পশ্চিমবঙ্গের সব পৌর এলাকা লকডাউন ঘোষণা

মহামারী করোনা ভাইয়াস প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ সব পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) থেকে এ ঘোষণা কার্যকর করা হবে।  ভারতের লাফিয়ে বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা। রোববার (২২ মার্চ) দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০০ অতিক্রম করেছে। বেড়েছে মৃতের সংখ্যাও। দুপুর পর্যন্ত সেই সংখ্যা ৫। পশ্চিমবঙ্গ রাজ্যেও আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ এ দাঁড়িয়েছে। দেশটিতে করোনার সংক্রমণ […]

বিস্তারিত

বাংলাদেশে করোনায় নতুন আক্রান্ত ৩, মোট ২৭

বাংলাদেশে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে। রোববার (২২ মার্চ) বিকেলে সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন […]

বিস্তারিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ

করোনাভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। রোববার (২২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে। এতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী […]

বিস্তারিত

ডিএসসিসি’র একটি ওয়ার্ডে হোটেল-রেস্টুরেন্ট-বেকারি-কনফেশনারি বন্ধ ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণের কারণে হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটির দোকানসহ ছোট বড় সব ধরনের খাবারের দোকান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়। এতে আরও বলা হয়, ঢাকা দক্ষিণের ৫৭ নম্বর ওয়ার্ড […]

বিস্তারিত

দাউদকান্দিতে বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের খোঁজ নিচ্ছে পুলিশ।

লিটন সরকার বাদল, ২২ মার্চ ২০২০ কুমিল্লার দাউদকান্দিতে প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে খোঁজ নিচ্ছে মডেল থানার পুলিশ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নির্দেশে দাউদকান্দি উপজেলায় বিভিন্ন দেশ থেকে ফিরে আসা ১১১০ প্রবাসীর হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মানা হচ্ছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে ব্যতিক্রম পেলে তাদের বিরুদ্ধে […]

বিস্তারিত

করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়াল, আক্রান্ত ৩ লাখের বেশি

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে তিন লাখের কোটা পার হয়েছে মোট আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যেই ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সবশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন। চিকিৎসার মধ্যেমে সুস্থ হয়ে উঠেছেন […]

বিস্তারিত

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা ও বঙ্গভবনে সংবর্ধনা বাতিল

এবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান এবং বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাওয়া সংবর্ধনা অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। শনিবার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে এ সিদ্ধান্তগুলো নেওয়া হয় বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। […]

বিস্তারিত

পবিত্র শবে মেরাজ আজ

আজ পবিত্র শবে মেরাজ। ইতিহাসের এই দিনগত রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাত করতে আরশে আজিমে যান। এ কারণেই হিজরি রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমাপূর্ণ ও তাৎপর্যবহ। এই রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ […]

বিস্তারিত

এই ওষুধে ৬ দিনেই করোনা নিরাময়!

ছয় দিনেই শতভাগ নিরাময় সম্ভব করোনা ভাইরাস! শুনতে অবিশ্বাস্য মনে হলেও তিন দেশের ভিন্ন তিনটি গবেষণায় দাবি করা হয়েছে এমন তথ্য। চীন, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের গবেষকদের ভিন্ন তিনটি গবেষণায় দেখা গেছে, ক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন একসঙ্গে প্রয়োগ করলেই ছয়দিনে মুক্তি মেলে করোনা থেকে।  অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শনিবার এক টুইট বার্তায় এমন তথ্য জানিয়েছেন। তিনি […]

বিস্তারিত

‘পেছাচ্ছে’ এইচএসসি পরীক্ষা

আজ বা আগামীকালের মধ্যেই এইচএসসি পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। রোববার (২২ মার্চ) সকালে সময় সংবাদকে তিনি এ তথ্য জানান। তিনি জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে সারা দেশে প্রশ্নপত্রও পাঠানো হয়ে গেছে। তবে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে, পরীক্ষা সম্পন্ন হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তা […]

বিস্তারিত