কুমিল্লায় হাসতে হাসতে অজ্ঞান ২৫ শিক্ষার্থী

     কুমিল্লা সদর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে কক্ষে ক্লাস নেয়ার সময় হঠাৎ শুরু হয় শিক্ষার্থীদের হাসাহাসি। হাসতে হাসতে একে একে ২৫ জন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় শিক্ষকসহ অন্যরা অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোমবার (২২ জুলাই) দুপুরে অষ্টম শ্রেণির মেয়েদের কক্ষে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক […]

বিস্তারিত

আওয়ামী লীগ নেতাকে হত্যার প্রতিবাদে রোয়াংছড়িতে হরতাল চলছে

বান্দরবানের তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই মারমাকে গুলি করে হত্যার প্রতিবাদে রোয়াংছড়ি উপ‌জেলায় আধাবেলা হরতাল চলছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থে‌কে হরতালের সমর্থনে আওয়ামী লীগের নেতারা গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। উপজেলায় দূরপাল্লাসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়ে‌ছে। সকাল থে‌কে সব ধরনের দোকানপাট বন্ধ র‌য়ে‌ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপ‌জেলার গুরুত্বপূর্ণ প‌য়েন্টগুলো‌তে […]

বিস্তারিত

বেড়েছে বাংলাদেশি পোশাকের দাম, ধরে রাখতে কূটনীতি জোরদারের তাগিদ

লাগাতার কয়েক বছর কমার পর গেল অর্থবছরে বেড়েছে বাংলাদেশি তৈরি পোশাকের দাম। গেল অর্থবছরেই এ খাতের রপ্তানি আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। উচ্চমূল্যের পোশাকের ক্রমবর্ধমান চাহিদা আর চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের ডামাডোলে প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে অর্থনৈতিক কূটনীতি জোরদার করার তাগিদ উদ্যোক্তাদের। অর্থনীতিবিদদের পরামর্শ, ডলারের বিপরীতে টাকার মান কমানোর পাশাপাশি ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে হবে উদ্যোক্তাদের। ১১ দশমিক […]

বিস্তারিত

কিশোর গ্যাং গ্রুপের ৩ সদস্য রিমান্ডে

অস্ত্র ও মাদকসহ উত্তরার ফার্স্ট হিটার বস (এফএইচবি) নামে কিশোর গ্যাং গ্রুপের তিন সদস্যকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পাশাপাশি আরও ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। সোমবার (২২ জুলাই) বিকেলে ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান তিন আসামিকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের অপর আদালত ১১ জন কিশোরকে কারাগারে পাঠানোর […]

বিস্তারিত

পরকীয়ার জেরে হত্যার পর ছেলেধরা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

ঢাকার ধামরাইয়ে পরকীয়া প্রেমের জেরে প্রবাসফেরত এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২১ জুলাই) রাতে ধামরাইয়ের কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গতরাতে (২২ জুলাই) কৌশলে মোবাইল ফোনে আজাদকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তার প্রতিবেশী সাইফুল। পরে সাইফুল ও তার সহযোগীরা তাকে হত্যার পর ছেলেধরা বলে গুজব ছড়ায়। সাইফুলের স্ত্রীর সঙ্গে […]

বিস্তারিত

ডেংগু জ্বরে মারা গেলেন সিভিল সার্জন হবিগঞ্জ।

অসুস্থ্য হয়ে মারা গেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা। রোববার (২১ জুলাই) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দুপুরে হবিগঞ্জ উন্নয়ন সভায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৪টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে […]

বিস্তারিত

কুলিয়ারচরে চলন্ত ট্রেনের নীচে ঝাপ দিয়ে এক বৃদ্ধার আত্মহত্যা

  শাহীন সুলতানা, দৈনিক আজকের মেঘনা প্রতিনিধি কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কুলিয়ারচরে চলন্ত ট্রেনের নীচে ঝাপ দিয়ে ললিতা রাণী বর্মণ (৮০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে বলে যানা যায়। ললিতা রাণী বর্মণ উপজেলার আলীরচর গ্রামের মৃত বীরেন্দ্র চন্দ্র বর্মণের স্ত্রী। সোমবার সকাল ১০টার দিকে কুলিয়ারচর রেল স্টেশনের দক্ষিণ দিকে কুলিয়ারচর কোল্ড স্টোরেজ সংলগ্ন ঢাকা থেকে […]

বিস্তারিত

সুনামগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার আইনজীবীর কারাদণ্ড

সুনামগঞ্জে ইয়াবাসহ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আমিরুল হক এনাম ও ইয়াবা ব্যবসায়ী তাজ আলীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার বিকালে সুনামগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ এ দণ্ডাদেশ দেন। জানা গেছে, জেলা আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর আমিরুল হক এনাম […]

বিস্তারিত

ত্রাণ নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারে যাচ্ছে বিএনপি

বন্যাকবলিত জেলাগুলোতে আগামীকাল মঙ্গলবার (২৩ জুলাই) থেকে ত্রাণ বিতরণ শুরু করবে বিএনপি। সোমবার (২২ জুলাই) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ত্রাণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ত্রাণ কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহামুদ টুকু সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। টুকু বলেন, আজ আমাদের কেন্দ্রীয় ত্রাণ কমিটির বৈঠক অনুষ্ঠিত […]

বিস্তারিত

প্রিয়া সাহার বিচার চায় তার নিজ এলাকার সর্বস্তরের জনগণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করায় প্রিয়া সাহার বিচার দাবি করেছেন তার নিজ এলাকা পিরোজপুরের নাজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ। সোমবার বেলা ১১টার দিকে নাজিরপুর উপজেলা পরিষদ সড়কে কনসার্টেড ইম্পিরিয়্যাল ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রিয়া সাহা নিজ স্বার্থ হাসিলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা […]

বিস্তারিত