বকশীগঞ্জ টুপকারচরে মাথা ন্যাড়া করার হিড়িক

  সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখ রাখুন। দেখা যাচ্ছে, প্রতিদিনই কেউ না কেউ মাথা ন্যাড়া করে ছবি ফেসবুকে প্রকাশ করছেন। রীতিমতো মাথা ন্যাড়া করার হিড়িক পড়ে গেছে। করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে এমন দৃশ্যে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। মাথা ন্যাড়া করলে চুল পড়া কমে যায়, এমন কথা প্রচলিত আছে। কিন্তু মাথা ন্যাড়া করলে অনেকে বিরূপ মন্তব্য […]

বিস্তারিত

লক্ষীপুরে হামছাদি ইউপিতে সুমন মোল্লার উদ্দ্যেগে কীটনাশক স্প্রে প্রয়োগ

শাহে ইমরান, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ গোটা বিশ্ব যখন থমকে দাঁড়িয়েছে করোনা ভাইরাসে সেখানে মানব সেবায় এগিয়ে আসছে প্রতিনিয়ত লক্ষীপুরের যুব তারা ক্লাবের প্রতিষ্ঠাতা ফয়সাল সুমন মোল্লা। তার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিষেধক কীটনাশক স্প্রে করা হয়। অাজ ৮ এপ্রিল বুধবার সকাল ৯টায় কার্যক্রম শুরু হয় এবং দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়। হাসন্দী ইউপি সহ মোহাম্মদিয়া […]

বিস্তারিত

চীন খুললেও লকডাউন জাপানে

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান থেকে লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে। দীর্ঘ ১১ সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে শহরটির ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেয়া হয়। এদিকে জাপানে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানী টোকিওসহ আক্রান্ত সাতটি প্রদেশে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৮২ হাজারের […]

বিস্তারিত

দেশে একদিনেই ৫৪ করোনা রোগী শনাক্ত, মোট ২১৮

দেশে গত ২৪ ঘণ্টার নতুন করে মরণঘাতী করোনায়ভাইরাস শনাক্ত হয়েছে ৫৪ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে। এছাড়া করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। বুধবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য […]

বিস্তারিত

নতুন র‍্যাবের ডিজি আবদুল্লাহ আল মামুন

সিআইডি-প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। তিনি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন। বেনজীর আহমেদ হয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি)।  বুধবার (৮ এপ্রিল) দুপুরে জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে র‌্যাব ডিজি হিসেবে আবদুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেয় সরকার। এই আদেশ […]

বিস্তারিত

নতুন পুলিশের আইজিপি বেনজীর আহমেদ

ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ হিসেবে নিয়োগ পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপন নং ৮৮.০০.০০০০.০৯৪.১৯.০০১.১৯.৩৪১ মোতাবেক বুধবার (৮ এপ্রিল) তাকে ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল ২০২০ তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। তিনি বর্তমান ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) […]

বিস্তারিত

করোনা: মুরাদনগরে সকালে গ্রামবাসীর লকডাউন বিকেলে প্রশাসনের নিষেধাজ্ঞা

কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের আলীরচর গ্রামকে স্থানীয়দের নিজ উদ্যোগে লকডাউন ঘোষণা করা হয়। এ ঘোষনার পরপরই ‘উপজেলা প্রশাসন মুরাদনগর’ নামের একটি ফেইজবুক আইডি থেকে পোষ্টের মাধ্যমে জানিয়ে দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে মুরাদনগর উপজেলার কোথাও কোন প্রকার লকডাউন ঘোষণা করা হয়নি। আর যদি কেউ নিজ উদ্যোগেলকডাউনের নামে রাস্তা […]

বিস্তারিত

দাউদকান্দিতে ফারুক মেম্বার রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন।

৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার রাত ৭ টা থেকে ১১ পর্যন্ত ঘরে ঘরে গিয়ে দাউদকান্দি উপজেলার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার ও চরচারুয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম আবুল কাশেম চেয়ারম্যানের পুত্র তরুণ প্রজন্মের আইকন পারভেজ আহমেদ ফারুকের নিজস্ব অর্থায়নে করোনায় কর্মহীন অসহায় ৪ নং ওয়ার্ডের চর-চারুয়া,নতুন হাসনাবাদ গ্রামের বেশীরভাগ মধ্যেবিত্ত পরিবারের […]

বিস্তারিত

ভোলার পশ্চিম ইলিশায় এক ঘরের সবাই প্রতিবন্ধী ভিক্ষায় কাটে দিন।

ভোলা সদর উপজেলার ০৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম পাংগাশিয়া গ্রামে এক ঘরের সবাই প্রতিবন্ধী। বলতেছিলাম পাংগাশিয়া গ্রামের ভিক্ষুক আবুল কালামের পরিবারের কথা। (৩১ মার্চ) ২০ইং সরেজমিনে দেখা যায়,ভিক্ষুক আবুল কালাম ভিক্ষার জন্য পার্শবর্তী তুলাতুলি নামক স্হানীয় বাজারে যায়। ঘরে গিয়ে দেখা মিলে তার প্রতিবন্ধী মেয়ে ইয়ানুর বেগম টুনি (২৫) ও তার স্ত্রী শামসুন নাহারের […]

বিস্তারিত

দর্শনার আকন্দবাড়িয়ায় মাদক বিরোধী অভিযান।।  ফেনসিডিলসহ জীবননগর পিয়ারাতলার সাব্বির গ্রেফতার।

চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে ৭২ বোতল  ফেনসিডিলসহ জীবননগর পিয়ারাতলার সাব্বির হোসেন নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। সে জীবননগর পিয়ারাতলার ফারুক হোসেনের ছেলে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্বিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমানের নের্তৃত্বে দর্শনা থানাধীন বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই আশরাফুজ্জামান, এএসআই […]

বিস্তারিত