ময়মনসিংহে মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

ময়মনসিংহে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মে) সদর ও ত্রিশালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, শুক্রবার দুপুরে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে মোটরসাইকেল চোরচক্রের এক সদস্য আশরাফুলকে গ্রেফতার করে […]

বিস্তারিত

কানে স্বর্ণ পাম জিতল দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট

কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের পর্দা নেমেছে গতকাল রাতে। এ বছর এ উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র (স্বর্ণ পাম) জিতল দক্ষিণ কোরীয় চলচ্চিত্র ‘প্যারাসাইট’। দক্ষিণ কোরিয়ার বঙ জুন-হো পেলেন বিশ্ব সিনেমার সবচেয়ে বড় সম্মান। তার হাতে স্বর্ণ পাম তুলে দেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দেন্যুভ ও এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো […]

বিস্তারিত

রাষ্ট্রপতি দেশে ফিরছেন আজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানীতে ১১ দিনের সফর শেষে আজ রবিবার দেশে ফিরবেন। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী জানান,রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) ৭টা ২ মিনিটে (লন্ডন স্থানীয় সময়) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছেন এবং […]

বিস্তারিত

বিরল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলম হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রাত দেড়টায় বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে। আলম বিরল উপজেলার কামদেবপুর ঈদগাহ মোড়ের মোশাহক আলীর ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে আলম ধর্মজৈন এলাকার সীমান্ত ঘেষা পিলার নং ২০/১০ এস মহাতলা নামক […]

বিস্তারিত

জাকারবার্গ নিজেই ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন

মার্ক জাকারবার্গফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরির অভিযোগ উঠেছে। দ্য অ্যাকসিডেন্টাল বিলিয়নিয়ারস বইয়ের লেখক বেন মেজরিক অভিযোগ করেন, ফেসবুক তৈরির শুরুর দিকে ক্যামেরন উইংকলভোস নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছিলেন জাকারবার্গ। মেজরিকের একটি রেডিও অনুষ্ঠানে তাঁর নতুন বই বিটকয়েন বিলিয়নিয়ারস: আ ট্রু স্টোরি অব জিনিয়াস, বিট্রায়াল অ্যান্ড রিডেম্পশন-এর […]

বিস্তারিত

১৯৫টি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার

            বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবহারকারীর তথ্য চেয়ে ফেসবুকের কাছে করা অনুরোধে সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ২০১৮ সালে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ফেসবুকের কাছে ১৪৯টি অনুরোধে ১৯৫টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার। এর মধ্যে আইনি প্রক্রিয়ায় ১৯টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে আর ১৩০টি জরুরি অনুরোধে সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়া […]

বিস্তারিত

বৃদ্ধাশ্রম পরিদর্শনে গেলেন চিত্রনায়িকা পূর্ণিমা

    রাজধানীর একটি বৃদ্ধাশ্রম পরিদর্শন করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। শুক্রবার (২৪ মে) জনপ্রিয় এই নায়িকা উত্তরার মৈনারটেকের অবস্থিত ‘আপন নিবাস বিদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কাটিয়েছেন তিনি। শনিবার (২৫ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদ্ধাশ্রমে কাটানো মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন এ চিত্রনায়িকা । এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘গতকাল আমি খুব […]

বিস্তারিত

কোনাবাড়ি ফ্লাইওভারের নামফলকে ভুল, সমালোচনার ঝড়

গাজীপুর :: ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুক্রবার জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার, কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও ঘারিন্দা আন্ডারপাস এবং কড্ডা-১ সেতু ও বাইমাইল সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনাবাড়ি ফ্লাইওভারে নামফলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের আগে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ পদবি বাদ দিয়ে প্রথমে ফলক লাগানো হয়। উদ্বোধনের কিছু সময় আগে বিষয়টি নজরে এলে সংশ্লিষ্টরা এটি […]

বিস্তারিত

স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের নির্মম নির্যাতনে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ

পাবনায় যৌতুকের দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের নির্মম নির্যাতনে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ মাহমুদা আক্তার মিম (২৮)। পাঁচদিন ধরে তাকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এখনও তার জ্ঞান ফেরেনি। মিম পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার কুচিয়ামোড়া গ্রামের আব্দুল মমিন মণ্ডলের মেয়ে এবং একই থানার রাজইমণ্ডল গ্রামের পল্লীচিকিৎসক পিন্টু প্রামাণিকের স্ত্রী। গত ২১ […]

বিস্তারিত

ইয়েমেনে ধর্ষকের মৃত্যুদণ্ডের দৃশ্য টেলিভিশনে সম্প্রচার।

তিন বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত ৪১ বছর বয়সী এক ধর্ষককে জনসম্মুখে গুলি চালিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইয়েমেনের সেনাবাহিনী। সোমবার ইয়েমেনের রাজধানী সানায় একটি পাবলিক স্কয়ারে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, সোমবার সানায় মুহাম্মদ আল-মাঘরাবি নামের এক […]

বিস্তারিত