সংবাদ সম্মেলন বশেমুরবিপ্রবি’র ইটিই বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির ৫৫দিন

গোপালগঞ্জ প্রতিনিধি: ক্লাস ও পরীক্ষা বর্জন করে ৫৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবী হচ্ছে ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে যুক্ত করা। মঙ্গলবার সকাল ১০ টায় আন্দোলনরত শিক্ষার্থীরা […]

বিস্তারিত

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০১৯ পালিত।

  গোপালগঞ্জ প্রতিনিধি, “আমরা দুর্নীতির বিরূদ্ধে একতাবদ্ধ” প্রতিপাদ্যকে ধারণ করে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোপালগঞ্জ এর আয়োজনে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০১৯” বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসের শুরুতে সোমবার ভোর ৬টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় ভবনের সম্মুখে পৌরসভার সামনে দুর্নীতি […]

বিস্তারিত

গোপালগঞ্জের জেলা প্রশাসকের পাখি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: পাখি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পাখির অভয়াশ্রম তৈরি করতেই তার এ মহৎ উদ্যোগ। জেলা প্রশাসক অফিস ভবন ও বাসার আশপাশ এলাকার ফলদ গাছে পাখির বাসা স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন এডিসি (সার্বিক) কাজী শহিদুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শাহিদা […]

বিস্তারিত

বশেমুরবিপ্রবিতে তিন দফা দাবীতে কর্মচারীদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি: ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরী ভিত্তিতে কর্মরত কর্মচারীরা। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে তারা বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর তিন দফা দাবী সম্বলিত একটি স্মারক লিপি দেন। দাবীগুলি হলো, দৈনিক মজুরী ভিত্তিতে কর্মরতদের […]

বিস্তারিত

কাশিয়ানীতে শিমক্ষেতে ডেকে নিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

দুলাল বিশ্বাস,গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে শিমক্ষেতে ডেকে নিয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী একই গ্রামের রাজু মোল্যার মেয়ে ও ব্যাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহাবুদ্দিন চৌধুরী (২৫) পলাতক রয়েছে। সে ওই […]

বিস্তারিত

টুঙ্গিপাড়ায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

দুলাল বিশ্বাস,গোপালগঞ্জ প্রতিনিধিঃ “অভিগম্য আগামীর পথ” এ প্রতিপাদ্যকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা সমাজসেবা অফিস ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে একটি র‌্যালী এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও […]

বিস্তারিত

কাশিয়ানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের পর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:   গোপালগঞ্জের কাশিয়ানীতে ধর্ষণের পর স্কুল ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় রাজু আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার পারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে কাশিয়ানী থানা পুলিশ গ্রেফতার করে। এ সময় তার মোবাইল ফোনটি পুলিশ জব্দ করেছে। রাজু উপজেলার পারুলিয়া গ্রামের আব্দুল হামিদ মৃধার ছেলে।   এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী […]

বিস্তারিত

গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের পশ্চিমপাড়া বড়বাড়ি থেকে নিখোঁজের দুই দিন পর পুকুরে ভাসমান অবস্থায় জয় বিশ্বাস (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু জয় বিশ্বাস ওই গ্রামের ধর্মেন্দ্র বিশ্বাসের ছেলে। সে কিশলয় বিদ্যা নিকেতন কেজি স্কুলের শিশু শ্রেনির ছাত্র ছিল। গোপালগঞ্জ […]

বিস্তারিত

গোপালগঞ্জের বিআরটিএ অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না; চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশিরা

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি, গোপালগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এখানে ঘুষ ছাড়া মোটরযান নিবন্ধন ও চালক অনুমতিপত্র এবং পুরাতন অনুমতিপত্র নবায়ন করা যায় না। শুধু তাই নয় জেলার বিভিন্ন রুটে চলাচল করা শতাধিক আনফিট গাড়িগুলোকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফিটনেস সনদ প্রদান করা হয়ে থাকে বলেও অভিযোগ রয়েছে। ফলে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। বিভিন্ন নিয়মের বেড়াজালে […]

বিস্তারিত

গোপালগঞ্জে রেশম চাষে সফলতা

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি, গোপালগঞ্জ জেলায় রেশম চাষে সফলতা এসেছে। রেশম চাষ করে অনেক দরিদ্র পরিবার আর্থিক স্বচ্ছলতা ফিরে পেয়েছে। রেশম চাষে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর উদ্যোগে এ সফলতা এসেছে বলে জানিয়েছে রেশম চাষীরা। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সিবিএ এর উদ্যোগ, রেশম বোর্ডের প্রকল্পের অর্থায়নে এবং রেশম গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় ২০১৬ সালের নভেম্বরে টুঙ্গিপাড়ায় […]

বিস্তারিত