অভিনেতা তাপস পাল আর নেই

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই।মঙ্গলবার ভোররাত ৩টা ৩৫ মিনিটে মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৬১ বছর। খবর আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমসের।জানা যায়, গত ২৮ জানুয়ারি মেয়ে সোহিনী পালের কাছে মুম্বাইয়ে গিয়েছিলেন অভিনেতা তাপস পাল। কিডনির চিকিৎসার জন্য ১ ফেব্রুয়ারি মার্কিন […]

বিস্তারিত

করোনায় ১ দিনেই ৯০ মৃত্যু, প্রাণহানী বেড়ে ৮১১

করোনা ভাইরাসের চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১১-তে। আক্রান্ত হয়েছেন প্রায় ৩৭ হাজার ১৯৮ জন মানুষ। রোববার (৯ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।কর্তৃপক্ষ জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শনিবার মধ্যরাতের মধ্যে মৃত্যু হয়েছে ৯০ জনের। […]

বিস্তারিত

যা ছিল আবরারের শেষ স্ট্যাটাসে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)  শের-ই-বাংলা হলে আবরার ফাহাদ নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ অক্টোবর) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। আবরার ফেসবুকে ৫ অক্টোবর একটি স্ট্যাটাস দেন। মৃত্যুর প্রায়  ৮ ঘণ্টা আগে  বুয়েট ছাত্র আবরার ফাহাদ যে স্ট্যাটাস দিয়েছিলেন সময়নিউজের পাঠকের জন্য তা হুবহু তুলে ধরা হলো- ১. ৪৭ এ […]

বিস্তারিত

মুরগির খামারে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো কিশোরের

ফেনীতে নিখোঁজের সাতদিন পর মোশাররফ হোসেন সজিব নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন-পিবিআই। একটি মুরগীর খামারের মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে খামারের মালিক হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বজনরা জানান, ফেনী সদরের […]

বিস্তারিত

ডেঙ্গু জ্বরে নারী ইউপি সদস্যের মৃত্যু

চাঁদপুরের মতলব উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এক নারী ইউপি সদস্য। মৃত লাভলী আক্তার (৩৮) উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নির্বাচিত নারী সদস্য।  নাগদা গ্রামের মাদ্রাসা শিক্ষক আবুল বাশারের সহধর্মিনী।   খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রিপন মীর জানান, গত ২৫ জুলাই রাজধানী ঢাকার একটি বিয়ের অনুষ্ঠানে যান লাভলী আক্তার। সেখানেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। গত […]

বিস্তারিত

এবার ডেঙ্গুতে প্রাণ গেল আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক এ কে এম নাজমুল হকের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আরা শাপলা। সোমবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক তাসমিমা ইমাম বলেন, শারমিন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি বলেন, প্রশিক্ষণ নিতে তিন দিন আগে নাজমুল হক […]

বিস্তারিত

এবার ডেঙ্গু জ্বরে অতিরিক্ত আইজিপির স্ত্রীর মৃত্যু

অতিরিক্ত আইজিপি জনাব শাহাবুদ্দীন কোরেশীর মিসেস সৈয়দা আক্তার (৫৪) রোববার (০৪ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা। সৈয়দা আক্তার ৩০ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি […]

বিস্তারিত