কুলিয়ারচরে প্রতিবন্ধি ভাইয়ের বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবন্ধি বড় ভাইয়ের বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে প্রতিবন্ধি দৌলত ভূইয়া। ঘটনাটি ঘটেছে গত ১৯ সেপ্টেম্বর শবিবার সকাল ৯ টার দিকে উপজেলার উত্তর সালুয়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন সকাল ৯টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে উপজেলার […]

বিস্তারিত

প্রবীন সাংবাদিক বীরেন্দ্র মাস্টারের রোগমুক্তি কামনা।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কাপাসাটিয়া গ্রামের কৃতি সন্তান দৈনিক বাংলার বাণী পত্রিকার (১৯৮২) কুলিয়ারচর প্রতিনিধি, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সদস্য, প্রবীন সাংবাদিক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ্র দাস (৬৩) এর রোগমুক্তি কামনায় দেশবাসীর নিকট দোয়া কামনা করছেন তার পরিবারের সদস্যরা। তিনি গত ৭ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টার দিকে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল […]

বিস্তারিত

টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে বিআরএসএ’র শ্রদ্ধা নিবেদন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জিয়াউল-কাওসার-জাহিদ-ইমরুল-বারী পরিষদ। শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরিষদের নেতৃবৃন্দ। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় সভাপতি প্রার্থী জিয়াউল হক, সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ […]

বিস্তারিত

কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় অফিস উদ্বোধন ও কমিটি গঠন।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের কার্যকরী কমিটি গঠন, আলোচনা সভা ও সংগঠনের কেন্দ্রীয় অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক ভাবে ছয়সূতী ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় অফিস শুভ উদ্বোধন করেন কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. এনামুল হক ও ছয়সূতী […]

বিস্তারিত

নারী কেবলই সৌন্দর্যবর্ধন করেনা, বরং প্রত্যেক নারীই যোদ্ধা।

জন্ম থেকে প্রতিটা ক্ষেত্রে নারীকে যুদ্ধ করে যেতে হয়। যুগে যুগে কালে কালে সংগ্রামে বা কঠিন সময়ে নারী যেমন সেবার হাত বাড়িয়েছে তেমনি অস্ত্র হাতেও শত্রুর মোকাবেলা করেছে। সকল ক্ষেত্রে নারী পুরুষের পাশাপাশি সফলতার সাথে কাজ করছে। সমাজের বাধা-বিপত্তি ঠেলে সামনে এগিয়েছে, দৃষ্টান্ত হয়েছে আরও অসংখ্য নারী ও পুরুষের কাছে। তবে এখনো সমাজের একটা বড় […]

বিস্তারিত

কুলিয়ারচরে নব-প্রতিষ্টিত এক বাজারে হামলা, ভাংচুর ও লুটপাট ! আহত-৩ !! গ্রেফতার-১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নব- প্রতিষ্ঠিত এক বাজারে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রামদী ইউনিয়নে নব-প্রতিষ্ঠিত তারাকান্দি পূর্বপাড়া বাজারে এ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটে। হামলায় ৩ ক্রেতা আহত হয়। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে মগল মিয়া নামে ১ ব্যক্তি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে । অভিযোগ সূত্রে জানা […]

বিস্তারিত

লিবিয়ায় হত্যা মামলার আসামী কোটালীপাড়ার শাওনকে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী এলাকাবাসীর।

লিবিয়ায় মানব পাচার ও ২৬ জন বাঙ্গালিকে গুলি করে হত্যা মামলার আসামী ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেফতারকৃত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রতারক শাওন খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে গুলিতে নিহত মনির আকনের স্ত্রী মোছাম্মাৎ মেরিনা বেগমসহ শাওনের নিজ গ্রাম হিরনবাসী। শাওন খান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামের মো. মোদাচ্ছের হোসেন খানের ছেলে। তার নিজ জন্ম […]

বিস্তারিত

সিদ্ধিরগঞ্জ থানার ওসির সাথে ইন্সপেক্টর অপারেশনের কথা কাটাকাটি দুপুরেই বদলী।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনজার্চ (ওসি)কামরুল ফারুকের সাথে ইন্সপেক্টর অপারেশন রুবেল হাওলাদারের তুমুল কথা কাটাকাটি হয়। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট সিদ্ধিরগঞ্জ থানার ওসি’র কক্ষের সামনে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় থানার অন্যান্য অফিসাররা এসে পরিস্থিতি শান্ত করেন। পরে বিষয়টি জানতে পেরে জেলা পুলিশ সুপার মোঃ জাহিদুল […]

বিস্তারিত

টুঙ্গিপাড়ায় ১৫ টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা মৎস্য অফিস। এসময় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল ইসলাম সহ […]

বিস্তারিত

কুলিয়ারচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে থানা মাঠে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়াত আহম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া […]

বিস্তারিত