ব্যান্ডউথের দাম অর্ধেক করছে সরকার।

ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে ইন্টারনেট ব্যান্ডউইথের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ৩৬০ টাকা থেকে কমিয়ে ১৮০ টাকা নির্ধারণ করেছে সরকার। যা ১ জুলাই থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (২৭ জুন) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলনকক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাশ্রয়ী ডিজিটাল অবকাঠামো’ শীর্ষক এক […]

বিস্তারিত

সুইস ব্যাংকে ২৯ শতাংশ বেড়েছে বাংলাদেশিদের অর্থ

২০১৮ সালে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমান বেড়েছে। একবছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমান বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৯ শতাংশ অর্থাৎ এক হাজার ২০ কোটি টাকা। এমন তথ্য প্রকাশ করেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘সুইজ ন্যাশনাল ব্যাংক’। ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০১৮’ নামের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, ২০১৮ সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের […]

বিস্তারিত

বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলে আরও সমস্যা।

বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের যাত্রীবাহী বিমানে আরও কিছু সমস্যা খুঁজে পেয়েছে মার্কিন ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন। গেলো সপ্তাহে পরীক্ষামূলক চলাচলের সময় ধরা পড়ে এ ত্রুটি। তবে এ ত্রুটির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বোয়িং কর্তৃপক্ষ। এজন্য সনদ প্রাপ্তির পরীক্ষার তারিখ নির্ধারণও ৮ জুলাই পর্যন্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ। বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমানগুলো ১৯৬০ […]

বিস্তারিত

নারায়নগঞ্জ নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিনের সাথে জেলা জাগো হিন্দু পরিষদের নেত্রীবৃন্দের শুভেচ্ছা বিনিময়।

দৈনিক আজকের মেঘনা ডট কম স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,২৭ জুন ১৯ ইং বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ নবাগত জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা জাগো হিন্দু পরিষদের নেত্রীবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য স্বাক্ষাত করেন। নবাগত জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন জাগো হিন্দু পরিষদের কার্যক্রম এবং অর্থ সম্পর্কে জানতে চান। এসময় সংগঠনের […]

বিস্তারিত

ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক দায়িত্বরত পুলিশ সদস্যকে ধাওয়া দেয়ার ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।

ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সারা দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ যখন ট্রাফিক সপ্তাহ পালন করছে, তখন চট্টগ্রামে উল্টোপথে আসা মোটরসাইকেল আটকানোর দায়ে ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক দায়িত্বরত পুলিশ সদস্যকে ধাওয়া দেয়ার ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ঘটনার পর এক সার্জেন্ট মামলা দায়ের করেছেন ছয় ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। কোতয়ালী থানা সূত্র জানায়, […]

বিস্তারিত

টেকনাফের ইয়াবা ডন সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের প্রাসাদপ্রমো বাড়ি ভাঙচুর

কক্সবাজারের টেকনাফ সীমান্তের শীর্ষ ইয়াবা ডন ও তালিকাভূক্ত ইয়াবা কারবারি সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের লেঙ্গুরবিলস্থ প্রাসাদপ্রমো বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতের দিকে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানায়। তবে কে বা কারা এ হামলা ও ভাঙচুরের সাথে জড়িত এ ব্যাপারে কেউ মুখ খুলেননি। এমনকি প্রশাসনও জানে না কারা এঘটনা ঘটিয়েছে। টেকনাফ মডেল […]

বিস্তারিত

শনিবার সব ব্যাংক খোলা থাকবে

সরকারি কোষাগারে আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে আগামী ২৯ জুন (শনিবার) সকল তফসিলী ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জেলা পর্যায়ের সকল তফসিলী ব্যাংক এবং উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংক লিমিটেড […]

বিস্তারিত

উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে তিতাসে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

কুমিল্লার তিতাসে এবারের এসএস সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।   উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক […]

বিস্তারিত

রিফাত হত্যা : যেভাবে আটক হলেন চার যুবক

বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এমভি মানামী লঞ্চ থেকে চার যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এমভি মানামী লঞ্চ থেকে তাদের আটক করা হয়। এই চার যুবক কীভাবে আটক হলেন- জানতে চাইলে […]

বিস্তারিত

সন্তানের সামনে প্রকাশ্যে পিতাকে কুপিয়ে হত্যার চেষ্টা।

এবার প্রকাশ্যে দিবালোকে শিশু সন্তানের সামনে রাসেল ভূঁইয়া (৩২) নামের এক পিতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তার এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টের ভেতর এ ঘটনা ঘটে। পরে আশংকাজনক অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সন্ত্রাসীরা অস্ত্র হাতে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে বলে […]

বিস্তারিত