অনলাইন পোর্টাল ডেইলি স্টার। তাতে জানানো হয়েছে কিছু পদক্ষেপের কথা। জানা […]

বিস্তারিত

ইরানে করোনাভাইরাসে নিহত ২১০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে ২১০ জন নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন হাসপাতালের উদ্ধৃতি দিয়েছে বিবিসি পারসিয়ান এমন খবর দিয়েছে। মৃত্যুর সংখ্যায় কুয়ামের পরেই রয়েছে রাজধানী তেহরান। ইরানের এমপি গোলামআলী জাফরাজাদেহ ইমেনাবাদি শুক্রবার বলেন, উত্তর ইরানে তার শহর রাশতের বিভিন্ন কবরস্থান থেকে ভয়ঙ্কর সংখ্যা মৃত্যুর খবর তার কাছে এসেছে।-খবর আল-আরাবিয়াহ এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) আতঙ্কে জুমার নামাজ […]

বিস্তারিত

তুর্কি হামলায় সিরিয়ার ৩ শতাধিক সেনা নিহত

তুরস্ক ও সিরিয়ার মধ্যে নতুন করে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সিরিয়ার ২০০টি লক্ষ্যবস্তুতে স্থল ও বিমান হামলা করেছে তুর্কি বাহিনী। আঙ্কারা জানিয়েছে, তাদের পাল্টা হামলায় আসাদ বাহিনীর ৩০৯ সেনাকে ‘নির্মূল’ করা হয়েছে। সাথে ধ্বংস করা হয়েছে কয়েক ডজন সামরিক যানবাহন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের মতে, তারা পাঁচটি সামরিক হেলিকপ্টার, দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ২৩টি ট্যাঙ্ক […]

বিস্তারিত

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন চীনা প্রেসিডেন্ট

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় চীনের পাশে থাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (২৬ ফেব্রিয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একটি বিজ্ঞপ্তি থেকে এ তিথ্য জানানো হয়। শেখ হাসিনার চিঠির জবাবে শি জিনপিং মুজিববর্ষের সফলতাও প্রত্যাশা করেন। এর আগে, চীনে করোনা ভাইরাসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের […]

বিস্তারিত

‘হিন্দুওকা হিন্দুস্তান’ স্লোগান দিয়ে দিল্লিতে মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা (ভিডিও)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বারের মতো ভারত সফরের মধ্যেই নাগরিকত্ব আইনের পক্ষে-বিপক্ষে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সংঘর্ষ চলকালে নয়াদিল্লির একটি প্রাচীন মসজিদে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। ‘জয় শ্রী রাম’ এবং ‘হিন্দুওকা হিন্দুস্তান’ স্লোগান দিয়ে একদল সশস্ত্র দুর্বৃত্ত এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। ওই দুর্বৃত্তরা মসজিদের […]

বিস্তারিত

দিল্লি রণক্ষেত্র, নিহতের সংখ্যা বেড়ে ১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই রক্তে লাল হলো দিল্লির রাজপথ। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংঘর্ষে দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন শতাধিক। সোমবারের পর মঙ্গলবারও দিল্লির বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মৌজপুরে এদিন এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চার সাংবাদিক। অনেক […]

বিস্তারিত