হামহাম একদিনে জলপ্রপাত দেখতে চাইলে

প্রায় ১৫০ ফুট উপর থেকে স্বচ্ছ পানি আছড়ে পড়ছে। তার স্বচ্ছ জলধারা দুপুরের রোদে হীরার মতো চমকাচ্ছে কালো পাহাড়ের দেয়ালে। ঝরনার গর্জন যেন আপন মনে বাজানো মন মাতানো সুর। যে কি-না বনের তৃষ্ণা নিবারণে বয়ে চলেছে বহুকাল ধরে। ঝরনার সেই পানি থেকে সৃষ্ট জলকণা তৈরি করছে কুয়াশার আবরণ। এমনই চোখজুড়ানো দৃশ্য দেখতে আপনাকে যেতে হবে […]

বিস্তারিত

নকিয়ার স্বল্পমূল্যের দুই ফিচার ফোন বাজারে

ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি গ্লোবাল নকিয়া ব্র্যান্ডের নতুন দুই ফিচার ফোন উন্মোচন করেছে। এগুলো হলো নকিয়া ১০৫ ও নকিয়া ২২০ ফোরজি। এর মধ্যে নকিয়া ২২০ ফোরজি চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থন করবে। উভয় ডিভাইসের বিক্রি শুরু হবে আগামী মাসে। নকিয়া ১০৫ ফোনে ব্যবহার করা হয়েছে পলিকার্বোনেট বডি। নকিয়া সিরিজ ৩০ প্লাস অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটি তিনটি ভিন্ন রঙে পাওয়া […]

বিস্তারিত

বাড়ছে প্রবাসী নারীকর্মীদের আত্মহত্যা, নিশ্চুপ সরকার।

১১ বছরের ছেলেকে রেখে স্বামী মারা যান। নিজের মা-বাবাও বেঁচে নেই। এমন অবস্থায় সন্তান নিয়ে দিনমজুর ভাইয়ের সংসারে থাকাটা বোঝা বাড়ানো বৈ আর কি- সেটা বুঝেছিলেন মুন্সিগঞ্জ সদরের জহুরা বেগম (৩২)। সে কারণেই নিজের একমাত্র সন্তানকে একটু ভালোভাবে মানুষ করার আশায় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যান তিনি। কিন্তু মাত্র তিন মাসের মাথায় […]

বিস্তারিত

নেত্রকোনায় খেলাফত আন্দোলনের মিছিলে পুলিশের বাধা।

চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে ইসকন কর্তৃক মুসলিম শিশুশিক্ষার্থীদের হিন্দুত্ববাদী গান শিখানো ও ভারতে মুসলমানদেরকে জোরপূর্বক জয় শ্রীরাম বলতে বাধ্য করার প্রতিবাদে নেত্রকোনায় আজ বাদ জুমা বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন নেতৃবৃন্দ। জুমার নামাজ শেষে বারহাট্রা রোডস্থ জামিয়ভ মিফতাহুল ইলূম মাদরাসার সামনে থেকে বিক্ষোভ মিছিঠ বের করলে পুলিশ বাধা প্রদান করে। মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ […]

বিস্তারিত

কুমিল্লার হাসপাতালে চিকিৎসাধীন ১৩ ডেঙ্গু রোগী।

কুমিল্লায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে জেলা সিভিল সার্জন ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের (কুমেক) পরিচালক জানিয়েছেন, তারা কেউ কুমিল্লায় থাকা অবস্থায় আক্রান্ত হয়নি। তাদের বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে কুমিল্লায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত কুমেকে নয়জন রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য হাসপাতালে দুজন […]

বিস্তারিত

নিউইয়র্কে কমান্ডার নূরনবী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

চির সবুজ বাংলাদেশ,পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ স্বাধীন বাংলাদেশের জন্ম হয় অনেক ত্যাগ তীতিক্ষা ও আত্মত্যাগের বিনিময়ে, যার সূর্য সন্তানদের রক্তক্ষয়ী সংগ্রামের অর্জন আজকের লাল সবুজের বাংলাদেশ। তেমনি একজন সাহসী যোদ্ধা – “কমান্ডার নূরনবী” স্মরণে গত ২৩শে জুলাই,২০১৯ জামাইকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউএস ইনক কতৃক আয়োজিত মিলাদ ও দোয়ার মাহফিলে, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রধান […]

বিস্তারিত

কুমিল্লা বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি,লিটন সরকার বাদল স্টাফ রিপোর্টার,ফেইসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি দিয়ে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় মোঃ শামিম হোসেন (২৭) নামের এক ব্যক্তি কে আটক করেছে কুমিল্লা জেলা পুলিশ।বুধবার ভোর ৬টার দিকে কুমিল্লা বুড়িচং উপজেলার নাজিরা বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত শামিম লক্ষিপুর জেলার রায়পুর থানার রাঘালিয়া কলকোপা মুন্সিবাড়ির মৃত ওজিউল্লার ছেলে। […]

বিস্তারিত

ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে চাঁদপুরেও।

ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। এ সংখ্যা দিনেদিনে বাড়ছে। গত দেড় মাসে অর্ধশত রোগী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ইনচার্জ সবুজ হোসাইন জাগো নিউজকে জানায়, গত জুন মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪ জন রোগী ভর্তি হয়েছে। চলতি মাসে পুরুষ […]

বিস্তারিত

শিশুদের শরীরে ছ্যাঁকা দিয়ে ঘা করে চলে ভিক্ষা!

জহিরুল ও জোৎস্না কথিত স্বামী-স্ত্রী। এরা ছোট শিশুদের সংগ্রহ করে গরম ছ্যাঁকা দিয়ে শরীরে দগদগে ঘা করে। এরপর তাকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে নগরীর সিগন্যালে সিগন্যালে ভিক্ষা করে তারা। দীর্ঘদিন ধরে এ পেশায় থাকলেও কয়েক দিন আগে সানজিদা নামে ৭ মাসের এক শিশুকে অচেতন করে ভিক্ষাবৃত্তির সময় ফেঁসে যায় জহিরুল ও জোৎস্না। পুলিশের হাতে […]

বিস্তারিত

মোবাইল আসক্তি কমাতে নতুন আইন ইতালিতে

তরুণ প্রজন্মের মোবাইল আসক্তি কমানোর জন্য নতুন একটি আইন পাস করতে যাচ্ছে ইতালির সরকারি দল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আইনটিকে বল হচ্ছে ‘নোমোফোবিয়া’। এটি পাস হলে কিশোর-কিশোরীরা যাচ্ছেতাইভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ১৬-২০ বছর বয়সী তরুণ ইতালিয়ানের অর্ধেক অংশ দিনে কমপক্ষে ৭৫ বার মোবাইলে হাত দেয়। […]

বিস্তারিত