গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহতদের নাম ব্লেড বাবু (২৮) ও নেংড়া নান্নু (৩০)। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার (২৯ মে) দিনগত রাত সোয়া ১২টার দিকে টঙ্গী ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। ।   র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, র‌্যাব-১ এর একটি টহল […]

বিস্তারিত

লক্ষ্মীপুরে বিদ্যুতের তারে জড়িয়ে ফেরিওয়ালার মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুতের তারে জড়িয়ে কামাল হোসেন (৫০) নামে এক ফেরিওয়ালার করুন মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কেরোয়া ইউপির কয়াল বাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে। মৃত কামাল হোসেন কুমিল্লা জেলার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের আব্দুস সালামের ছেলে । এঘটনায় থানায় সাধারন ডায়রী হয়েছে।   গ্রামবাসী জানান, মৃত কামাল হোসেন গত ১৬ বছর ধরে রায়পুর পৌরসভার ধানহাটা […]

বিস্তারিত

পঞ্চগড়ে গরীব মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পঞ্চগড়ের বোদায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, বিদ্যালয় যাওয়া সহজ ও সময়মত উপস্থিত নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চগড়ে বোদা উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ৪৮ জন গরীব মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।   মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক সভার মধ্য দিয়ে […]

বিস্তারিত

কারাগারে বন্দি অবস্থায় যুবলীগের ‘দুর্ধর্ষ’ ক্যাডার অমিত মুহুরী খুন

যুবলীগের কর্মী ইমরানুল করিম হত্যাসহ চট্টগ্রাম নগরীর নানা অপকর্মের হোতা যুবলীগ ক্যাডার অমিত মুহুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় খুন হয়েছেন। নিহত অমিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরের অনুসারী। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের জেলার নাছির আহমেদ।   জানা যায়, বুধবার ইফতারের পরই অমিতের সঙ্গে রিপন সংঘর্ষে […]

বিস্তারিত

গণক নিজেই জানে না নিজের ভাগ্য, জরিমানা অর্ধ লাখ!

  ঢাকা :: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটির ভাগ্য গণনাকারি প্রতিষ্ঠান শেষ দর্শন আজমেরি জেমসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৯ মে) বিকেলে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘শেষ দর্শন আজমেরী জেমস’ এর কাছে তিনটি […]

বিস্তারিত

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী

  খালেদা জিয়াবিহীন বিএনপির নানা আয়োজন আজ ৩০ মে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী। ১৯৮১ সালের এই দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি শাহাদাত বরণ করেন। সেই থেকেই তার প্রতিষ্ঠিত দল বিএনপি দিবসটিকে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী হিসেবে পালন করে আসছে। এবারও দলের […]

বিস্তারিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। প্রিয় নবী (সা.)-এর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব বলে শেষ করা যাবে না। হাজার হাজার বছর ধরে যাঁদের অবদানে আলোকিত আমাদের এ পৃথিবী, তাঁদের শিক্ষা ও সংস্কার নিয়ে মাইকেল এইচ হার্টের অবিস্মরণীয় সংকলন— ‘দ্য হানড্রেড’ গ্রন্থে শত মনীষীর তালিকার ‘এক নম্বর’ ব্যক্তিত্ব হলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। […]

বিস্তারিত

রামগঞ্জে সরকারী দিঘির বালু লুটের মহোৎসব

দৈনিক আজকের ডট কম সাহেএমরান,রামগঞ্জ নিজস্ব প্রতিনিধি ৩০/০৫/১৯ বৃহস্পতিবার। রামগঞ্জ উপজেলার চন্ডিপুর বকুলতলা দিঘিতে ড্রেজিং লাগিয়ে বালু লুটের মহোৎসব চলছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের সিএ ফয়েজ আহমেদ এবং লক্ষ্মীপুরের ঠিকাদার শামিম আহমেদ ক্ষমতার দাফট দেখিয়ে বালু লুট করায় দিঘির পুর্ব ও উত্তর পাশে বসবাস কারী এবং পশ্চিম পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। দিঘি সংস্কার অজুহাতে […]

বিস্তারিত

অফিসে আমার নয়, আপনাদের সন্তানদের ছবি ঝুলান : ইউক্রেনের প্রেসিডেন্ট।

ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক অভিনব আহবান জানিয়েছেন তার দেশের মানুষদের প্রতি। প্রত্যেককে নিজের অফিসে তাদের সন্তানদের ছবি ঝোলানোর আহ্বান করেছেন তিনি। সোমবার দেয়া উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আপনাদের অফিসে আমি আমার ছবি ঝুলন্ত অবস্থায় দেখতে চাই না। প্রেসিডেন্ট কোনো প্রতিমা বা আইকন নয়। বরং, অফিসে নিজের সন্তানদের ছবি ঝুলান […]

বিস্তারিত