ঢাকা দক্ষিণ সিটির জন্মনিবন্ধন নিয়ে পাসপোর্টসহ সব জটিলতা কাটল

প্রায় এক বছর পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্মনিবন্ধন নিয়ে জটিলতা দূর হলো। গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম কেন্দ্রীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন সার্ভারের মাধ্যমে পরিচালনা করতে বলা হয়েছে। এখন পর্যন্ত দক্ষিণ সিটিতে যত নিবন্ধন হয়েছে, তার তথ্য কেন্দ্রীয়ভাবে জমা করারও নির্দেশ দেওয়া হয়েছে। […]

বিস্তারিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তদন্ত করবে দুদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তাঁর সিন্ডিকেটের বিরুদ্ধে ঘুষবাণিজ্যের অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি ও জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, আজ বৃহস্পতিবার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন […]

বিস্তারিত

শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক শাহাবুদ্দিনকে (৩৫) হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলার আবেদন করেন শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম। সিএমএম আদালত আজ বৃহস্পতিবার মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) […]

বিস্তারিত

পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের আর অস্তিত্ব থাকবে না: সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এমন হুঁশিয়ারি দেন। এর আগে বেলা সোয়া ১১টার দিকে সারজিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী। তাঁরা শাহবাগ […]

বিস্তারিত

ধানমন্ডি ৩২ নম্বরের আশপাশ থেকে ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন ১০ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা নাগাদ এই ১০ জনকে আটক করে ধানমন্ডি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ ধানমন্ডি ৩২ নম্বর সড়কের […]

বিস্তারিত

‘ছাদে খেলতে যাওয়া বাচ্চাটার কী দোষ ছিল’

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র–জনতার পক্ষে সরব ছিলেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশকে কেমন দেখতে চান, জানালেন তিনি। ‘স্বাধীনতার সুখ চারপাশে। আহ্‌, কী যে শান্তি। কী যে মধুর।’ ছাত্র–জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এক ফেসবুক বার্তায় লিখেছিলেন সাদিয়া আয়মান। এই আন্দোলনে শিল্পীদের একটি অংশ […]

বিস্তারিত

এই ‘রানি’ অন্য রকম

আবার ‘রানি’ চরিত্রে দর্শকমন জয় করলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। নেটফ্লিক্সে গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘হাসিন দিলরুবা’র সিকুয়েল ‘ফির আয়ি হাসিন দিলরুবা’। মুক্তির পর সিকুয়েলটিও দারুণ সাফল্য পাচ্ছে। প্রথম আলোকে পাঠানো এক বিবৃতিতে তাপসী নতুন সিনেমার সাফল্য নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘হাসিন দিলরুবা’ ছবিটি। এই ছবিতে জুটি বেঁধে এসেছিলেন তাপসী পান্নু […]

বিস্তারিত

‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাজ করতে গিয়ে সিদ্ধান্ত পাল্টেছি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে ছিলেন অভিনেত্রী পারসা ইভানা। এখনো শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছেন এই অভিনেত্রী। এদিকে শিগগিরই শুটিংয়ে ফিরছেন তিনি। এসব নানা প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি।   প্রথম আলো:  আন্দোলনে কি শুরু থেকে ছিলেন? পারসা ইভানা : ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনটি শুরু থেকেই যৌক্তিক ছিল। শুরুর দিকে মানসিকভাবে সমর্থন ছিল। প্রথম দিকে মনে […]

বিস্তারিত

রক্ত ঝরিয়ে অভিনয়

টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল গত সোমবার। বিশেষ দিনটি উপলক্ষে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীরা। বর্তমানে ‘দেবী চৌধুরানী’ সিনেমা দিয়ে আলোচনায় অভিনেত্রী। এই বিশেষ দিনটি উপলক্ষে আবেগঘন এক বার্তাও দিয়েছেন সিনেমার পরিচালক শুভ্রজিৎ মিত্র। আনন্দবাজার অনলাইনে অভিনেত্রীকে দেওয়া শুভেচ্ছাবার্তায় জানালেন, ‘দেবী চৌধুরানী’র শুটিংয়ের সময়ে কতটা কসরত করেছেন অভিনেত্রী। এমনকি রক্তও ঝরাতে […]

বিস্তারিত

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ ‘হাস্যকর’: মার্কিন পররাষ্ট্র দপ্তর

হোয়াইট হাউসের পর এবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিয়মিত বিফ্রিংয়ে এই অভিযোগকে ‘হাস্যকর’ বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। গতকাল মঙ্গলবার ব্রিফিংয়ের একপর্যায়ে একজন সাংবাদিক প্যাটেলের কাছে জানতে চান, ছাত্র–জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত […]

বিস্তারিত