কোটালীপাড়ায় অবাধে চলছে শামুক নিধন।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবাধে চলছে শামুক নিধন। যার ফলে হুমকির মুখে পড়েছে এখানকার জীববৈচিত্র। অপরদিকে এভাবে শামুক নিধনের জন্য কৃষির জমির উর্বরতা কমছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এদিকে মৎস্য আইনে শামুক নিধনের সুনিদিষ্ট কোন আইন না থাকার কারণে ব্যবস্থা নিচ্ছে না মৎস্য বিভাগ। প্রাণিবিভাগও রয়েছে নিরব। আর এ সুযোগে প্রতিদিন কোটালীপাড়ার বিভিন্ন বিল থেকে সংগৃহিত […]

বিস্তারিত

সোনারগাঁয়ে গাছের সাথে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা।

সোনারগাঁয়ের সাদিপুর এলাকা থেকে সানজি আক্তার (১৮)নামের এক নারীর লাশ গাছের সাথে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ৩ সেপ্টেম্বর শনিবার সকালে সাদিপুর ইউপির  লস্করবাড়ী গ্রামের একটি কাঠাল গাছ থেকে গৃহবধূর লাশটি উদ্ধার ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় সানজিদার স্বামী শামীম মিয়াকে মদনপুর এলাকা থেকে শশুরবাড়ীর লোকজন আটক করে পুলিশে সোর্পদ করা […]

বিস্তারিত

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু।

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলা সদরের দক্ষিণ দিলালপুর গ্রামের মৃত ছমুর উদ্দিনের ছেলে। শনিবার বিকেলে তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় লোকজন জানায়, গত কয়েক মাস আগে নুরুল ইসলামের মিটার থেকে পাশের বাড়ীর মৃত ছোবাহানের ছেলে সাগর হোসেন বিদ্যুৎ সংযোগ নেয়। গত […]

বিস্তারিত

সাপাহারে বন্যাদুর্গতদের মাঝে উপজেলা চেয়ারম্যানের ত্রান বিতরণ।

‘আসুন বন্যাদুর্গতদের পাশে দাঁড়ায়, নিজ উদ্যোগে’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বন্যাদুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডলের নিজ উদ্যোগে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কলমুডাঙ্গা উচ্চ বিদ্যালয়, কলমুডাঙ্গা জোহাকিয়া দাখিল মাদ্রাসা ও বলদিয়াঘাট বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া ৪ শতাধিক বন্যার্থদের […]

বিস্তারিত

সুনামগঞ্জে সার্চ মানবাধিকার সংগঠনের উপদেষ্টা রোকন উদ্দিন রাজুর বিদায় সংবর্ধনা।

সুনামগঞ্জে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সৌদি প্রবাসী রোকন উদ্দিন রাজুর বিদায় সংবর্ধনা উপলক্ষে সুনামগঞ্জ পৌর বিপনী ২য় তলায় আজ বিকাল ৩টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ কে মিলন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা রোকন উদ্দিন […]

বিস্তারিত

হোমনায়  গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের শুভ  উদ্বোধন।

“মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’  এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায়  গ্রামীণ অবকাঠামো গত সড়ক রক্ষণাবেক্ষণ মাস এর উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় হোমনা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সার্বিক ব্যবস্থাপনায়  উপজেলা পরিষদ সংযোগ সড়কে আনুষ্ঠানিকভাবে এ মাসের উদ্বোধন করা হয়। হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে  উপজেলা চেয়ারম্যান […]

বিস্তারিত

সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ তারিকুল গ্রেফতার।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মোঃ তরিকুল ইসলাম (২৪)। র‌্যাব-১১ সদস্যরা এ সময় তার কাছ থেকে ২ হাজার ৬’শ টাকা জব্দ করে। রবিবার বিকেল সোয়া ৪টায় র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন […]

বিস্তারিত

ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে এক মায়ের আকুতি।

ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে আকুল আবেদন জানিয়েছেন বিশ্বনাথে বসবাসরত এক অসহায় মা। তার ছেলে আব্দুল কাদির বর্তমানে গলার বহিরাংশে টিউমার (ক্যান্সার) অপারেশনের পর জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রায় ২বছর যাবত ক্যান্সার আক্রান্ত আব্দুল কাদিরের চিকিৎসকরা জানিয়েছেন, তার পূর্ণ চিকিৎসার জন্য অন্তত দেড় লাখ টাকা প্রয়োজন। কিন্ত আর্থিক অস্বচ্ছলতার কারণে ছেলের চিকিৎসা এবং […]

বিস্তারিত

উলিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণী বাড়ি ইউনিয়নে আনাস মিয়া নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, উলিপুর উপজেলার ধরণিবাড়ী ইউনিয়নের মাদারটাড়ি গ্রামের সোহরাব হোসেন খোকার পুত্র পারিবারিক কলহের জের ধরে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে রোববার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে ধরণিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু তিনি জানান আনাস […]

বিস্তারিত

সালাহ উদ্দিন ফের কুলিয়ারচরের লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও পশ্চিম আব্দুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মো.সালাহ উদ্দিন। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর বাজারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ঔষধ ব্যবসায়ী মো. সালাহ উদ্দিন কে ৩ বছরের জন্য সভাপতি নির্বাচিত করেন । এর আগেও তিনি […]

বিস্তারিত