মানুষ গড়ার সুনিপুণ কারিগর ওবায়দুল হক স্যারের দাফন সম্পন্ন।

বাংলাদেশ

দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,

দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মানুষ গড়ার সুনিপুণ দক্ষ কারিগর মো. ওবায়দুল হক সরকারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

২৩ আগষ্ট ১৯ ইং শুক্রবার, দাউদকান্দি উপজেলার কাদিয়ার ভাঙ্গা নিজ বাড়িতে প্রথম জানাজা ও দাউদকান্দি যারিফ আলী শিশু পার্কে ২য় জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবর স্হানে তাকে দাফন করা হয়।

২২ আগষ্ট সন্ধ্যা ৭ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় মেডিকেলে(পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর, তিনি স্ত্রী, ১ মেয়ে সহ বহু আত্নীয় স্বজন রেখে যান।

তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন….

জানাজায় বক্তারা, স্যারের স্মৃতিচারণ করে বলেন, ঐকান্তিক প্রচেষ্টায় দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়কে সৌন্দর্যময় রুপ দিয়ে গেছেন যা চির স্মরণীয়।আমরা কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি, ওবায়দুল হক স্যার আমাদের মাঝে আজীবন বেচে থাকবেন তার কর্মদক্ষতার কারণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.