শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিচ্ছে বিএনপি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।   রোববার (২৬ মে) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ দাওয়াতপত্র পৌঁছে দেবেন তারা। বিএনপির প্রতিনিধি দলে থাকছেন দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ। দাওয়াতের এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তাইফুল ইসলাম টিপু। আগামী ২৮ মে […]

বিস্তারিত

নারীর সামাজিক নিরাপত্তায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। রোববার (২৬ মে) সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনরস এর বিশেষ সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি আরো বলেন, গ্রামীণ অর্থনীতিতে নারীর সম্পৃক্ততা জোরদারের পাশাপাশি পরিবারে নারীর অবস্থান সুদৃঢ় করাই বর্তমান সরকারের লক্ষ্য। জয়িতা। শুধু নিছক একটি শব্দই নয়, এ যেন নারীর ঘুরে […]

বিস্তারিত

জনপ্রিয়তায় শীর্ষে ‘ কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম

  বাংলাদেশের অন্যতম উদ্ধর্তন পুলিশ কর্মকর্তা, অন্যতম সাবেক ছাত্রনেতা, ঢাকাস্থ ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র সমিতির’ প্রতিষ্ঠাতা ‘সৈয়দ নুরুল ইসলাম’ ১৯৭১ সালের পহেলা মার্চ আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভার জালমাছমারি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ কসিমুদ্দীন মিঞা এবং মাতা সৈয়দা গুলনাহার বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি পিতা-মাতার চতুর্থ সন্তান। ১৯৮৬ […]

বিস্তারিত

অপরিপক্ক লিচু বাজারে আনছে দিনাজপুরের বাগান মালিকরা

মৌসুমে শুরু হওয়ার আগেই দিনাজপুরের বাজারে আসতে শুরু করেছে অপরিপক্ব লিচু। প্রতিকূল আবহাওয়া আর ঝড় বৃষ্টির আশংকায় পুরোপুরি পরিপক্ব এবং লাল রং আসার আগেই লিচু বিক্রি করতে শুরু করেছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। কৃষি বিভাগ বলছে, প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর বাজারে নজরদারি করা দরকার।  দিনাজপুরের বাগানগুলোতে এখন লিচু পরিপক্ব হতে শুরু করেছে । গাছে গাছে  মাদ্রাজি,বোম্বাই, […]

বিস্তারিত

আগাম টিকিটের শেষ দিন আজ

ঈদ উল ফিতরের ট্রেনের আগাম টিকিটের শেষ দিন আজ। আজ রোববার (২৬ মে) দেয়া হচ্ছে চৌঠা জুনের টিকিট। টিকিট পেতে কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ভিড় করেছেন বাড়ি ফেরা মানুষ। টিকিট পেতে কেউ দাঁড়িয়েছেন গতকাল মধ্যরাত থেকে আবার কেউবা সন্ধ্যা থেকেই অপেক্ষা করছেন। সকাল ৮টা থেকে দেয়া শুরু হয় ৪ জুনের আগাম টিকিট। এদিন থেকে ঈদের ছুটি […]

বিস্তারিত

ময়মনসিংহে মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

ময়মনসিংহে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মে) সদর ও ত্রিশালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, শুক্রবার দুপুরে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে মোটরসাইকেল চোরচক্রের এক সদস্য আশরাফুলকে গ্রেফতার করে […]

বিস্তারিত

কানে স্বর্ণ পাম জিতল দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট

কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের পর্দা নেমেছে গতকাল রাতে। এ বছর এ উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র (স্বর্ণ পাম) জিতল দক্ষিণ কোরীয় চলচ্চিত্র ‘প্যারাসাইট’। দক্ষিণ কোরিয়ার বঙ জুন-হো পেলেন বিশ্ব সিনেমার সবচেয়ে বড় সম্মান। তার হাতে স্বর্ণ পাম তুলে দেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দেন্যুভ ও এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো […]

বিস্তারিত

রাষ্ট্রপতি দেশে ফিরছেন আজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানীতে ১১ দিনের সফর শেষে আজ রবিবার দেশে ফিরবেন। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী জানান,রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) ৭টা ২ মিনিটে (লন্ডন স্থানীয় সময়) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছেন এবং […]

বিস্তারিত

বিরল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলম হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রাত দেড়টায় বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে। আলম বিরল উপজেলার কামদেবপুর ঈদগাহ মোড়ের মোশাহক আলীর ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে আলম ধর্মজৈন এলাকার সীমান্ত ঘেষা পিলার নং ২০/১০ এস মহাতলা নামক […]

বিস্তারিত

জাকারবার্গ নিজেই ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন

মার্ক জাকারবার্গফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরির অভিযোগ উঠেছে। দ্য অ্যাকসিডেন্টাল বিলিয়নিয়ারস বইয়ের লেখক বেন মেজরিক অভিযোগ করেন, ফেসবুক তৈরির শুরুর দিকে ক্যামেরন উইংকলভোস নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছিলেন জাকারবার্গ। মেজরিকের একটি রেডিও অনুষ্ঠানে তাঁর নতুন বই বিটকয়েন বিলিয়নিয়ারস: আ ট্রু স্টোরি অব জিনিয়াস, বিট্রায়াল অ্যান্ড রিডেম্পশন-এর […]

বিস্তারিত