লাইসেন্স না থাকায় মেঘনায় দুই ভেটেরিনারি ফার্মেসিকে জরিমানা

মেঘনা উপজেলা

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে লাইসেন্স না থাকায় দুই ভেটেরিনারি ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. রিফাত সুলতানার প্রসিকিউশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক। এ সময় মেঘনা থানার এসআই রিয়াদসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।

জানা গেছে, মানিকারচর বাজারের মেঘনা ভেটেরিনারি ফার্মেসির মালিক মো. ইসমাইলের লাইসেন্স না থাকা এবং জনতা ফার্মেসির মালিক মো. রাকিবুল হাসানের লাইসেন্স সাত বছর ধরে নবায়ন না করা, পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া পশুর এন্টিবায়োটিক বিক্রির কারণে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১৯-এর ৩৭ ধারায় তাঁদের পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, পশুর চিকিৎসা ও ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও বিধিবিধান না মানায় তাঁদের জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স সংরক্ষণ ও সময়মতো নবায়ন এবং প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বিক্রির বিষয়ে তাঁদের সতর্ক করা হয়েছে। প্রাণিসম্পদের সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.