মুরাদনগরে পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত।

কুমিল্লার মুরাদনগরে রাজস্ব খাতের আওতায় ২০২০-২১ অর্থ বছরে উপজেলাধীন সরকারি-বেসরকারি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার লক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদের পুকুরে ২৫কেজি মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্ধোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। আগামী বুধবার (৯ […]

বিস্তারিত

কুলিয়ারচরে লক্ষ্মীপুর বাজারের এক মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড ! দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। এ সময় মাল মাল সরাতে গিয়ে আরো দুটি দোকান ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ ও সালাহ উদ্দিন মার্কেট এর মাঝা মাঝি স্থানে সোহাগ মিয়ার খাবার হোটেল […]

বিস্তারিত

কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নির্জন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর কাটাখালী সুইস গেট সংলগ্ন মজলিস খা’র বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের পারে অজ্ঞাত ওই যুবকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা কুলিয়ারচর থানা পুলিশকে খবর দেয়। পরে থানার এসআই মো. নয়ন […]

বিস্তারিত

বন্যার্তদের মাঝে দ্যা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড কুলিয়ারচর শাখার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ।

“সেবাই প্রথম” এ স্লোগানকে সামনে রেখে দ্যা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড কুলিয়ারচর শাখার উদ্যোগে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২শত অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দ্যা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর অফিস কক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুলিয়ারচর […]

বিস্তারিত

মুকসুদপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষন : পাঁচ মাসের অন্তঃসত্তা

গোপালগঞ্জের মুকসুদপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ধর্ষনের শিকার ওই শিক্ষার্থী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত¡া বলে জানিয়েছেন তার মা সনেকা বৈরাগী (৪৫)। জেলার মুকসুদপুর উপজেলার ফুলকুমারী গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, বানিয়ারচর সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা অংশ নেয়ার […]

বিস্তারিত

বোরহানউদ্দিনে বিয়ে করে পালিয়ে গেছে-পুলিশের হাতে দিন। 

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড রাড়ি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে মিনারা কে ২০০৮ বিয়ে করেছে চরফ্যাশন নীল কমল ইউনিয়ন ৯নং ওয়ার্ড মৃত মোতালেবের ছেলে তোফায়েল। মিনারা বলেন,২০০৮ সালে চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন ৯নং ওয়ার্ডে মৃত মোতালেব মিয়ার ছেলে তোফায়েলের সাথে আমার দ্বিতীয় বিবাহ হয়। বিয়ের কিছুদিন ভালো থাকা না থাকার পর […]

বিস্তারিত

দর্শনার কৃষিতে নিরব বিপ্লবের কারিগর ও বৃক্ষ প্রেমিক উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল কবির পল্লব।

চুয়াডাঙ্গা জেলার দর্শনার কৃতিসন্তান উপ সহকারী কৃষি কর্মকর্তা রবিউল কবির পল্লব একের পর এক অবদান রেখে চলেছেন কৃষি ক্ষেত্রে । জানা গেছে ২০১৪ সালে দর্শনার হঠাৎপাড়া রেলগেট থেকে শান্তি পাড়ার সুগন্ধা মাঠ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় নিজ খরচে লেবু গাছ রোপন করেছেন। জানাগেছে তিনি ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত এই বৃক্ষরোপনের কাজে সহযোগিতা করে আসছেন।  […]

বিস্তারিত

বালাগঞ্জে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান।

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মানব কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় মোরারবাজারে যুক্তরাজ্যস্থ লুটন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজমল আলী খাঁন এবং দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্র্ণিং বডির সদস্য মো. আতিকুর রহমানের সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা […]

বিস্তারিত

মুরাদনগরে ইউপি সদস্যর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধইর পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য মামুন মিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকার সাধারণ মানুষ। শুক্রবার সকালে এলাকাবাসীর ব্যানারে খৈয়াখালি বাজারে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাতে মানববন্ধনে এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ইউনিয়ন কৃষকলীগের […]

বিস্তারিত

দাউদকান্দিতে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি প্রেমঘটিত কারণে।

কুমিল্লার দাউদকান্দিতে মাহবুব (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মাহবুব উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। নিহতের মা আলেয়া বেগম জানান, একটি মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েটির সঙ্গে পাশের বাড়ির আরেকটি ছেলেরও সম্পর্ক ছিল। সেই ছেলেটিসহ কয়েকজন মিলে মঙ্গলবার আমার ছেলেকে মারধর […]

বিস্তারিত