মোহনা টি‌ভির সি‌নিয়র রি‌পোর্টার মুশ‌ফিক নি‌খোঁজ

বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি লিটন সরকার বাদল,

৪ আগস্ট ১৯ ইং, মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমান। ছবি: সংগৃহীত মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমানের সন্ধান মিলছে না। রাজধানীর গুলশান এক নম্বার গোল চত্বর থেকে শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পর তিনি নিখোঁজ হন। নি‌খোঁজ হওয়ার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মোহনা টি‌ভির যুগ্ম-বার্তা সম্পাদক শহীদুল আলম ইমরান।

প‌রিবার সূ‌ত্রে জানা যায়, শনিবার বিকেলে মামার সঙ্গে দেখা করতে তিনি গুলশানে যান। তার সঙ্গে কথা বলে মিরপুরের বাসায় ফেরার পথে মুশফিক নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। এনিয়ে পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীরা উদ্বিগ্ন।

এ বিষয়ে শনিবার রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার মামা এজাবুল হক। দ্রুত তার সন্ধানের দাবি করেছেন পরিবারের সদস্য ও সহকর্মীরা।

আর তথ্য প্রযুক্তির সহায়তায় মুশফিকুর রহমানকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

মুশ‌ফিকুর রহমা‌নের মামা এজাবুল হক জানান, সম্প্র‌তি মুশ‌ফি‌ক তার গ্রা‌মের কু‌মিল্লার দাউদকা‌ন্দি উপ‌জেলার চর‌গোয়ালী খন্দকার না‌জির আহ‌মেদ বহুমুখী বিদ্যাল‌য়ের ম্যানে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি নির্বা‌চিত হয়। এ ঘটনার জে‌রে গত ২১ জুলাই রা‌তে ০১৭৫৩০৯৭৬৮৩ থে‌কে মুশ‌ফি‌কের ব্যক্তিগত ০১৭২৪৬৩৯৩৫০ নাম্বা‌রে ফোন দি‌য়ে প‌রিবারসহ গুম করার হু‌মকি দেয়। এ ঘটনা পর‌দিন মুশ‌ফিক অফিসে জানা‌নোর পর পল্লবী থানায় এক‌টি সাধারণ ডা‌য়েরী ক‌রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.