দেশে আরও ২২ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৮১

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৩৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সংখ্যা ৪৯ হাজার ৫৩৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যুর মধ্য দিয়ে […]

বিস্তারিত

ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির করে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (১ জুন) রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব। বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। রিটে করোনার এ ক্রান্তিকালে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির করে জারি করা প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করা হয়েছে। আইনজীবী […]

বিস্তারিত

৩০ মে পর্যন্ত ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার।  বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সপ্তম দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়। এ ছুটির মধ্যে শবে কদর ও ঈদের ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, কারোনাভাইরাস বিস্তার রোধে সরকার সার্বিক পরিস্থিতি […]

বিস্তারিত

ঈদে গণপরিবহন বন্ধ, অন্য যান নিয়ন্ত্রণের নির্দেশ

করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতির কারণে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালে ঈদের সময়ে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল ও বিমান চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে জরুরি সেবা ছাড়া অন্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (১৪ মে) করোনা বিস্তার রোধে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিতকরণ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা […]

বিস্তারিত

১৩ দফা নির্দেশনা মেনে সব মন্ত্রণালয় খোলার নির্দেশ

সাধারণ ছুটি বাড়ানো হলেও স্বাস্থ্যসেবা বিভাগের ১৩ দফা নির্দেশনা মেনে সব মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজন অনুসারে খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) করোনা ভাইরাস রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিতকরণ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সব মন্ত্রণালয়/বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিসসমূহ প্রয়োজন অনুসারে খোলা […]

বিস্তারিত

আক্রান্ত ছাড়াল ১৮ হাজার, মৃত্যু বেড়ে ২৮৩

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সংখ্যা ১৮ হাজার ৮৬৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা […]

বিস্তারিত

করোনাভাইরাস: ছুটি বাড়লেও ঘরে বসে ঈদ করতে হবে

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি ৩০শে মে পর্যন্ত বাড়িয়ে দিয়ে ঈদের আগে সারাদেশে যাত্রীবাহী সব পরিবহন চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিবিসিকে বলেছেন, ঈদে মানুষ যেন ঢাকা থেকে অন্যান্য জেলায় বা এক জেলা থেকে আরেক জেলায় না যায়, সেজন্যই পরিবহনের ওপর এ নিষেধাজ্ঞা কঠোরভাবে […]

বিস্তারিত

করোনা সংক্রমণ থেকে ভৈরবকে বাচান : ডা. মিজানুর রহমান কবির।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ভৈরব প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওয়ার্স এসোসিয়েশন ও ডক্টরস ক্লাব অব ভৈরব এর সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির ভৈরব বাসীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা প্রস্তুত থাকুন, ভৈরবে চারদিক থেকে করোনা ভাইরাস আমদানি হতে যাচ্ছে। ব্যবসায়ীগণ শপিং মল খোলার সিদ্ধান্ত নেওয়ায় ক্রেতাগন ভৈরব বাজারে আসতে শুরু […]

বিস্তারিত

“২০২০ “সালে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ, হেলেনা জাহাঙ্গীর, চেয়ারম্যান জয়যাত্রা টেলিভিশন।

কুমিল্লার মেয়ে হেলেনা জাহাঙ্গীর। একজন সফল নারী উদ্যোক্তা। নিজের মেধা, মননশীলতা, কর্মনিষ্ঠা এবং একাগ্র প্রচেষ্টার কারণে বাংলাদেশের গার্মেন্টসশিল্পে হেলেনা জাহাঙ্গীর একটি আলোকিত মুখ। তিনি বর্তমানে তৈরি পোশাকশিল্পের পৃথক পৃথক খাতে একাধারে চারটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। মাত্র অষ্টম শ্রেণিতে পড়ার সময়ই হেলেনা জাহাঙ্গীরকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। কিন্তু অদম্য ইচ্ছা আর মানসিক শক্তির […]

বিস্তারিত

দাউদকান্দিতে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু বোনের বাড়িতে।

৬ মে ২০২০, দাউদকান্দি উপজেলা বারপাড়া ইউনিয়নের বীরকান্দি বোনের বাড়িতে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টস কর্মী নজরুল ইসলাম (৫৫) মৃত্যু বরণ করেন। স্হানীয় সূত্রে জানাযায়, স্ত্রী ও সন্তানরা জায়গা দেননি নিজ বাড়িতে পরে লুকিয়ে বোনের বাড়িতে আশ্রয় নিয়ে ৩ দিন পর মৃত্যু বরণ করেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শাহীনুর আলম সুমন জানান, গত […]

বিস্তারিত