দৈনিক আজকের মেঘনা ও বিজয় ৭১টিভির সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির আর নেই

 দৈনিক আজকের মেঘনা ও বিজয় ৭১টিভির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাসির হোসেন(৩৩) আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । আজ ০২/০২/২০২০ইং রবিবার ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের  শেখের গাও গ্রামে তার বাড়ি।পরিবার সূত্রে জানা যায়, রাতে পেটে ব্যথা অনুভব করলে ভোরে তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্যকম্পলেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক […]

বিস্তারিত

করোনায় শুধু চীনেই ৩০৪ জনের মৃত্যু

করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে চীনে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে। এছাড়া চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা এখন ১৪ হাজার ৩৮০ জন। চীনের স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, দেশজুড়ে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ১৯ হাজার ৫৪৪ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চীনের মূল […]

বিস্তারিত

২২ ফেব্রুয়ারি দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির নির্বাচন।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির অভিভাবক সদস্য নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে গত ০১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ৬, ৭ এবং ৮ ফেব্রুয়ারি অফিস চলাকালিন […]

বিস্তারিত

বড়লেখায় আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশন’র অর্থায়নে কম্বল বিতরণ।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুকের প্রতিষ্ঠিত সেবামূলক সংগঠন আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের অর্থায়নে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বড়লেখা […]

বিস্তারিত

সানরাইজ পাবলিক হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের সানরাইজ পাবলিক হাইস্কুল এণ্ড শিশু বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর […]

বিস্তারিত

নছির আহমদ এন্ড কমরুন্নাহার ট্রাস্টের চক্ষুশিবিরে ৮’শ রোগীকে চিকিৎসা প্রদান।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জে প্রায় ৮’শ গরিব ও অসহায় চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সেবামূলক সংস্থা নছির আহমদ খলকু মিয়া এন্ড কমরুন্নাহার ট্রাস্টের উদ্যোগে ৯ম বারের মত আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) দিনব্যাপী এসব রোগীদের চিকিৎসা প্রদান করা হয়। বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের তালতলাস্থ ট্রাস্টের কার্যালয়ে সকালে এ চক্ষু […]

বিস্তারিত

কুলিয়ারচরে জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত।

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসার উদ্যোগে ২৮ তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৩১ জানুয়ারি) বাদ জুম’য়া বিএনপি’র কেন্দ্রীয় নেতা মোঃ শরীফুল আলমের পিতা আলম গ্রুপের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ সিদ্দিক মিয়ার প্রতিষ্ঠিত জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ – সাংগঠনিক সম্পাদক ও জামিয়া […]

বিস্তারিত

শিওরখালে প্রবাসীদের অর্থায়নে সড়কে মাটিভরাট ও গার্ডওয়াল নির্মাণ সম্পন্ন।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের প্রবাসীদের অর্থায়নে গ্রামের ৪টি কবরস্থানের সড়কে মাটিভরাট ও গার্ডওয়াল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পর্তুগাল প্রবাসী সমাজকর্মী তুরন খানের উদ্যোগে শিওরখাল গ্রামের প্রবাসীদের অর্থায়নে এসব উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এসব কাজের মধ্যে রয়েছে ৭শ ফুট সড়কে মাটিভরাট এবং ৬ফুট সড়কে গার্ডওয়াল […]

বিস্তারিত

সেনবাগ থানার ওসি মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি।

নিজস্ব প্রতিনিধি সেনবাগ থানা নোয়াখালীঃ বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ থানার ওসি মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শুক্রবার রাতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান “সেনবাগ থানার ওসি মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলা পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে”। এর আগে সেনবাগ থানার ওসির […]

বিস্তারিত

নোয়াখালীর সেনবাগে দুই মহিলার রহস্য জনক মৃত্যু, লাশ উদ্ধার।

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের নাজিরনগর ও ছাতারপাইয়া ইউনিয়নের গাবতলী গ্রাম থেকে দুই মহিলার লাশ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। এদের মধ্যে একজন হচ্ছে- নাজিরনগর ভূঁইয়া বাড়ির আকলিমা আক্তার সুর্বনা (২২) ও অপরজন হচ্ছে- ছাতারপাইয়া গাবতলী জুগি বাড়ির পারুল আক্তার(২৩)। ৩১ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে ওই লাশ দুইটি উদ্ধার করে […]

বিস্তারিত