বিরলের শহরগ্রাম ইউপি’র নাড়াবাড়ী হাটে সঙ্গনিরোধে চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

  বিরলের ৪ নং শহরগ্রাম ইউপি’র ঐতিহ্যবাহী বৃহৎ নাড়াবাড়ী হাটে সঙ্গনিরোধে ইউনিয়ন চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগে সফলতা অর্জন হয়েছে। সবাই যখন হাটে বাজারে সমাগমে উদগ্রীব সেসময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মুরাদ গ্রাম পুলিশদের সাথে নিয়ে সার্বক্ষণিক বাজারে সমাগম বন্ধে তৎপর থেকে সফল হয়েছেন। মাইকিং, লিফলেট বিতরণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রমের পাশাপাশি […]

বিস্তারিত

দিনাজপুরে খেটে খাওয়া ছিন্নমূল মানুষের মাঝে এগিয়ে এসেছে সমাজ উন্নয়নমূলক সংগঠন “ঐতিহ্য”

প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ও খেটে খাওয়া অসহায় দুঃস্থ মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দিনাজপুরের সমাজ উন্নয়নমূলক সংগঠন “ঐতিহ্য”। ৫ এপ্রিল রোববার সকাল ১১ টায় শহরের গণেশতলাস্থ মডার্ন মোড়স্থ সমাজ উন্নয়ন মূলক সংগঠন “ঐতিহ্য” এর কার্যালয়ে অসহায় দুঃস্থ ও ছিন্নমূল ১শত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোঃ […]

বিস্তারিত

বিরল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

বিরল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হয়েছে। রবিবার সকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে পৌরশহরের বিভিন্ন হোটেলের শ্রমিকদের মাঝে উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর। এবং সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। এ সময় উপজেলা আওয়ামী লীগের […]

বিস্তারিত

গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’র খাদ্যসামগ্রী বিতরণ।

করোনা ভাইরাস জনিত কারণে হোম কোয়ারেণ্টাইনে থাকা বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ১শ ৬০টি পরিবারকে গহরপুর এলাকার আরব আমিরাত প্রবাসীদের সংগঠন ‘গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’র পক্ষ থেকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এর মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী আমির এবং সভাপতি মো. নূরুজ্জামাল আব্দুল ওয়াদুদ’র ব্যক্তিগত পক্ষ থেকে ৬০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা […]

বিস্তারিত

ভৈরবে চালের দাম বেশী রাখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কিশোরগঞ্জের ভৈরবে চালের দাম বেশী রাখায় ৮ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যম্যমান আদালত। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি না করার জন্য এবং করোনা মোকাবেলায় সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানালেও ভৈরব বাজারে বেশ কিছু অসাধু ব্যবসায়ী সরকারের নির্দেশনা অমান্য করে চালের দাম বৃদ্ধি করে ক্রেতাদের নিকট বিক্রি করছে এমন তথ্য […]

বিস্তারিত

কুলিয়ারচরে সরকারী নিষেধ অমান্য করায় ১৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ অমান্য করায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা পুলিশের সহায়তায় ১৬ জনকে ১০ হাজার ২’শ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) কুলিয়ারচর পৌর এলাকা সহ বিভিন্ন বাজারে ও বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার […]

বিস্তারিত

দাউদকান্দির মারুকায় একটি বাড়ি লকডাউন ঘোষণা

৫ এপ্রিল, ২০২০ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের একটি বাড়ীকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ৪ এপ্রিল শনিবার রাত সাড়ে ৮ টায় চক্রতলা গ্রামের এক ব্যক্তির মাঝে করোনা ভাইরাসের সকল উপসর্গ পাওয়া যাওয়ায়, সম্পূর্ণ বাড়িসহ আশেপাশের ৭টি পরিবারকে সম্পূর্ণ পুলিশ প্রহরায় লকডাউন ঘোষণা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান । এসময় […]

বিস্তারিত

দুই সন্তানের নাম রাখলেন করোনা ও ভাইরাস,রাফেল গোঞ্জালেস নামের এক অন্তঃসত্ত্বা।

করোনা ও ভাইরাস। দু’টি যমজ সন্তানের নাম রাখলেন মা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হাসপাতালে ভর্তি হন আন্নামারিয়া জোসে রাফেল গোঞ্জালেস (৩৪) নামের এক অন্তঃসত্ত্বা। গেল ২৭ মার্চ তিনি হাসপাতালে জন্ম দেন যমজ সন্তানের। একজন পুত্র সন্তান ও অন্যটি কন্যা সন্তান। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্তব্ধ। করোনাভাইরাস ঠেকাতে লড়ছে মানুষ। আর […]

বিস্তারিত

ছাতকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও,।

কোভিড-১৯ করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্ব এখন উৎকন্ঠিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ বিবেচনায় রেখে নানাবিধ পদক্ষেপের মাধ্যমে বিশ্ব মহামারীর করোনা ভাইরাস প্রতিরোধে ঐকান্তিক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে সরকার পক্ষে অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্ত অসহায় হতদরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন ইউএনও। ছাতকে পরিবারের রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে ৫টি বসত ঘর পুড়ে চাই। এ ঘটনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত […]

বিস্তারিত

কলেজ শিক্ষার্থীর একক প্রচেষ্টায় ১৫০ টি দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান

হাসানপুর সরকারি কলেজের শিক্ষার্থী মনিকা ও নাইমা দু’ বোনের একক প্রচেষ্টায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পরা খেটে খাওয়া দুস্থ ১৫০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিরবে খাদ্য প্রদান করে আলোচনায় এসেছে তারা।তাদের এমন মানবিক কর্মেকান্ডের প্রসংশা করে কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি শাহাদত হোসেন তার ব্যবহৃত ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন যা রীতিমতো ভাইরাল। তাদের দু’ […]

বিস্তারিত