‘খন্দকার বাজার প্রবাসী কল্যাণ ট্রাস্ট ইউকে’র কমিটি গঠন।

যুক্তরাজ্যস্থ ‘খন্দকার বাজার প্রবাসী কল্যাণ ট্রাস্ট ইউকে’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার (৩০ আগস্ট) বিকালে লন্ডনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অহিদুর রহমান খান। রফিকুল ইসলাম খানের পরিচালনায় সভায় যুক্তরাজ্যে বসবাসরত খন্দকারবাজার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় গঠিত ১৩সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা হলেন […]

বিস্তারিত

খালেরমুখ-তালতলা সড়ক পাকাকরণে এবার এমপি মোকাব্বির খানের আশ্বাস।

মাত্র ১কিলোমিটার পাকা সড়ক না থাকায় মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার অন্তত ১০/১২টি গ্রামের লোকজন। সামান্য বৃষ্টি হলেই বিকল্প সড়কে অনেক দূর অতিক্রম করে গন্তব্যে পৌঁছতে হয় তাদের। এ সময় বিশেষ করে স্থানীয় স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, বয়স্ক এবং অসুস্থদের বিড়ম্বনার শিকার হতে হয়। বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ‘খালেরমুখ বাজার বায়া মুমিনপুর […]

বিস্তারিত

বালাগঞ্জে কর্মস্থলে রূপালী ব্যাংক কর্মকর্তার আকস্মিক মৃত্যু।

রূপালী ব্যাংক লিমিটেড বালাগঞ্জ উপজেলার মোরারবাজারস্থ সুলতানপুর শাখার সিনিয়র অফিসার, সিলেট নগরীর মাছিমপুরের বাসিন্দা আনোয়ার হোসেন (৫০) গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে ব্যাংকে কর্মরত অবস্থায় আকস্মিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে […]

বিস্তারিত

বালাগঞ্জে দুই মাদরাসা ছাত্রীকে প্রবাসীদের অনুদান প্রদান।

বালাগঞ্জের মাদরাসা পড়ুয়া দু’জন ছাত্রীর পড়ালেখার ব্যয় নির্বাহের জন্য প্রবাসীদের পক্ষ থেকে ১৩হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। যুক্তরাজ্য, কাতার এবং ওমানে বসবাসরত ৪জন প্রবাসী এ অনুদান প্রদান করেছেন। বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু গত সোমবার (১৭ আগস্ট) রাতে সংশ্লিষ্ট মাদরাসা ছাত্রীদের অভিভাবকের কাছে এ টাকা হস্তান্তর করেছেন। যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজকর্মী […]

বিস্তারিত

বালাগঞ্জের ‘ইব্রাহিমপুর সমাজকল্যাণ সংস্থা’র পরিচিতি সভা অনুষ্ঠিত।

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে সামাজিক সংগঠন ‘ইব্রাহিমপুর সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে সদস্য পরিচিতি এবং জাতীয় শোক দিবস উপলক্ষে পবিত্র কোরআন শরীফ উপহার প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে নব-গঠিত এ সংস্থার উদ্যোগে গত শনিবার (১৫ আগস্ট) রাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি […]

বিস্তারিত

বালাগঞ্জে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বালাগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হয়। স্থানীয় মোরারবাজারস্থ মৌবন সুপার মার্কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় […]

বিস্তারিত

বালাগঞ্জে শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বালাগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গত শনিবার (১৫ আগস্ট) বাদ আসর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় মোরার বাজার জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে […]

বিস্তারিত

দিলওয়ার হোসাইনের অর্থায়নে বালাগঞ্জের অস্বচ্ছল পরিবারকে ঘর উপহার।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেটের বিশিষ্ট আবাসন ব্যবসায়ী, সমাজকর্মী মাওলানা দিলওয়ার হোসাইনের ব্যক্তিগত অর্থায়নে বালাগঞ্জ উপজেলার একটি গৃহহীন, অস্বচ্ছল পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মশাহিদ আলীকে প্রায় ৮০হাজার টাকা ব্যয়ে এ টিনসেট ঘর […]

বিস্তারিত

মাওলানা আজম আলী ট্রাস্টের মাসিক অর্থ বিতরণ অনুষ্ঠিত।

মাওলানা আজম আলী ব্রাদার্স এন্ড সিস্টার্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবন্ধী এবং অস্বচ্ছল পরিবারের অসুস্থদের মধ্যে মাসিক অর্থ (ভাতা) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর খাইশাপাড়া গ্রামের প্রয়াত মাওলানা আজম আলীর দুই পুত্র যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মাহফুজুল করিম ও মাসুদুল করিমের অর্থায়নে ট্রাস্টের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এসব ভাতা বিতরণ করা হয়। এ […]

বিস্তারিত

‘প্রবাসী গহরপুর মানব কল্যাণ পরিষদ ইউএই’র অনুদান প্রদান।

‘প্রবাসী গহরপুর মানব কল্যাণ পরিষদ ইউএই’র পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কুরুগাঁও গ্রামের বাকপ্রতিবন্ধী অসুস্থ এক ব্যক্তিকে নগদ ১০হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বালাগঞ্জের গহরপুর এলাকার আরব আমিরাত প্রবাসীদের নিয়ে গঠিত এ সংগঠনের পক্ষ থেকে আজ বুধবার (০৫ আগস্ট) বিকালে বাকপ্রতিবন্ধী, গুরুতর অসুস্থ গেদা মিয়ার বাড়িতে গিয়ে তাকে এ অনুদান প্রদান […]

বিস্তারিত