গণমাধ্যম-সুশীল সমাজ গণতন্ত্র বিকাশে কার্যকর ভূমিকা রাখছে: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশে গণমাধ্যম ও সুশীল সমাজ অনেক শক্তিশালী উল্লেখ করে বলেছেন, গণতন্ত্র বিকাশে এরা কার্যকর ভূমিকা রাখছে। স্পিকারের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোর নেতৃত্বে কূটনৈতিক প্রতিনিধিদল সংসদ ভবনে আজ মঙ্গলবার সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। এ সময় তারা সংসদীয় গণতন্ত্র, সরকারের জবাবদিহিতা, মানবাধিকার কমিশনের বিদ্যমান আইন ও […]

বিস্তারিত

হাইকোর্টে আটকে গেল ঋণখেলাপিদের বিশেষ সুবিধা

ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা দিয়ে জারি করা বাংলাদেশ ব্যাংকের ‘ঋণ পুনঃতফসিল ও এককালীন পরিশোধ-সংক্রান্ত বিশেষ নীতিমালা’র ওপর আগামী ২৪ জুন পর্যন্ত ‘স্থিতাবস্থা’ বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এফএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২ […]

বিস্তারিত

ঢাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৫ জন বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ১৩ মে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজনকে স্থায়ী বহিষ্কার ও চারজনকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটি। জিয়া হল ছাত্রলীগের কর্মী সালমান সাদিককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞান অনুষদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী মুরসালিন অনু ও জিয়া হল ছাত্রলীগের সদস্য কাজী সিয়াম ও সাজ্জাদুল কবির এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য […]

বিস্তারিত

স্ত্রী না থাকায় স্কুলছাত্রীকে ঘরে ডেকে ‘ধর্ষণ চেষ্টা’ কনস্টেবলের

মাদারীপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য মোক্তার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। নির্যাতিতাকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক। আর জেলা পুলিশ আশ্বাস দিয়েছে, এ ব্যাপারে আইনগত সব ধরনের পদক্ষেপ নেয়ার। স্থানীয়রা জানান, […]

বিস্তারিত

ট্রাম্প: আমি চীনকে পরাশক্তি হতে দেব না

দক্ষিণ এশিয়ার পরাশক্তি চীন ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতির অন্যতম পরাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে দেশটিকে সর্বক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্ব পরাশক্তি হতে দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্যই বেইজিংয়ের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন এবং এতে সন্তোষও প্রকাশ করেছেন তিনি।   ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার ট্রাম্প বলেছেন, ‘আমি যতদিন ক্ষমতায় আছি, ততদিন […]

বিস্তারিত

১৫ মণ ধানের দামে ১টি বালিশ

কৃষক তার পাকা ধানের ক্ষেতে আগুন দেন, খাদ্যমন্ত্রী বলেন, ‘এটা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র’। খাদ্যমন্ত্রীকে উদ্দেশ করে দলের হুইপ ফেসবুকে লেখেন ‘আপনি কৃষকের সঙ্গে মশকরা করতে পারেন না’।   কৃষিমন্ত্রী যেনো অসহায়। তিনি বলেন, বাংলাদেশে প্রয়োজনের তুলনায় ধান বেশি উৎপাদিত হচ্ছে। কৃষক দাম পাচ্ছে না, এখন কিছু করারও নেই! প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদন করে কৃষক […]

বিস্তারিত

ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১৫

ময়মনসিংহে এক ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাংচুরের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা।   সোমবার (২০ মে) রাতে ভালুকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইফতারের আগে সীডস্টোর বাজারের একটি ফ্লেক্সিলোডের দোকানদারের সঙ্গে সাদা পোশাকের দুই শিল্প পুলিশের বাকবিতণ্ডা হয়। […]

বিস্তারিত

বিজেপিতে উচ্ছ্বাস, চুপ রইলেন মোদী

বুথফেরত সমীক্ষায় বিজেপি এগিয়ে রয়েছে। নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। তবে চুপ রয়েছেন প্রধানমন্ত্রী, বিজেপি সভাপতি অমিত শাহও। আগামিকাল অবশ্য বিদায়ী সরকারের মন্ত্রী, এনডিএর শরিকদের নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। শাহের ঘনিষ্ঠ এক নেতা বলেন, ‘‘সভাপতি যা বলার ২৩ মে আসল ফলের পরেই বলবেন।’’ ঘরোয়া মহলে অবশ্য দলের অনেক নেতাই এখনও পুরোপুরি আশ্বস্ত নন। তাদের […]

বিস্তারিত

খালেদা জিয়ার অবস্থা ‘বিপজ্জনক পর্যায়ে’: রিজভী

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলন বক্তৃতা করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। পাশে দলের অন্য নেতারা -যাযাদি বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার অবস্থা ‘বিপজ্জনক পর্যায়ে’ পৌঁছেছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ […]

বিস্তারিত

মন্ত্রী-এমপিসহ ১০০ জনকে শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে শাস্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক পর্যায়ে তাদের কারণ দর্শাতে বলা হবে। আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা সমকালকে জানিয়েছেন, উল্লেখযোগ্যসংখ্যক উপজেলা ও পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিপক্ষে কয়েকজন মন্ত্রী-এমপিসহ স্থানীয় নেতাদের অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে। এ তালিকায় কমপক্ষে ১০০ জনের নাম […]

বিস্তারিত