১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ করল দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা, দৈনিক অন্যদিগন্ত।

বাংলাদেশ

স্টাফ রিপোর্টার শহীদুজ্জামান রনি:
২৭-০১-২০২০ তারিখে ঢাকা মালিবাগ অন্যদিগন্ত এর প্রধান কার্যালয় উৎসব মুখর পরিবেশে কেক কেটে অনুষ্ঠিত হয় ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
পত্রিকার প্রধান সম্পাদক মোঃ মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুকুল বোস আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। হুমায়ন কবির পন্ডিত সম্পাদক ও প্রকাশক দৈনিক জরুরী সংবাদ, মশিউর রহমান রুবেল প্রধান প্রতিবেদক দৈনিক জনতা, বাপ্পি সরদার চেয়ারম্যান সবুজ আন্দোলন, অধ্যাপক মিজানুর রহমান, দেলোয়ার হোসেন চেয়ারম্যান- কর্মসংস্থান আন্দোলন,মাওলানা নুর মোঃ সিরাজী, এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকি, আবুল কালাম আজাদ, জুনায়েত আলম,
সহ সম্পাদক রিমি সরদারের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন প্রধান সহকারী সম্পাদক মোঃ জাহিদ হাসান, প্রধান প্রতিবেদক- মোঃ সেলিম কবির, উপ সম্পাদক সৈয়দা রোকসানা পারভীন রুবি, ব্যবস্থাপনা সম্পাদক জাকিয়া আক্তার, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সাহেদুল ইসলাম সাগর, স্টাফ রিপোর্টার নারগীস রুবি সহ সারাদেশ থেকে আগত সকল প্রতিনিধি গনমান্য ব্যক্তির্বগ সহ শুভাকাঙ্খীরা উপস্থিত থেকে দৈনিক অন্যদিগন্ত পত্রিকার উত্তোরোত্তর সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.