জিংলাতলী ইউনিয়ন যুবলীগ নেতা আলমের নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন 

মো.বিল্লাল মোল্লা তিতাস প্রতিনিধি করোনা ভাইরাস সংক্রমণের কারনে দেশ আজ সারা বিশ্বের মত বাংলাদেশ ও লকডাউন, আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় দাউদকান্দি উপজেলা জিংলাতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমের নিজ উদ্যোগে তাহার নিজ গ্রাম গোপচরে অসহায় গরীব সিএনজি চালক অটোরিকশাচালক দিনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। দাউদকান্দি মেঘনা আসনের সংসদ […]

বিস্তারিত

কণ্ঠস্বরের মাধ্যমেই করোনা পরীক্ষার উপায় বের করল ইসরায়েল

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত বিশ্ববাসী। এ মারণ ভাইরাস থেকে মুক্তির পথ খোঁজে কাজ করে যাচ্ছেন বিশ্বের বড় বড় চিকিৎসকরা। রোগ নিণর্য়ে তৈরি করা হচ্ছে নতুন নতুন উপায়। পিছিয়ে নেই অ্যাপ তৈরি করাও। এবার ইসরায়েলের এক প্রতিষ্ঠান তৈরি করেছে এমন এক অ্যাপ যা কণ্ঠস্বর যাচাই করবে সংশ্লিষ্ট ব্যক্তিটি করোনায় আক্রান্ত কি না? সম্প্রতি ইসরায়েলের ‘স্টার্ট-আপ নেশন সেন্ট্রাল’ নামের […]

বিস্তারিত

করোনা হেল্পলাইনে সিঙ্গারা ‘অর্ডার’, নিয়ে এলো প্রশাসন

করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লক ডাউন। এই পরিস্থিতিতে মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই জন্য মানুষের বাড়ি বাড়ি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং ওষুধপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কিছু এলাকার পুলিস প্রশাসন। এই পরিস্থিতিতে খাবার বা ওষুধপত্রের জন্যেও যাতে মানুষকে কোনও ভাবেই বাড়ি থেকে বাইরে না যেতে হয়, তার জন্য জরুরি ভিত্তিতে বিশেষ হেল্পলাইনও চালু […]

বিস্তারিত

অ্যাপল স্টোরে ইভ্যালি অ্যাপ

গুগল প্লে-স্টোরের পর এবার অ্যাপল স্টোরেও প্রকাশ পেলো ইভ্যালি অ্যাপ। এর মাধ্যমে অ্যাপল ইনকর্পোরেশনের বিভিন্ন ডিভাইস ব্যবহার করে ইভ্যালিতে কেনাকাটা করতে পারবেন গ্রাহকরা। এক বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানিয়েছে, আইওএস অপারেটিং সিস্টেমের জন্য নির্মিত এই অ্যাপ ইতিমধ্যে প্রায় আড়াই হাজার বার ডাউনলোড করা হয়েছে। অপারেটিং সিস্টেম আইওএস ১১ এবং এর পরবর্তী সকল ভার্সনের অপারেটিং সিস্টেমে পরিচালিত যেকোন […]

বিস্তারিত

করোনা নিয়ে ভুল তথ্য ঠেকাতে আসছে চ্যাটবট

কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো ঠেকাতে বহুভাষিক চ্যাটবটের মাধ্যমে যৌথভাবে কাজ করছে রাকুতেন ভাইবার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বব্যাপী খুব শিগগিরই বিভিন্ন ভাষায় এটি পাওয়া যাবে। করোনাভাইরাস নিয়ে দ্রুত ছড়িয়ে পড়া ভুল সংবাদ ও মিথ্যা তথ্য ঠেকানোই হবে এই চ্যাটবটের লক্ষ্য। স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য অনুসন্ধানকারীদের সহায়তার জন্য চ্যাটবটটি ইতিমধ্যে ইংরেজি, […]

বিস্তারিত

কঠোর অবস্থানে সেনাবাহিনী

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউন চলছে রাজশাহীতে। তবে গত কয়েকদিন ধরেই নির্দেশনা না মেনে রাস্তায় নামছেন লোকজন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (০২ এপ্রিল) লোকজনকে ঘরবন্দি রাখতে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। নগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে লোকজনের চলাচলে নজরদারি করছেন সেনাসদস্যরা। যারা বাইরে বের হয়েছেন তারাই পড়েছেন জেরার মুখে। স্থানীয় সূত্র জানায়, সামাজিক দূরত্ব বজায় রাখা […]

বিস্তারিত

সাধারণ ছুটিতে ব্যাংকে লেনদেনের সময় বাড়ল

সাধারণ ছুটির বর্ধিত দিনগুলোতে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়ানো হয়েছে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই সময়ে গ্রাহকরা নগদ জমা, উত্তোলন, পে-অর্ডার ইস্যু ও সীমিত আকারে চেকের বিপরীতে লেনদেন করতে পারবেন। ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে […]

বিস্তারিত

করোনাভাইরাস: কোভিড-১৯ সন্দেহভাজনদের পরীক্ষার আওতা বাড়লো বাংলাদেশে

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত ও শনাক্তের সংখ্যা নিয়ে বিস্তর প্রশ্ন ও কৌতুহলের পর এবারে সরাসরি করোনাভাইরাসের পরীক্ষা বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের বরাত দিয়ে বলা হয়, আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে অন্তত দুটো করে নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, আজকের মধ্যে এক হাজার নমুনা সংগ্রহ […]

বিস্তারিত

করোনাভাইরাস: বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু

করোনাভাইরাসে সারাবিশ্বে একদিনে সবচেয়ে বেশি মানুষের মধ্যে সংক্রমণের ঘটনা ঘটেছে গতকাল (১লা এপ্রিল)। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই প্রথম একদিনে এক লাখের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হলো। মৃত্যুর সংখ্যার হিসেবেও গতকাল সবচেয়ে বেশি মানুষ মারা গেছে সারাবিশ্বে। মারা যাওয়া ৬ হাজারের বেশি মানুষের অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে। এনিয়ে করোনাভাইরাসে ৪৭ হাজারের […]

বিস্তারিত

ফেসবুকে পোস্ট দেখে চাল-ডাল নিয়ে বাসায় হাজির ওসি

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে ১৭ দিনের ছুটিতে রয়েছে বাংলাদেশ। একেবারেই জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসছেন না। তবে এ পরিস্থিতিতে খারাপ অবস্থায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গত ৩১ মার্চ যাত্রাবাড়ীর সুতিরখালপাড়ের এক ভদ্রমহিলা ফেসবুকে প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন করে লেখেন, আমার স্বামী নেই, তিনটি ছোট ছোট সন্তান নিয়ে না খেয়ে আছি। যা […]

বিস্তারিত