আসছে আরো একটি ঘূর্ণিঝড়

আগস্টের শুরু থেকেই মৌসুমী বায়ু সক্রিয় হতে শুরু করেছে। ফলে হঠাৎ আকাশ কালো করে ঝুম বৃষ্টি আবার কিছুক্ষণ পরেই রোদের মেলা দেখা যাচ্ছে।  তবে আবহাওয়া অধিদফতর বলছে, অক্টোবরেই মৌসুমী বাতাসের শেষ হতে পারে। এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, অক্টোবরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি […]

বিস্তারিত

বাংলালিংকের সঙ্গে মেঘনা ব্যাংকের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক মেঘনা ব্যাংকের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে, মেঘনা ব্যাংকের কর্মকর্তারা বাংলালিংক-এর সিম, বান্ডেল অফার, ইন্টারনেট প্যাক ও অন্যান্য ডিজিটাল সার্ভিস ব্যবহার করবেন। বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন এবং মেঘনা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আদিল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিটি স্বাক্ষর […]

বিস্তারিত

আইন সচিব হলেন গোলাম সরোয়ার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হলেন মো. গোলাম সরোয়ার। বুধবার (০৭ আগস্ট) এই নিয়োগের আদেশ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় গোলাম সরোয়ারকে সচিবের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে আইন […]

বিস্তারিত

ঢাকায় এডিস মশা নিধনে ব্যর্থতার ৬ কারণ

ঢাকার বাসিন্দারা ব্যাপক মশা আতঙ্কে ভুগছেন। এই ভয়ের মূল উৎস এডিস মশা এবং এই মশার ছড়ানো রোগ ডেঙ্গু। অনেক বাসিন্দাই বলছেন, এলাকায় ফগার মেশিন নিয়ে কীটনাশক ছিটানোর শব্দ ইদানীং কানে আসতে শুরু করেছে। এর বাইরে মশা নিয়ন্ত্রণে আর কোন কর্মকাণ্ড সারাবছর চোখে পড়েনি তাদের। এছাড়াও অভিযোগ উঠেছে এডিস মশা নিধনে সঠিক কীটনাশক ব্যবহার করছে না […]

বিস্তারিত

পরিবেশ দূষিত করায় মেঘনায় ৭জনকে ৯০০০টাকা জরিমানা।

কুমিল্লার মেঘনা উপজেলায় বৈদ্যনাথপুরে ৭ জনের বিরুদ্ধে ৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়,আজ ০৭/০৮/২০১৯ ইং বুধবার  সকাল ১১টায় পরিস্কার পরিছন্ন রাখতে এবং জনসাধারণ এর চলাচলের স্বার্থে,ডেঙ্গু মশার বংশ বৃদ্ধির নির্মূল করার লক্ষ্যে পরিছন্ন অভিযান পরিচালনা করা হয়। এই সময় বৈদ্যনাথ পুরের রাস্তার দুই পাশে ময়লা আবর্জনা ফেলে রাখার অপরাধে মেঘনা উপজেলা নির্বাহী অফিসার আফরোজা পারভীন,মেঘনা […]

বিস্তারিত

এবার ডেঙ্গুতে আক্রান্ত নায়িকা ববি

সারা দেশ যখন কাঁপছে ডেঙ্গু আতঙ্কে। তখন এর হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউই। এবার এরই ধারাবাহিকতায় বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী ইয়ামিন হক ববি আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে। মঙ্গলবার(০৬ আগস্ট) রাতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বুধবার (০৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। ববি বলেন, ‘গত কয়েকদিন ধরেই আমি জ্বর জ্বর অনুভব করছিলাম। […]

বিস্তারিত

জয়ার জ্বর, ডেঙ্গু পরীক্ষার অপেক্ষায়

সারাদেশে ডেঙ্গু নিয়ে আতঙ্কের সময় জ্বর হলেও সবাই পরীক্ষা করাচ্ছে। কারণ জ্বর সাধারণ নাও হতে পারে। তবে এবার অভিনেত্রী জয়া আহসানের জ্বরে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক জয়ার এক ঘনিষ্ঠজন বলেন, ‘গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন জয়া। বাংলাদেশে ডেঙ্গু নিয়ে চলমান ভীতিকর অবস্থায় […]

বিস্তারিত

পিরোজপুরে ‘কৈশোর তারুণ্যে বই’ মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘কৈশোর তারুণ্যে বই’ আয়োজিত ৫ দিন ব্যাপী মেলা বুধবার (০৭ আগস্ট) বিকেলে শেষ হবে। এর আগে গত ৩ আগস্ট মেলার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। মেলার শেষ দিনে শিক্ষার্থীদের ছিল উপচে পড়া ভিড়। বই কিনতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গণে ভিড় জমায়।  শিশু কিশোরদের […]

বিস্তারিত

ঈদ সামনে রেখে বেপরোয়া অজ্ঞান পার্টি

যাত্রীবেশে বাস-ট্রেনে উঠে প্রথমে শকুনের মতো শিকার খোঁজে। এরপর বন্ধু সেজে সর্বনাশের ফন্দি আঁটে। নব্বই টাকার একটি চেতনা নাশক ট্যাবলেট দিয়ে সর্বস্ব লুট করে সটকে পড়ে অজ্ঞান পার্টির প্রতারকরা। মানুষকে সচেতন করার পাশাপাশি প্রশাসনের তৎপরতা ছাড়া অজ্ঞান পার্টিকে ঘায়েল করা যাবে না বলে মত সংশ্লিষ্টদের।     ঈদের মতো উৎসব পার্বণে পথ চেয়ে থাকা স্ত্রী-সন্তানদের […]

বিস্তারিত

সোনারগাঁয়ে ময়লার ভাগাড়ে এসআই আজাদের ফলজ বৃক্ষরোপন।

দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ময়লার ভাগাড়ে বৃক্ষরোপন করলেন সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ। ৬ আগস্ট মঙ্গলবার বিকেলে ৬শ ফলজ, বজন, ওষুধী ও ফুলের চারা রোপন করেন। বৃক্ষরোপনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও থানার ওসি […]

বিস্তারিত