
কুমিল্লা( মেঘনা) প্রতিনিধিঃ কুমিল্লার মেঘনায় বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও ছাত্রদলের তোদের মুখে শ্বাসরুদ্ধকর অবস্থায় উপজেলার ভিতরে ২ ঘণ্টা অতিবাহিত করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব আব্দুস সালাম ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গাজী দেলোয়ার হোসেন মাষ্টার।
গতকাল (২ফেব্রুয়ারী) সন্ধ্যায় মেঘনা উপজেলা পরিষদে এই ঘটনা ঘটে এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গাজী দেলোয়ার হোসেন মাষ্টার বলেন আমি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম ভাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় একটি মাদ্রাসার জায়গার খারিজ সংক্রান্ত বিষয়ে কথা বলে উপজেলায় উপ-প্রকৌশলীর কার্যালয় কথা বলতেছিলাম এরই মধ্যে যুবদল ও ছাত্রদলের লোকজন আমাদের উদ্দেশ্য করে ধর ধর স্লোগান দিলে আমরা সেখান থেকে ছিটকে পরি এবং আত্মগোপনে থাকি প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়িতে চলে আসি। এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সী বলেন কে বা কাহারা যেন দেয়ালে কিছু লিখেছেন এটা জানার জন্য ইউএনও অফিসে বসেছি এর মধ্যে কারা যেন বলতেছে ইঞ্জিনিয়ার অফিসে কারা যেন ঢুকছে রাত্র বেলা তারা এখানে কি করে চিল্লাচিল্লি শুনেছি লোকজন দেখি নাই।
উপজেলা নির্বাহী অফিস অফিসার হ্যাপি দাস আমাদের প্রতিনিধিকে বলেন আমি অফিস শেষ করে বাসায় গিয়েছি এর মধ্যে শুনলাম উপজেলায় লোকজন দৌড়াদৌড়ি করতেছে সাবেক উপজেলা চেয়ারম্যান নাকি উপ-প্রকৌশলীর সাথে কথা বলতেছিলেন। বিএনপির লোকজনের পক্ষ থেকে বলছেন কালকে থেকে এই ইঞ্জিনিয়ার এখানে অফিস করতে পারবে না আমি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

