ইউপি নির্বাচন উপলক্ষে বালাগঞ্জে আব্দুল আহাদের মতবিনিময়।

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে ৩নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী, তরুণ সমাজকর্মী আব্দুল আহাদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আব্দুল আহাদের স্থানীয় পশ্চিম নশিওরপুর গ্রামের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পশ্চিম নশিওরপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুস সত্তার কাচা। সভায় বক্তৃতা করেন ও উপস্থিত […]

বিস্তারিত

কলুমা জামে মসজিদ নির্মাণ কাজের বেইস ঢালাই শুরু।

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কলুমা জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের ফাউণ্ডেশনের বেইস ঢালাই শুরু হয়েছে। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ জুময়া আনুষ্ঠানিকভাবে বেইস ঢালাই কাজের শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মাওলানা মঈনউদ্দিন, মসজিদ […]

বিস্তারিত

বালাগঞ্জে অন্তঃসত্ত্বার মামলায় ২জন গ্রেফতার।

বালাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার রতনপুর গ্রামের রায়হান আহমদ (২৫) ও লয়লু মিয়া (৩৫)। বালাগঞ্জ থানা পুলিশ রায়হান আহমদকে আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেফতার করেছে। এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) লয়লু মিয়াকে গ্রেফতার করা হয়। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান […]

বিস্তারিত

বালাগঞ্জে ২৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

হিন্দুধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে আগামী ২২ অক্টোবর। এ উপলক্ষে সারাদেশের মত বালাগঞ্জেও দুর্গাপূজা উদযাপনের লক্ষে বিভিন্ন প্রস্তুতি চলছে। বালাগঞ্জে এবার ২৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নের ২৯টি মণ্ডপে পূজা উদযাপনের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। তবে, প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে আনুষ্ঠানিকতায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। উপজেলা […]

বিস্তারিত

পূজা উপলক্ষে বালাগঞ্জে প্রবাসী শাহীনের শাড়ি উপহার।

বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, যুক্তরাজ্যের শেফিল্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, এসএম মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কমিউনিটি নেতা আলহাজ্ব মতিউর রহমান শাহীনের পক্ষ দুর্গাপূজা উপলক্ষে শাড়ি উপহার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে বালাগঞ্জ বাজারস্থ শ্রী মদন মোহন আশ্রমে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ১শ ৪০টি শাড়ি বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব […]

বিস্তারিত

বালাগঞ্জে হাবিবুর রহমান ইউপি সদস্য নির্বাচিত।

বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে অনুষ্ঠিত উপনির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দু’জন প্রার্থী পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা মো. হাবিবুর রহমান (টিউবওয়েল) ৪শ ৩৫ ভোট পেয়ে […]

বিস্তারিত

প্রবাসী আব্দুল আজিজ মাসুকের অনুদান প্রদান।

মেয়ের বিয়ে উপলক্ষে অর্থসংকটে পড়া এক অস্বচ্ছল পিতাকে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের পক্ষ থেকে ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ গত সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ অনুদান হস্তান্তর করেছেন। প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের পক্ষ থেকে প্রদত্ত এ অর্থ হস্তান্তরকালে বালাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন […]

বিস্তারিত

‘গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’র অনুদান প্রদান।

‘গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’র পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের দু’টি অস্বচ্ছল পরিবারকে নগদ ২০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। গত রোববার (১৮ অক্টোবর) স্থানীয় আনোয়ারপুর গ্রামে পিতৃহীন সন্তানদের গৃহনির্মাণ এবং খাঁপুর গ্রামের একটি পরিবারকে তাদের মেয়ের বিবাহ উপলক্ষে এ অনুদান প্রদান করা হয়। আনোয়ারপুর গ্রামে পিতৃহীন সন্তানদের গৃহনির্মাণ উপলক্ষে ‘গহরপুর প্রবাসী […]

বিস্তারিত

ছমির আলীর পরিবারকে ভাইস চেয়ারম্যান সামসের সমবেদনা।

বালাগঞ্জের মোরারবাজারে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে মধ্যস্থতাকালে নিহত আহমদপুর গ্রামের ছমির আলীর পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস। গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে ছমির আলীর বাড়িতে গিয়ে স্ত্রী, সন্তানদের সাথে সাক্ষাৎ করে তিনি এ সমবেদনা জানিয়েছেন। সাক্ষাতকালে সামস উদ্দিন সামস রাজমিস্ত্রি ঠিকাদার ছমির আলীর দুঃখজনক মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ […]

বিস্তারিত

বালাগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

দেশব্যাপী নারী, শিশু ধর্ষণ, নির্যাতন, হত্যা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সিলেটে ‘পুলিশী নির্যাতনে’ রায়হান হত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বালাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলা সদরের কালিগঞ্জ বাজারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খেলাফত […]

বিস্তারিত